Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বোলারদের নিয়ে ব্যাটিংয়ের ক্লাস বিসিবির 

খেলা

শান্ত মাহমুদ
20 February, 2020, 05:30 pm
Last modified: 20 February, 2020, 05:35 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

বোলারদের নিয়ে ব্যাটিংয়ের ক্লাস বিসিবির 

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নামার আগে স্বাভাবিক অনুশীলনের পাশাপাশি ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা।
শান্ত মাহমুদ
20 February, 2020, 05:30 pm
Last modified: 20 February, 2020, 05:35 pm
ছবিটি যদিও পুরনো, তবে এ রকম প্যাকটিস চলেছে আজও

মাঝে আর একদিন, এরপর শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুরে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দুই দল। স্বাভাবিক অনুশীলন তো চলছেই, শেষের দিকের ব্যাটসম্যান নিয়েও বিশেষভাবে কাজ করছেন বাংলাদেশের কোচরা।

বিশেষ এই ক্লাসের ছাত্র মূলত বোলাররা। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ব্যাট হাতেই বেশি সময় কেটেছে আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের।

মিরাজ অলরাউন্ডার হওয়ায় তাকে নিয়ে কোচদের সেভাবে কাজ করতে দেখা যায়নি। বাকিদের পেছনে বেশি সময় ব্যয় করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি এবং স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি।

এমন দাপুটে ব্যাটিংয়ের স্বপ্ন নিয়েই হয়তো ঘাম ঝরিয়েছেন মিরাজ

শেষের ব্যাটসম্যানদের নিয়ে মাঝেমধ্যে কাজ কতে দেখা যায় বাংলাদেশের কোচদের। কিন্তু এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ের মতো মাঝারি দল হওয়ার পরও অতি সতর্ক বাংলাদেশ। এই সতর্কতার মূল কারণ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং। ইনিংস ব্যবধানে হার মানা ওই ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা রান তুলতে রীতিমতো হাবুডুবু খেয়েছেন। তবু শেষ রক্ষা হয়নি, হতশ্রী ব্যাটিংয়ে মেনে নিতে হয় বড় হার।

জিম্বাবুয়ের বিপক্ষে তাই বোলারদের কাছ থেকেও ব্যাটসম্যানের সার্ভিস চায় বাংলাদেশ দল, হোক সেটা সামান্য। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। কিছুটা সময় ওয়ার্ম আপ, ফুটবল খেলে এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান গ্লাভস-প্যাট পরে হাঁটা দেন ইনডোরের দিকে।

তাদের সাথে সাথে ইনডোরে যান রাসেল ডমিঙ্গো ও ম্যাকেঞ্জিও। তখনও মিরপুরের মূল মাঠে দাঁড়িয়ে ভেট্টরি। কিছুক্ষণ পর এই নিউজিল্যান্ডের এই কিংবদন্তি স্পিনারও ইনডোরে গিয়ে হাজির হন। তিনটি নেটে পালাক্রমে ব্যাটিং করতে থাকেন এবাদত, রাহি, মিরাজ ও নাঈম।

ডমিঙ্গো সেভাবে নজর না দিলেও নেটের পাশেই দাঁড়িয়ে বল ফেরানো, বল ছেড়ে দেওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছিলেন ম্যাকেঞ্জি ও ভেট্টরি। প্রায় দেড় ঘণ্টা ধরে ব্যাটিং করেন এই চার বোলার। তাদের শেষ হলে মুস্তাফিজ ও তাসকিন নেট সেশনে অংশ নেন। এই দুই পেসারও অনেকটা সময় ব্যাটিং করেন।

নেটে ব্যাটিং শেষে ইনডোর থেকে বেরিয়ে যাচ্ছিলেন একজন পেসার। ব্যাটিং সেশন কেমন হলো প্রশ্ন করতেই কিছুটা সময়ের জন্য থামলেন তিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনেকটা মজার ছলেই বললেন, ‘দেখি এবার আমরা কিছু করতে পারি কি না।’

বিরতি শেষে দলে ফেরা মুশফিকও করেছেন ব্যাটিং প্র্যাকটিস

তার মজা করে বলা এই একটি বাক্য অবশ্য অনেক কিছু বলে দেয়। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যে দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে, যেন সেটাই মনে করিয়ে দিতে চাইলেন তিনি। ভারতের বিপক্ষে দুই টেস্টে ব্যাট হাতে উল্টো পথে হাঁটা বাংলাদেশের ব্যাটসম্যানরা পাকিস্তানে সফরেও ব্যর্থতার বৃত্তে ছিলেন।

বোলারদের ব্যাটিং অনুশীলন করানোর মাঝেও লিটন দাসকে নিয়ে বিশেষ মনোযোগী ছিলেন নেইল ম্যাকেঞ্জি। যদিও এটা সব সময়ের অতি চেনা দৃশ্য। নেটে লিটন ব্যাটিং করলে সেদিকেই নজর থাকে প্রোটিয়া এই কোচের। এদিনও ব্যতিক্রম হয়নি।

কয়েকটা বল খেলার পরই এগিয়ে গিয়ে কিংবা কাছে ডেকে লিটনের বডি মুভমেন্ট, ব্যাট চালানোর ধরন নিয়ে কথা বলছিলেন ম্যাকেঞ্জি। তাদের এই রসায়ন যে বেশ পুরনো, সেটা আলোচনার ধরন দেখেই বোঝা যাচ্ছিল।

বোলারদের ব্যাটিং অনুশীলনের দিনে নেটে ঘাম ঝরিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ছিলেন মুশফিকুর রহিমও। পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নভেম্বরের পর জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট ক্রিকেট / বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net