Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সাকিব স্তুতিতে কলকাতা অধিনায়ক

খেলা

টিবিএস ডেস্ক
04 October, 2021, 04:45 pm
Last modified: 04 October, 2021, 04:45 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিব স্তুতিতে কলকাতা অধিনায়ক

কলকাতার একাদশে ফেরার ম্যাচটি দারুণ গেছে সাকিবের, বল হাতে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার। 
টিবিএস ডেস্ক
04 October, 2021, 04:45 pm
Last modified: 04 October, 2021, 04:45 pm

আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে দর্শক হয়েই সময় কাটাতে হচ্ছিল সাকিব আল হাসানকে। তাকে ছাড়াই একাদশ সাজিয়ে আসছিল কলকাতা নাইট রাইডার্স। অবশেষে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারকে একাদশে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ফেরার ম্যাচটি দারুণ গেছে সাকিবের, বল হাতে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার। 

৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন সাকিব। নিজের প্রথম ওভারে দারুণ এক থ্রোতে হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও ফিরিয়ে দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে ফিরতি ক্যাচটি নিতে পারলে আরেকটি উইকেট উঠতে পারতো তার ঝুলিতে। তবে সাকিব যা করেছেন, তাতে সন্তুষ্ট কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। 

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন মরগান। সাকিবের মতো ক্রিকেটারকে ম্যাচের পর বসিয়ে রাখা বিলাসিতা বলেও মনে করেন ইংলিশ এই ক্রিকেটার। 

ম্যাচ শেষে মরগান বলেন, 'শুভমান দারুণ খেলেছে। আর সাকিব যা করেছে, সেটা অনেক বড় কিছু! আমাদের দলের শক্তি আর গভীরতা এমন যে, ওর মতো অভিজ্ঞ একজনকেও এভাবে এত দিন পর ডাকার মতো বিলাসিতা আমরা দেখাতে পারছি। আজ কী দারুণভাবে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে সে।'

৯ ম্যাচ পর কলকাতার একাদশে ফেরা সাকিব ব্যাটিংয়ের সুযোগ পাননি। এর আগেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার দৌড়ে টিকে রইলো কলকাতা, পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ইয়ন মরগান / কলকাতা নাইট রাইডার্স / আইপিএল ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net