Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
‘ব্যর্থ’ মুশফিক-লিটনের ব্যাটেই স্বস্তির হাওয়া

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 November, 2021, 05:05 pm
Last modified: 26 November, 2021, 05:13 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

‘ব্যর্থ’ মুশফিক-লিটনের ব্যাটেই স্বস্তির হাওয়া

৪৯ রানে ৪ উইকেট হারানো দলকে বিপদে পড়তে দেননি মুশফিক-লিটন। দারুণ ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। এই জুটিতে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে বংড় সংগ্রহের পথে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 November, 2021, 05:05 pm
Last modified: 26 November, 2021, 05:13 pm

দুজনই নিজের ছায়া হয়ে ছিলেন দীর্ঘ সময় ধরে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে কিছুই করতে পারেননি মুশফিকুর রহিম ও লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাসেনি তাদের ব্যাট। সমালোচনায় জেরবার অবস্থা। দুজনকেই বাদ পড়তে হয় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। 

অথচ এই দুই ব্যাটসম্যানই কিনা পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হয়ে উঠলেন কাণ্ডারি। তাদের ব্যাটে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ। তাদের অবিচ্ছন্ন জুটিতে ৪ উইকেটে ২৫৩ রান তুলেছে মুমিনুল হকের দল।   

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে চরম অগোছালো শুরু হয় বাংলাদেশের। ৪৯ রানের মধ্যেই ৪ উইকেট হারায় ঘরের মাঠের দলটি। ১৪ রান করে করেন সাদমান ইসলাম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুল হক থামেন ৬ রান করে। 

৪৯ রানে ৪ উইকেট হারানো দলকে বিপদে পড়তে দেননি মুশফিক-লিটন। দারুণ ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। এই জুটিতে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে বংড় সংগ্রহের পথে। ৮৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। আলোক স্বল্পতার কারণে বাকি ৫ ওভারের খেলা হয়নি।

দারুণ জুটি গড়ার পথে অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ১৯৯ বলে ১০ চার ও একটি ছক্কায় টেস্টের নিজের প্রথম সেঞ্চুরি পৌঁছান ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথম দিন শেষে মুশফিক ৮২ ও লিটন ১১৩ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের শহিন শাহ আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ ও সাজিদ খান একটি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / টেস্ট সিরিজ / মুশফিকুর রহিম / লিটন কুমার দাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net