Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘ভারত শীর্ষ ধনী বোর্ড, তারাই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে’

খেলা

টিবিএস ডেস্ক
12 October, 2021, 03:45 pm
Last modified: 12 October, 2021, 03:51 pm

Related News

  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস

‘ভারত শীর্ষ ধনী বোর্ড, তারাই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে’

পাকিস্তানের ৯২’র বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, ক্রিকেট দুনিয়ায় টাকা অনেক বড় বিষয় হয়ে উঠেছে। যা সবচেয়ে শক্তিশালী ‘খেলোয়াড়’- এর ভূমিকা পালন করছে। ভারতের সঙ্গে ইংল্যান্ড একই কাজ করার সাহস পাবে না বলে মনে করেন তিনি।
টিবিএস ডেস্ক
12 October, 2021, 03:45 pm
Last modified: 12 October, 2021, 03:51 pm

ভারতের দেওয়া অর্থে পাকিস্তানের ক্রিকেট বেঁচে আছে বলে কদিন আগে মন্তব্য করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ভারত অর্থ দেওয়া বন্ধ করলে পাকিস্তানের ক্রিকেট থমকে যাবে বলে মনে করেন তিনি। এবার দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান বললেন, বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে ভারত। 

পাকিস্তান সফরে গিয়েও সিরিজ খেলেনি নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রথম ওয়ানডের কয়েক ঘণ্টা আগে দেশে ফির যায় কিউইরা। এর দুদিন পর ছেলে ও মেয়েদের পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। এই ঘটনায় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা চরম সমালোচনা করেছিলেন। দল দুটি সফর বাতিলের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইমরান খান। এ সময় ভারতের ক্রিকেট বিশ্ব শাসনের বিষয় নিয়ে কথা বলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানের ৯২'র বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, ক্রিকেট দুনিয়ায় টাকা অনেক বড় বিষয় হয়ে উঠেছে। যা সবচেয়ে বড় 'খেলোয়াড়'- এর ভূমিকা পালন করছে। আর বিসিসিআই যেহেতু বিশ্বের শীর্ষ ধনী বোর্ড, তারাই ক্রিকেট দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। ভারতের সঙ্গে ইংল্যান্ড একই কাজ করার সাহস পাবে না বলে মন্তব্য করেন তিনি।

মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, 'অর্থ এখন অনেক বড় একটা বিষয়। টাকাই এখন সবচেয়ে বড় 'খেলোয়াড়'। এটা খেলোয়াড়দের জন্যও যেমন সত্যি, ক্রিকেট বোর্ডগুলোর জন্যও সত্যি। আর সবাই জানে, টাকা এখন ভারতেই আছে। তাই বলাই যায়, ভারতই বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে।'

ইংল্যান্ডের সফর বাতিলের বিষয়টি চরম হতাশার বলে জানান ইমরান খান। নিজেদেরকে পাকিস্তানের অবস্থানে দাঁড়িয়ে ভাবার পরামর্শ দিয়েছেন দেশটির তারকা এই অলরাউন্ডার। তিনি বলেন, 'ইংল্যান্ডের   উচিত নিজেদেরই প্রশ্ন করা যে, এই একই কাজই যদি তাদের সঙ্গে অন্য কোনো দেশ করতো; তাহলে তারা কী ভাবতো।'

নিউজিল্যান্ডের সফর বাতিলের বিষয়টি নিয়েও সমালোচনা করেন ইমরান খান। নিরাপত্তা শঙ্কার খবরটিকে 'ভুয়া' জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, 'বিদেশি দলের সুরক্ষার ব্যাপারটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি। ভাবুন পাকিস্তানে যদি কিছু হয়, সেটার জন্য আমরা দায়ী এবং আমাদের বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আছে।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / ইমরান খান / পাকিস্তানের প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net