Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ব্যালন ডি’অরের কথা শুনেই হাসিতে ফেটে পড়লেন সালাহ

খেলা

টিবিএস ডেস্ক
02 December, 2021, 08:35 pm
Last modified: 02 December, 2021, 08:34 pm

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

ব্যালন ডি’অরের কথা শুনেই হাসিতে ফেটে পড়লেন সালাহ

ম্যাচশেষে সালাহর সাবেক সতীর্থ দেঁজান লভ্রন এক টুইট বার্তায় ঠাট্টা করে লেখেন, “এভাবে খেলে যাও মো (সালাহ), সামনের বছর ফ্রান্স ফুটবল তোমাকে ষষ্ঠ স্থানে জায়গা দিবে।” 
টিবিএস ডেস্ক
02 December, 2021, 08:35 pm
Last modified: 02 December, 2021, 08:34 pm

বলা হচ্ছে, তিনি এ মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ট ফুটবলার। কিন্তু সদ্য ঘোষিত ব্যালন ডি'অরের তালিকায় দুর্দান্ত ফর্মে থাকা মোহামেদ সালাহর জায়গা হয়েছে সপ্তম স্থানে। 

লিগে বর্তমানে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের মালিক এই মিশরীয়র সামনে ছিলেন প্রিমিয়ার লিগেরও তিন ফুটবলার। 

কিন্তু এ হতাশা গায়ে না মেখে ব্যালন ডি'অর-পরবর্তী প্রথম ম্যাচে আবার চিরচেনা রূপেই ফিরেছেন সালাহ। বুধবার লিগের ম্যাচে এভারটনকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে করেছেন জোড়া গোল। 

মৌসুমে ইতোমধ্যে ১৯ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করা সালাহকে ম্যাচের পর জিজ্ঞেস করা হয়, ব্যালন ডি'অরের তালিকায় নিজের অবস্থান দেখে কী ভেবেছেন। প্রশ্নটি শোনামাত্রই এই উইঙ্গারের মুখে হাসি ফুটে ওঠে। চওড়া হাসি ধরে রেখেই সালাহ বলেন, '(এ ব্যাপারে) কোনো মন্তব্য নেই আমার'।  

বর্তমান ছন্দ ধরে রাখলে আগামী বছর ব্যালন ডি'অরের তালিকায় আরও সামনে থাকতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে সালাহ বলেন, "থাকতে পারি, কিন্তু বলা যায় না।"

ব্যালন ডি'অরের তর্কে যুক্ত না হওয়ায় এখন চারপাশ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই লিভারপুল তারকা। সাবেক আর্সেনাল স্ট্রাইকার ও ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অঁরি বলেন, "ব্যালন ডি'অরের ব্যাপারে মন্তব্য না করার ফলে যেটা হয়েছে, এখন ফুটবলই তার হয়ে কথা বলছে।" 

ম্যাচশেষে সালাহর সাবেক সতীর্থ দেঁজান লভ্রন এক টুইট বার্তায় ঠাট্টা করে লেখেন, "এভাবে খেলে যাও মো (সালাহ), সামনের বছর ফ্রান্স ফুটবল তোমাকে ষষ্ঠ স্থানে জায়গা দিবে।" 

সালাহ অবশ্য ব্যক্তিগত পদকের চেয়ে দলীয় সাফল্যের দিকেই বেশি নজর দিচ্ছেন। গত মৌসুমে কোনো শিরোপার দেখা না পাওয়া লিভারপুলকে নিয়ে এবার বড় কোনো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন এই মিশরীয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল এই ২৯ বছর বয়সী বলেন, "আমার প্রথম লক্ষ্য হচ্ছে ক্লাবকে নিয়ে কিছু একটা জেতা। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ; সম্ভব হলে দুটোই। (ক্লাবের) সবারই প্রধান লক্ষ্য এটি।" 

Related Topics

টপ নিউজ

মোহামেদ সালাহ / লিভারপুল / ব্যালন ডি'অর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net