Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
‘সাকিব আল হাসান নেই বলে বাংলাদেশ চলবে না, তা নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
10 February, 2021, 06:55 pm
Last modified: 10 February, 2021, 07:05 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘সাকিব আল হাসান নেই বলে বাংলাদেশ চলবে না, তা নয়’

সাকিব আল হাসানকে নিয়ে হাহাকার আরও বেড়েছে। দ্বিতীয় টেস্টেও তাকে দলে পাচ্ছে না বাংলাদেশ। স্বভাবতই দলের সেরা ক্রিকেটারকে হারিয়ে হা-হুতাশ দলছে বাংলাদেশ শিবিরে। বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় ব্যাটসম্যান-বোলার দুজনকে চিন্তা করতে হচ্ছে।
টিবিএস রিপোর্ট
10 February, 2021, 06:55 pm
Last modified: 10 February, 2021, 07:05 pm

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন থেকেই সাকিব আল হাসানকে নিয়ে হাহাকার। ঊরুর চোটে দ্বিতীয় দিন মাঠ ছাড়া সাকিব বাকি তিনদিন ছিলেন দর্শক হয়ে। বাঁহাতি এই অলরাউন্ডার থাকলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারতো, এমন বিশ্বাস বাংলাদেশের অনেক ক্রিকেটারেরই। সাকিবকে নিয়ে হাহাকার আরও বেড়েছে। 

দ্বিতীয় টেস্টেও সাকিবকে দলে পাচ্ছে না বাংলাদেশ। স্বভাবতই দলের সেরা ক্রিকেটারকে হারিয়ে হা-হুতাশ দলছে বাংলাদেশ শিবিরে। বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় ব্যাটসম্যান-বোলার দুজনকে চিন্তা করতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগের দিন মুমিনুল হক তেমনই জানালেন। 

সেই চিন্তা থেকেই সৌম্য সরকারকে দলে ভেড়ানো হয়েছে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলছেন, 'সাকিব ভাই যেহেতু নেই, সাকিব ভাইয়ের বদলি ভাবতে গেলে উনার জায়গায় দুজন খেলোয়াড় নিতে হবে। ব্যাটিং-বোলিং দুটিই পারে, এমন একজন খেলোয়াড় দরকার ছিল। যে কারণে সৌম্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে।'

সাকিব না থাকায় চিন্তা বাড়লেও এই বিষয়টি নিয়ে পড়ে থাকতে নারাজ মুমিনুল হক। তার ভাষায়, সাকিব না থাকলে দল চলবে না, এমন নয়। টেস্ট অধিনায়ক বলেন, 'বিষয়টি আপনি যেভাবে নেবেন আরকি। আপনি যদি মনে করেন যে সাকিব আল হাসান নেই, টিম চলবে না বা বাংলাদেশ চলবে না, বিষয়টি এমন নয়।'

সাকিবকে ছাড়াও বাংলাদেশ জিতেছে, আবার সাকিব থেকেও বাংলাদেশ হেরেছে। এটাও মনে করিয়ে দিলেন মুমিনুল, 'সাকিব ভাই যখন ছিলেন না, বাংলাদেশ দল কিন্তু খেলেছে। ভালো খেলেছে, ম্যাচ জিতেছে। সত্যি বলতে আমি ওভাবে চিন্তা করছি না। আমার যেটা আছে, সেটা নিয়েই খেলবে হবে। একটা সিরিজে সাকিব ভাই খেলেছে, সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে, সাকিব ভাই থাকায় ওইভাবে চিন্তা করছি না।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মুমিনুল হক / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net