Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বোর্ডের সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2019, 11:55 pm
Last modified: 24 October, 2019, 01:19 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

বোর্ডের সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার

বিসিবির তরফ থেকে দাবি পূরণের আশ্বাসের পরই ক্রিকেটাররা এ সিদ্ধান্ত নেন। মিরপুরে ক্রিকেট বোর্ডের কার্যালয়ে রাত সোয়া দশটার দিকে বৈঠকটি শুরু হয়...
টিবিএস রিপোর্ট
23 October, 2019, 11:55 pm
Last modified: 24 October, 2019, 01:19 am
ছবি: রেহমান আসাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক মাহবুবুল আনামের সঙ্গে বৈঠকের পর ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহার করেছেন। 

বিসিবির তরফ থেকে দাবি পূরণের আশ্বাসের পরই ক্রিকেটাররা এ সিদ্ধান্ত নেন। সোমবার ঘোষিত ১১ দফা দাবির নয়টি মেনে নিয়েছেন বিসিবি কর্তৃপক্ষ। প্রথম ও শেষ দাবি দুটি নিয়ে আপত্তি রয়েছে। এ দুটি দাবির একটি ক্রিকেটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-সংক্রান্ত। অন্যটি হল, দুটির বেশি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলোয়াড়দের খেলা নিয়ে। 

বুধবার উত্থাপিত নতুন দুটি দাবি নিয়ে এ বৈঠকে কথা হয়নি। তবে পরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিসিবি।

এর আগে,রাত সোয়া দশটার দিকে মিরপুরে ক্রিকেট বোর্ডের কার্যালয়ে বিসিবির কর্তাদের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক শুরু হয়। সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন শেষে ক্রিকেটাররা বিসিবির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। 

প্রসঙ্গত, মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে গত সোমবার প্রায় ৬০ জন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। 

এরপর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দাবি-দাওয়া প্রসঙ্গে নিজেদের অবস্থান জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।তিনি এই ধর্মঘট আহ্বানে ষড়যন্ত্রের আভাস পাবার কথা বলেন।

এ প্রেক্ষিতে আসন্ন ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়টি দেশজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠে। এর প্রেক্ষিতেই বুধবার সকাল থেকে বিসিবির কর্মকর্তারা আলোচনার কথা বলতে শুরু করেন।

ছবি: রেহমান আসাদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ক্রিকেটারদের সঙ্গে প্রয়োজনে বোর্ডপ্রধানও আলোচনায় বসবেন।

বিসিবির মিডিয়া কমিউনিকেশনের প্রধানও জানান, তাঁরা খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছেন। তাঁরা আশা করছেন যে, ক্রিকেটারররা বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন।

এদিকে, বিসিবি প্রধান নাজমুল হাসান বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন। ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

এরপরই তিনি জানান, প্রধানমন্ত্রী ক্রিকেটারদের এই হঠাৎ ধর্মঘটে বেশ মর্মাহত হয়েছেন। 

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘যা-ই ঘটুক ওরা খেলবে না কেন? আমার দরজা খোলা, আপনার (নাজমুল হাসানের) দরজা খোলা। আমাদের কাউকে কিছু না বলে কেন ওরা  কেন খেলা বন্ধ করবে?’

বিসিবি সভাপতি তাঁর বক্তব্যের উপসংহার টানেন এভাবে- পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি যে, দাবি উপস্থাপন না করেই কেউ ধর্মঘটে গিয়েছে।

এরপর সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান দাবিগুলো তুলে ধরেন। সঙ্গে যোগ হয় আরও দুটি দাবি। তার একটি হল, বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে ক্রিকেটারদের এবং নারী ক্রিকেট দলকেও দিতে হবে ন্যায্য ভাগ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড / বিসিবি / ক্রিকেটারদের ধর্মঘট / বাংলাদেশের ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net