Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভারতে মেয়েদের ফুটবল বিশ্বকাপ স্থগিত

খেলা

টিবিএস ডেস্ক
04 April, 2020, 02:15 pm
Last modified: 04 April, 2020, 02:22 pm

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

ভারতে মেয়েদের ফুটবল বিশ্বকাপ স্থগিত

১৬ দলের এই আসরটিতে অংশ নেওয়ার কথা ছিল ভারতেরও। যেকোনো পর্যায়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছিল দেশটি। 
টিবিএস ডেস্ক
04 April, 2020, 02:15 pm
Last modified: 04 April, 2020, 02:22 pm

আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপটি এই সময়ে হচ্ছে না। করোনাভাইরাসের কারণে মেয়েদের বিশ্ব আসরটি স্থগিত করা হয়েছে। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা-কনফেডারেশন্সের ওয়ার্কিং কমিটি। 

ভারতের পাঁচটি শহরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কলকাতা, গুহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও মুম্বাইকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়। বৈশ্বিক এই আসরটি মাঠে গড়ানোর কথা ছিল আগামী ২ নভেম্বর। ১৯ দিনের এই আসরটির পর্দা নামার কথা ছিল ২১ নভেম্বর। 

১৬ দলের এই আসরটিতে অংশ নেওয়ার কথা ছিল ভারতেরও। আয়োজক হিসেবে তাদেরকে খেলার সুযোগ করে দিয়েছিল ফিফা। যেকোনো পর্যায়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছিল ভারত। 

আসরটিকে সামনে রেখে বেশ আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিল আয়োজক দেশটি। নিজেদের ঝালিয়ে নিতে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে ম্যাচ খেলেছে তারা। কিন্তু সবকিছুই ভেস্তে গেল প্রাণঘাতী কারোনাভাইরাসের ছোবলে। স্থগিত করা হলেও আসরটির নতুন সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। 

শুধু মেয়েদের এই আসরটিই নয়, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত করেছে ফিফা। এই আসরটি আগামী আগস্ট-সেপ্টেম্বরে পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

করোনাভাইরাসে কারণে একে একে সব বৈশ্বিক টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। ক্লাব ফুটবলের ৫টি শীর্ষ লিগই স্থগিত করা হয়েছে। বন্ধ আছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও। ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমসও।

Related Topics

টপ নিউজ

নারী ফুটবল বিশ্বকাপ / ফুটবল / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net