Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সেঞ্চুরিয়ান সালাহ: চেলসি ফ্লপ থেকে প্রিমিয়ার লিগ কিংবদন্তি 

খেলা

টিবিএস ডেস্ক
14 September, 2021, 09:50 am
Last modified: 14 September, 2021, 10:01 am

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার

সেঞ্চুরিয়ান সালাহ: চেলসি ফ্লপ থেকে প্রিমিয়ার লিগ কিংবদন্তি 

দ্রুততম সময়ে শত গোলের মাইলফলক ছোঁয়ার তালিকায় প্রথম ১০ জনের মধ্যে সালাহই একমাত্র উইঙ্গার, যেখানে বাকি নয়জনই স্ট্রাইকার। সালাহর আগে শুধু একজন আফ্রিকানই ছুঁয়েছেন এই মাইলফলক- দিদিয়ের দ্রগবা।
টিবিএস ডেস্ক
14 September, 2021, 09:50 am
Last modified: 14 September, 2021, 10:01 am
ফাইল ছবি

রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগের এক অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন মোহামেদ সালাহ। ৩-০ ব্যবধানে জয়ের দিনে লিগে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন এই মিশরীয়।

প্রিমিয়ার লিগের 'সেঞ্চুরিয়ান ক্লাব'-র ৩০তম সদস্য তিনি। তবে এরচেয়েও চিত্তাকর্ষক ব্যাপার হচ্ছে, শত গোলের মাইলফলক তারচেয়ে দ্রুত ছুঁতে পেরেছেন মাত্র চার জন ফুটবলার।

দ্রুততম সময়ে শত গোলের মাইলফলক ছোঁয়ার তালিকায় প্রথম ১০ জনের মধ্যে সালাহই একমাত্র উইঙ্গার, যেখানে বাকি নয়জনই স্ট্রাইকার। সালাহর আগে শুধু একজন আফ্রিকানই ছুঁয়েছেন এই মাইলফলক- কিংবদন্তি দিদিয়ের দ্রগবা।

চলুন দেখে নেওয়া যাক একজন চেলসি ফ্লপ থেকে কীভাবে লিভারপুলে এসে প্রিমিয়ার লিগ কিংবদন্তি হয়ে উঠলেন এই মিশরীয় উইঙ্গার- 

১১ মিলিয়ন

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুই ম্যাচেই চেলসির বিপক্ষে গোল করার পর ২০১৪ সালের জানুয়ারি মাসে বাসেল থেকে ১১ মিলিয়ন পাউন্ড দিয়ে সালাহকে দলে ভেড়ায় লন্ডনের ক্লাবটি।

১৩

চেলসির জার্সিতে প্রিমিয়ার লিগে খেলা সালাহর মোট ম্যাচ সংখ্যা। চেলসি ছেড়ে ২০১৬ সালে রোমায় পা রাখেন এই মিশরীয়।

২৩

২০১৭-১৮ সালে নিজের প্রথম লিভারপুল মৌসুমে জানুয়ারির আগে করা সালাহর গোলসংখ্যা, যার মাধ্যমে রজার হান্টের ৪৬ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসান এই মিশরীয়।

১৯

লিভারপুলের প্রিমিয়ার লিগজয়ী মৌসুমে করা সালাহর গোলসংখ্যা। ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিগ শিরোপা জেতা লিভারপুলের সর্বোচ্চ গোল সংগ্রাহক ছিলেন তিনি।

যেমন রাজকীয়ভাবে শত গোলের মাইলফলক ছুঁয়েছেন গত রোববার, সালাহর প্রিমিয়ার লিগ যাত্রা কিন্তু এতোটা মসৃণভাবে যায়নি।

২০১৩ সালে জোসে মরিনহোর চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুইবার গোল করে প্রথম ফুটবল বিশ্বের নজরে পড়েছিলেন সালাহ। পরের বছর জানুয়ারিতেই সালাহর জায়গা হয় স্ট্যামফোর্ড ব্রিজে।

এরপর লিগে লন্ডনের নীল শিবিরের হয়ে মোট ১৩ বার মাঠে নামতে পেরেছিলেন সালাহ, গোল করেছিলেন মাত্র দুটি। পরবর্তীতে ফিয়োরেন্তিনায় সংক্ষিপ্ত একটি লোন স্পেল পার করে ২০১৬ সালে রোমায় যোগ দেন এই উইঙ্গার।

