Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘টেলিভিশনে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত ওয়াকারের’

খেলা

টিবিএস ডেস্ক
28 October, 2021, 06:30 pm
Last modified: 28 October, 2021, 06:44 pm

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

‘টেলিভিশনে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত ওয়াকারের’

ক্রিকেট ম্যাচের বিশ্লেষণের সময় ধর্মকে টেনে চরম সমালোচিত হন ওয়াকার ইউনুস। এই ঘটনায় ক্ষমাও চেয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এরপরও থামছে না সমালোচনা।
টিবিএস ডেস্ক
28 October, 2021, 06:30 pm
Last modified: 28 October, 2021, 06:44 pm

ক্রিকেট ম্যাচের বিশ্লেষণের সময় ধর্মকে টেনে চরম সমালোচিত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। 'হিন্দুদের সামনে নামাজ পড়া' এমন মন্তব্য করে ক্ষমাও চেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। ওই সময়ের উত্তেজনায় ভুল করে এমন মন্তব্য করে ফেলেছেন বলে জানান ওয়াকার। 

টুইটে পাকিস্তানের সাবেক এই কোচ লিখেছিলেন, 'মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু একটা বলেছিলাম, যা অনেকের অনুভূতিকে আহত করেছে। আমার উদ্দেশ্য তা ছিল না। এটির জন্য আমি ক্ষমা চাইছি। মোটেও এটি ইচ্ছাকৃত ছিল না, সত্যিকারের ভুল ছিল। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে খেলাধুলা।'

এরপরও থামছে না সমালোচনা। টেলিভিশনে ওয়াকারের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা সাবেক এই লেগ স্পিনার চরম হতাশা প্রকাশ করে জানান, টেলিভিশনে করা মন্তব্যের জন্য ওয়াকারের টেলিভিশনেই ক্ষমা চাওয়া উচিত। 

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন কানেরিয়া। তিনিও যে হিন্দু সম্প্রদায়ের, সেটা মনে করিয়ে কানেরিয়া বলেন, 'ক্রিকেট ম্যাচে ধর্ম কীভাবে চলে এলো। পাকিস্তানে যেসব হিন্দু আছেন, তাদের হৃদয় ভেঙে দিয়েছেন আপনি। দুনিয়ায় অনেক হিন্দু আছেন, এর মধ্যে আপনার ভক্তও আছেন; তাদের হৃদয় ভেঙেছেন, তাদের অনুভূতিতে আঘাত করেছেন। আপনার কথায় খুব কষ্ট পেয়েছি, কারণ আমি একজন হিন্দু। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি আমি।'

কানেরিয়া তার ভিডিওতে আর বলেন, 'এমন কথা বলা উচিত হয়নি। ক্রিকেট নিয়ে কথা বললে সেখানেই থাকা উচিত। এর সাথে ধর্মকে মেলানো ঠিক নয়। আজান হয়, নামাজ চলে; আমরা এটাকে সম্মান করি। এটা সবার অধিকার। আমরা পূজা করি, এটা আমাদের অধিকার। আপনার মতো কারও কাছ থেকে এমন মন্তব্য অবিশ্বাস্য। আপনি টুইটারে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু উইকি ভাই (ওয়াকার) টেলিভিশনে যেহেতু মন্তব্য করেছেন, টেলিভিশনে আপনার ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান এবং পুরো বিশ্ব যতো হিন্দু আছে, সবার কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পানি পানের বিরতির সময় মাঠেই নামাজ পড়েন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ম্যাচের পর এআরওয়াই নিউজ চ্যানেলে শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রিজওয়ানের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে ওয়াকার এক পর্যায়ে বলেন, 'সবচেয়ে ভালো ব্যাপার যা রিজওয়ান করেছে, সে মাঠে নামাজ পড়েছে, হিন্দুদের সামনে দাঁড়িয়ে। সেটা ছিল সত্যিই খুব স্পেশাল কিছু।'

Related Topics

টপ নিউজ

ওয়াকার ইউনিস / দানিশ কানেরিয়া / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net