Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 03:00 am
Last modified: 15 July, 2024, 03:38 am

Related News

  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা

ইতিহাস গড়ল স্পেন, প্রথম দল হিসেবে চারবার ইউরো জেতার কীর্তি গড়ল রোজারা। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বার্লিনে শিরোপা উৎসব করেছে স্পেন। আবারও ফাইনালে হৃদয় ভাঙল ইংল্যান্ডের। টানা দ্বিতীয় ইউরো ফাইনাল হারল গ্যারেথ সাউথগেটের দল। ২০১২ সালের পর আবারও ইউরো জিতল স্পেন।
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 03:00 am
Last modified: 15 July, 2024, 03:38 am

ইতিহাস গড়ল স্পেন, প্রথম দল হিসেবে চারবার ইউরো জেতার কীর্তি গড়ল রোজারা। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বার্লিনে শিরোপা উৎসব করেছে স্পেন। 

আবারও ফাইনালে হৃদয় ভাঙল ইংল্যান্ডের। টানা দ্বিতীয় ইউরো ফাইনাল হারল গ্যারেথ সাউথগেটের দল। ২০১২ সালের পর আবারও ইউরো জিতল স্পেন। 

প্রথমার্ধের খেলা যতটা ম্যাড়ম্যাড়ে ছিল, দ্বিতীয়ার্ধের খেলা ছিল ততটাই পিলে চমকানোর মতো। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পেন এগিয়ে যায় নিকো উইলিয়ামসের গোলে। ২২ বছর বয়সী উইঙ্গারকে গোল বানিয়ে দেন মাত্রই ১৭ বছর পূর্ণ করা ইয়ামাল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশরা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা না পাওয়া ম্যাচে টিকে ছিল ইংল্যান্ড। 

ম্যাচের সময় গড়াতে গড়াতে ইংল্যান্ড চাপ বাড়াতে থাকে। সেটির ফলও তারা পায় ৭২ মিনিটে, বদলি নামা পালমারের দূরপাল্লার শট স্প্যানিশ ডিফেন্ডার লা নরমানের পায়ে লেগে ঢুকে যায় জালে। সমতা ফেরার পর অবশ্য স্পেন ভড়কে যায়নি। দারুণ পাসিং ইংল্যান্ডের রক্ষণে ভয় ধরান দানি ওলমো-ইয়ামালরা। ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড দুবার নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন দলকে। 

কিন্তু ৮৬ মিনিটে আর পারলনে পিকফোর্ড। কুকুরেয়ার দারুণ এক নিচু ক্রস থেকে পা ছুঁইয়ে স্পেনকে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তায় নিয়ে যান মিকেল ওয়েরজাবাল। তবে ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। গোল লাইন থেকে ডেক্লান রাইসের হেড ফেরান দানি ওলমো। 

শেষ বাঁশি বাজতেই শিরোপা উল্লাসে মেতে ওঠে স্পেন। আর টানা দ্বিতীয় ফাইনাল হারের হতাশায় নিমজ্জিত হন কেইন-বেলিংহামরা। এবারের ইউরোতে ৭ ম্যাচ খেলে সবগুলোই জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, এক ইউরোতে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ডও গড়েছে দে লা ফুয়েন্তের দল। 

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / স্পেন ফুটবল দল / চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • 'আমরা ইতিহাস গড়া শুরু করতে চাই'
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net