এক বছর পর আবারও প্রিমিয়ার লিগের মঞ্চে পা রাখেন এই মিশরীয়। এবার শুরু হয় অন্যরকম এক পথচলার…

সালাহকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত হওয়ার পর লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, "সে গতিসম্পন্ন দুর্দান্ত এক ফুটবলার। আমরা গত মৌসুমের পর বলেছিলাম, এই ভালো স্কোয়াডের মধ্যেই আমরা আরও নতুন কিছু যোগ করবো।

"এর মধ্যে একটি হচ্ছে গতি। সে (সালাহ) এটা আনছে, পাশাপাশি এসিস্ট এবং গোল করার সক্ষমতাও আছে তার। সবকিছু আনছে সে।"

সালাহ অবশ্য গতি ছাড়াও অনেক কিছুই এনেছে লিভারপুলের স্কোয়াডে। মার্সিসাইডের ক্লাবটিতে যোগ দেওয়ার পর অর্ধেক মৌসুমেই রজার হান্টের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর হ্যারি কেইনকে টপকিয়ে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও জিতে নেন। ৩২ গোল করে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও করেন এই মিশরীয়।

এরপর পিছনে তাকাতে হয়নি তার।

প্রথম গোল

চেলসি ৬-০ আর্সেনাল 
২২শে মার্চ, ২০১৪

১০০তম গোল 
লিডস ০-৩ লিভারপুল 
১২ই সেপ্টেম্বর, ২০২১

রেকর্ড করে গোল্ডেন বুট জেতার পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, "এটি খুবই স্পেশাল।

"আমি প্রতি বছর উন্নতি করার চেষ্টা করছি। এজন্য বেশ খুশি আমি। এই রেকর্ড ভাঙাটা আসলেই স্পেশাল।"

এরপর আর এই পরিমাণে গোল করতে সামর্থ্য না হলেও পরের তিন মৌসুমের মধ্যে দুবারই ২০ গোলের মাইলফলক পেরিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগ জয়ীর মেডেল পরার পাশাপাশি জিতেছেন আরেকটি গোল্ডেন বুটও।

রোববার, প্রথম গোলের ২৭৩২ দিন পর প্রিমিয়ার লিগের 'সেঞ্চুরিয়ান ক্লাব'-র সর্বশেষ সদস্য হিসেবে নিজের নাম লিখিয়েছেন সালাহ।

যে দ্রুততার সঙ্গে এ ক্লাবে নাম লিখিয়েছেন এই উইঙ্গার, তা সত্যিই বিস্ময়কর। মাত্র ১৬২ ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁয়েছেন সালাহ, যার মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা গোলদাতাদের পাশে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন তিনি।

লিডসের বিপক্ষে ম্যাচের পর ক্লপ বলেন, "মো'র (সালাহর) রেকর্ড অবিশ্বাস্য। আমি জানি না আর কী কী রেকর্ড ভাঙতে পারে সে, কিন্তু সে সম্ভবত সেগুলো ভাঙার জন্যও মরিয়া হয়ে থাকবে।

"কী দুর্দান্ত এক ফুটবলার। এবং সে এখনও ক্ষুধার্ত। আমি তাকে ড্রেসিংরুমে দেখেছি। আমরা সবাই হার্ভি এলিয়টের ব্যাপারে চিন্তিত, কিন্তু এর মাঝেও সে অখুশি, আরও এক-দুইটি গোল যোগ করতে না পারায়। শীর্ষস্থানীয় ফুটবলারদের মানসিকতা এমনই হতে হয়।" 

২৯ বছর বয়সী সালাহ যে সামনের দিনগুলোতেও নতুন নতুন রেকর্ড করে ও মাইলফলক ছুঁয়ে আমাদের মুগ্ধ করে যাবেন, সেই প্রত্যাশা তাই রাখাই যায়।

  • সূত্র: স্কাই স্পোর্টস

 

Related Topics

টপ নিউজ

ফুটবল / মোহাম্মদ সালাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net