Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নাঈম হাসানের টুর্নামেন্ট শেষ

খেলা

টিবিএস রিপোর্ট
12 December, 2020, 05:35 pm
Last modified: 12 December, 2020, 05:40 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • টেস্ট র‌্যাঙ্কিয়ে মিরাজ, নাঈম, শরিফুলের উন্নতি
  • গুরুতর চোট নয়, তবু নাঈমকে নিয়ে অনিশ্চয়তা

নাঈম হাসানের টুর্নামেন্ট শেষ

গত বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে ঢাকার একাদশে ছিলেন না নাঈম হাসান। তবে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নামেন তরুণ এই স্পিনার। ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি।
টিবিএস রিপোর্ট
12 December, 2020, 05:35 pm
Last modified: 12 December, 2020, 05:40 pm

মুমিনুল হক, আবু জায়েদ রাহির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন নাঈম হাসান। ডান হাতের কনিষ্ঠ আঙুলের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে খেলা হচ্ছে না বেক্সিমকো ঢাকার ডানহাতি এই স্পিনারের। বেক্সিমকো ঢাকা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

গত বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে ঢাকার একাদশে ছিলেন না নাঈম। তবে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নামেন তরুণ এই স্পিনার। ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তার কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেবাশীষ চৌধুরী বলেন, 'নাঈমের আঙুলে একটু চিড় আছে। ডান হাতের কনিষ্ঠ আঙুলে তার চোট লেগেছে। আমরা কাল একটু আলোচনা করব অর্থোপেডিকের সঙ্গে। এরপর একটা সিদ্ধান্ত আমরা নেব। কাল সকালের অ্যাপোয়েনমেন্ট করা আছে।'

এই টুর্নামেন্টে নাঈমের খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। তবে আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলার ব্যাপারে এখনই মন্তব্য করছেন না দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'এই টুর্নামেন্টে তার আর খেলা হচ্ছে না। উইন্ডিজ সিরিজ নিয়ে এখনই কমেন্ট করছি না। আগে কথা বলি, এরপর জানা যাবে।'

বৃহস্পতিবার খুলনার ইনিংসের মাঝপথে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি ফেরাতে গিয়ে চোট পান নাঈম। শুরুতে গুরুতর না মনে হলেও প্রাথমিক চিকিৎসা দিতে তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন নাঈম। পর্যবেক্ষণের পর জানানো হয়, টুর্নামেন্টের বাকি অংশে তার আর খেলা হচ্ছে না। 

Related Topics

টপ নিউজ

নাঈম হাসান / ডানহাতি স্পিনার / বেক্সিমকো ঢাকা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • টেস্ট র‌্যাঙ্কিয়ে মিরাজ, নাঈম, শরিফুলের উন্নতি
  • গুরুতর চোট নয়, তবু নাঈমকে নিয়ে অনিশ্চয়তা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net