Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
শান্ত-মুমিনুলদের ব্যাটে ঝলমলে এক দিন

খেলা

টিবিএস রিপোর্ট
21 April, 2021, 06:10 pm
Last modified: 21 April, 2021, 08:10 pm

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

শান্ত-মুমিনুলদের ব্যাটে ঝলমলে এক দিন

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারানোর পর কে ভেবেছিল দিন শেষে বাংলাদেশের স্কোরকার্ড এমন সমৃদ্ধ হবে ! সেটাও কিনা মাত্র ২ উইকেটে! কীভাবে শুরু হয়েছিল, তা আর গোনায় নেই। কীভাবে দিনটা শেষ হলো, সেখানেই সবার চোখ এখন।
টিবিএস রিপোর্ট
21 April, 2021, 06:10 pm
Last modified: 21 April, 2021, 08:10 pm
সেঞ্চুরির পর মুমিনুলের সঙ্গে শান্তর উদযাপন। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারানোর পর কে ভেবেছিল দিন শেষে বাংলাদেশের স্কোরকার্ডে জমা হবে ৩০২ রান! সেটাও কিনা মাত্র ২ উইকেটে! কীভাবে শুরু হয়েছিল, তা আর গোনায় নেই। কীভাবে দিনটা শেষ হলো, সেখানেই সবার চোখ এখন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা দারুণ কাটলো বাংলাদেশের। 

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ এই পথটা তৈরি করেন তামিম ইকবাল। তার সঙ্গে যোগ দিয়ে পথটা চিনে নেন নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে ১৪৪ রান। এরপর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে শান্তর ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি। তাতে ৩০২ রান তুলে প্রথম ইনিংসে রান পাহাড় গড়ার দিকে নজর বাংলাদেশের। 

দারুণ সব শটে ইনিংস বড় করেও তামিম ইকবাল পারেননি সেঞ্চুরি পূর্ণ করতে। বাঁহাতি এই ওপেনার ১০১ বলে ১৫টি চারে ৯০ রান করে আউট হন। তবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। ২৮৮ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১২৬ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছেন তিনি। ১৫০ বলে ৬টি চারে ৬৪ রান করে অপরাজিত আছেন মুমিনুল। বাংলাদেশের যাওয়া দুটি উইকেটই নিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো।

টস জিতে সবুজ উইকেটে আগে ব্যাটিং করার চ্যালেঞ্জ নেন মুমিনুল হক। শুরুতে মনে হয়েছিল আগে ব্যাটিং করার সিদ্ধান্ত হয়তো ভোগাবে বাংলাদেশকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ ওপেনার সাইফ হাসানকে ফিরিয়ে দেন বিশ্ব ফার্নান্দো। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সাইফ।  

শুরুতেই দিক হারানো দলকে টেনে তোলার কাজটি নেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কা সামলে তামিম ইকবালের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়ে তোলেন শান্ত। যা শেষ ১২ বছরে বিদেশের মাটিতে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি। তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। অগ্রজের বিদায়ে দিক হারাননি শান্ত, অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে বাধেন জুটি।

এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২৩৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। সেঞ্চুরি করার পথে নিজের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে লম্বা ইনিংস খেলে ফেলেন বাংলাদেশের তিনি। এরআগে টেস্টে সর্বোচ্চ ১৩৯ বল মোকাবিলা করার অভিজ্ঞতা ছিল শান্তর। এরপর দিনের বাকিটা সময় সাবলীল ব্যাটিং করেই পার করে দেন শান্ত-মুমিনুল। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / মুমিনুল হক / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net