Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
১০০০ পেনাল্টি অনুশীলন করে এসেও স্পট-কিকে একটাও গোল করতে পারল না স্পেন!

টিবিএস ডেস্ক
06 December, 2022, 12:05 pm
Last modified: 07 December, 2022, 12:05 pm

Related News

  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

১০০০ পেনাল্টি অনুশীলন করে এসেও স্পট-কিকে একটাও গোল করতে পারল না স্পেন!

স্যারাবিয়া প্রথমেই গোলপোস্টে লাগালেন। তারপর সোলার আর বুস্কেটসের শট ঠেকিয়ে দিলেন ইয়াসিন বোনো।
টিবিএস ডেস্ক
06 December, 2022, 12:05 pm
Last modified: 07 December, 2022, 12:05 pm

মরক্কোর কাছে পেনাল্টিতে হেরে বিশ্বকাপের শেষ ষোল থেকে ছিটকে পড়লো স্পেন। ১২০ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় স্পট-কিকে। ম্যাচের আগেই লুই এনরিকে জানিয়েছিলেন তার দল পেনাল্টি কিকে প্রচুর অনুশীলন করে এসেছে। কিন্তু ম্যাচে তিনি কেবল বসে বসে কার্লোস সোলার, পাবলো স্যারাবিয়া আর সার্জিও বুস্কেটসের পেনাল্টি মিস করাই দেখলেন। খবর গোলডটকমের।

স্যারাবিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে; সূত্র: Goal.com

স্যারাবিয়া প্রথমেই গোলপোস্টে লাগালেন। তারপর সোলার আর বুস্কেটসের শট ঠেকিয়ে দিলেন ইয়াসিন বোনো। তারপর আশরাফ হাকিমি এসে পানেনকা শট দিয়ে স্পেনের খেলোয়াড়দেরকে দেখিয়ে দিলেন কীভাবে নিখুঁতভাবে পেনাল্টি শট নিতে হয়। 

এর আগে গত সোমবার স্পেন কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন, তার খেলোয়াড়দেরকে বিশ্বকাপে আসার আগে এক হাজারবার পেনাল্টি অনুশীলন করার নির্দেশ দিয়েছিলেন তিনি। পেনাল্টি যে কোনো লটারি নিয় তা নিয়ে তিনি নিশ্চিত। গতবারের ইউরোতে সুইটজারল্যান্ডকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে দিলেও সেমিফাইনালে ইতালির কাছে এই স্পট-কিকেই হেরে যায় স্প্যানিয়ার্ডরা। 

২০২০ ইউরোর সেমিফাইনালে ইতালির কাছে পেনাল্টিতে হেরে বসে স্পেন; সূত্র: Matt Dunham | AP

সোমবার এনরিকে জানান, "এক বছর আগে আমি স্পেনের এক ক্যাম্পে খেলোয়াড়দেরকে বলেছিলাম বিশ্বকাপে আসার আগে তারা যেন এক হাজারবার পেনাল্টি অনুশীলন করে আসে। আমি আশা করছি ওরা ওদের অনুশীলন করেই এখানে এসেছে। এখানে এসে যদি প্র্যাকটিস করা শুরু করে তা যথেষ্ট হবে না। এটা কোনো লটারি নয়। এটা এমন এক মুহূর্ত যেখানে চরম মাত্রায় টেনশন কাজ করে। এটা এমন এক সময় যেখানে নার্ভ কতটা শক্ত তা প্রমাণ করতে হবে। এবং তোমার হাতে সুযোগ আছে ঠিক সেভাবে পেনাল্টি শটটি নেওয়ার, যেভাবে তুমি অনুশীলন করে এসেছো।"

"পেনাল্টি একজন খেলোয়াড় সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এটা অনুশীলনযোগ্য। ঐ সময়ের চাপ সামলাতে পারলে ভাগ্যের হাতও ছোট হয়ে আসে। এখানে গোলকিপারেরও বেশ বড় ভূমিকা থাকে। আমাদের খুব ভালো গোলকিপার রয়েছে, তিনজনের যে কেউই এই পরিস্থিতিতে ভালো করতে পারবে। যখনই আমরা আমাদের ট্রেনিং শেষ করি, তখন অনেক খেলোয়াড়ই দীর্ঘক্ষণ ধরে পেনাল্টি অনুশীলন করে।" 

২০২০ ইউরোতে সুইটজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে স্পেনের জয়; সূত্র: Anatoly Maltsev | Getty Images

 

 

Related Topics

কাতার বিশ্বকাপ ২০২২ / স্পেন ফুটবল দল / ইউরো ২০২০ / পেনাল্টি শ্যুটআউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
  • জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ আটে স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net