Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নেইমারদের হারিয়ে ফাইনালের পথে ম্যান সিটি

খেলা

টিবিএস ডেস্ক
29 April, 2021, 04:45 am
Last modified: 29 April, 2021, 04:49 am

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

নেইমারদের হারিয়ে ফাইনালের পথে ম্যান সিটি

ঘরের মাঠেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে কুলিয়ে উঠতে পারলেন না নেইমার-এমবাপ্পেরা। দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। 
টিবিএস ডেস্ক
29 April, 2021, 04:45 am
Last modified: 29 April, 2021, 04:49 am
ম্যান সিটির দ্বিতীয় গোলের পর হতাশ এমবাপ্পে। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে ফাইনালে স্বপ্ন পুড়েছিল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। এবার পথটা সেই পর্যন্ত নাও হতে পারে ফরাসি চ্যাম্পিয়নদের। ঘরের মাঠেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে কুলিয়ে উঠতে পারলেন না নেইমার-এমবাপ্পেরা। দারুণ এক জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। 

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচের শুরুতেই গোল করে পিএসজিকে এগিয়ে নেন মার্কিনিয়োস। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো সিটির পক্ষে গোল কেভিন ডি ব্রুইনে ও রিয়াদ মাহরেজ। 

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সেমি ফাইনালে ওঠার পথে কঠিন বাধাই পেরোতে হয়েছে পিএসজিকে। শেষ ষোলোয় বার্সেলোনা এবং কোয়ার্টার ফাইনালে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়তে হয় নেইমার-এমবাপ্পেদের।

দুই জায়ান্টের বিপক্ষে পিএসজির জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্ত ম্যান সিটির বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে সেই ছন্দে দেখা যায়নি। দলটির প্রাণ ভোমরা নেইমারও দলের জন্য কিছু করতে পারেননি। দারুণ কয়েকটি সম্ভাবনা তৈরি করলেও গোল আদায় করে নিতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই দেখা মেলে গতিময় ফুটবলের। দুই দলই গোছালো আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে হানা দিতে থাকে। ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। আনহেল দি মারিয়ার কর্নার থেকে কোনাকুনি হেডে সিটির জালে বল পাঠান মার্কিনিয়োস। 

প্রথমার্ধে ব্যবধান ধরে রাখে পিএসজি। দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যান সিটি রাজত্ব চালায়। ৬৪তম মিনিটে অসাধারণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান ডি ব্রুইনে। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ৭৭তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি। ১০ জনের দলে পরিণত হয় সেভাবে আর আক্রমণ সাজাতে পারেন পিএসজি। 

Related Topics

টপ নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / পিএসজি / ম্যান সিটি / নেইমার / এমবাপ্পে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net