Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
জয়ও যথেষ্ট হলো না মেক্সিকোর, বাদ পড়লো সৌদি আরবও

টিবিএস রিপোর্ট
01 December, 2022, 03:30 am
Last modified: 01 December, 2022, 03:45 am

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • যে কারণে ‘#১৬৮’ খোদাই করা ল্যাপেল পিন পরে মেক্সিকোর বিশ্বকাপ ভেন্যুতে ইরানি দল
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

জয়ও যথেষ্ট হলো না মেক্সিকোর, বাদ পড়লো সৌদি আরবও

কাতারের লুসাইল স্টেডিয়ামে একই ম্যাচ শেষে একসাথে গ্রুপ থেকে বাদ পড়েছে মেক্সিকো এবং সৌদি আরব। এর ফলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ৪৪ বছর পর বিদায় নিল মেক্সিকো।
টিবিএস রিপোর্ট
01 December, 2022, 03:30 am
Last modified: 01 December, 2022, 03:45 am
ছবিঃ এএফপি

প্রাণপন চেষ্টা করেও পারল না মেক্সিকো, টানা ৭ বিশ্বকাপের নক-আউট পর্বে খেলার পর অবশেষে গ্রুপ পর্বে বাদ পড়ল তারা। সৌদি আরবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েও পোল্যান্ডের থেকে গোল পার্থক্য কম থাকায় বাড়ির পথ ধরতে হল মেক্সিকোকে। 

কাতারের লুসাইল স্টেডিয়ামে একই ম্যাচ শেষে একসাথে গ্রুপ থেকে বাদ পড়েছে মেক্সিকো এবং সৌদি আরব। এর ফলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ৪৪ বছর পর বিদায় নিল মেক্সিকো। 

দুই দলের জন্য সমীকরণটা ছিল দুইরকম। জয় কিংবা ড্র সৌদি আরবকে নিয়ে যেতো নক-আউট পর্বে। মেক্সিকোর জিততে হতো কমপক্ষে ৩ গোলের ব্যবধানে। কোনো দলই সমীকরণ মেলাতে না পারায় বিদায় নিতে হল গ্রুপ পর্ব থেকেই। 

মেক্সিকোর বিপক্ষে জিতলে তো বটেই, ড্র করলেও সৌদি আরবের সামনে সুযোগ ছিল নক-আউট পর্বে উঠার। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দেওয়া সৌদি আরবের মাঝে সেই স্পৃহা আর দেখা গেল কই!

বরং বড় ব্যবধানে জেতার সমীকরণ সামনে নিয়ে খেলতে নামা মেক্সিকোরই ক্ষুধা ছিল বেশি। পুরো ম্যাচ জুড়ে মেক্সিকানদের ২৬ বার গোলের প্রচেষ্টা যেটির প্রমাণ, বিপরীতে সৌদি আরবের প্রচেষ্টা ছিল ১০ টি। 

ম্যাচের প্রথমার্ধ টানটান উত্তেজনায় ভরপুর থাকলেও গোল পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে খেলায় আরও গতি আসে, বিশেষ করে মেক্সিকোর আক্রমণের তোড়ে যেন উড়েই যাচ্ছিল সৌদি আরব। ৪৭ মিনিটে মার্টিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো, ৫২ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন চাভেজ। 

আর্জেন্টিনার বিপক্ষে পোল্যান্ড ২-০ গোলে হারায় মেক্সিকোর দরকার ছিল কেবল আরেকটি গোল। সেটির খোঁজেই সব খেলোয়াড়কে মাঠের উপরিভাগে তুলে আনার ঝুঁকি নেন মেক্সিকোর কোচ মার্টিনো। তবে সেটি কাজে লাগেনি, উল্টো যোগ করা সময়ে আল দাওসারি সৌদির পক্ষে একটি গোল শোধ করেন। 

তারপরেও একটি গোল দিলেই বেশি গোল করার জন্য নক-আউটে চলে যেতো মেক্সিকো। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও সফল হয়নি তারা। ফলে ভাঙা হৃদয় নিয়েই দেশে ফিরতে হবে উত্তর আমেরিকান দলটিকে।   

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / মেক্সিকো / সৌদি আরব / নক-আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • যে কারণে ‘#১৬৮’ খোদাই করা ল্যাপেল পিন পরে মেক্সিকোর বিশ্বকাপ ভেন্যুতে ইরানি দল
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net