Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নাঈমের সেঞ্চুরির পরও ঢাকার হার, প্লে-অফে তামিমরা

খেলা

টিবিএস রিপোর্ট
12 December, 2020, 09:35 pm
Last modified: 12 December, 2020, 09:41 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

নাঈমের সেঞ্চুরির পরও ঢাকার হার, প্লে-অফে তামিমরা

পুরো আসরে অনুজ্জ্বল থাকা বরিশাল চাপের বোঝা মাথায় নিয়েও এই ম্যাচে জ্বলে উঠলো। অবশ্য ম্যাচসেরা নাঈম শেখের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে জয়ের আশা ফিঁকে হয়ে উঠেছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিম ইকবালের দল। 
টিবিএস রিপোর্ট
12 December, 2020, 09:35 pm
Last modified: 12 December, 2020, 09:41 pm

জিতলেই প্লে-অফ। হারলেও আশা থাকবে, তবে বড় ব্যবধানে হারলে বিদায়। কঠিন এই সমীকরণ নিয়ে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। পুরো আসরে অনুজ্জ্বল থাকা বরিশাল চাপের বোঝা মাথায় নিয়েও এই ম্যাচে জ্বলে উঠলো। অবশ্য ম্যাচসেরা নাঈম শেখের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে জয়ের আশা ফিঁকে হয়ে উঠেছিল বরিশালের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে তামিম ইকবালের দল। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠেছে বরিশাল। অবশ্য জয়ের আগেই প্লে-অফ নিশ্চিত হয় তাদের। ঢাকা ১৮.৩ ওভারে ম্যাচ জিততে ব্যর্থ হওয়ায় তখনই শেষ চারের টিকেট পেয়ে যান তামিমরা। ম্যাচটি হারলেও প্লে-অফ খেলতো তারাই। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট বরিশালের। ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহী টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। 

বরিশালের জয়ের আগেই প্রথম কোয়ালিফায়ারের দুই দল নিশ্চিত হয়ে যায়। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। একইদিনে আগের ম্যাচে এলিমিনেটর খেলবে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ১৫ ডিসেম্বর মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। সাইফ হাসান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে তামিম ইকবালের দল। জবাবে নাঈম শেখের অসাধারণ সেঞ্চুরির পরও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ঢাকা। ৬ উইকেটে ১৯১ রানে থামে মুশফিকুর রহিমের দল।

বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বেক্সিমকো ঢাকার শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেন সেঞ্চুরিয়ান নাঈম শেখ ও সাব্বির রহমান। সাব্বির ১৯ রান করে ফেরার পর বিপদে পড়ে ঢাকা। দ্রুত ফিরে যান অধিনায়ক মুশফিকুর রহিম ও আল আমিন জুনিয়র। 

৬২ রানে ৩ উইকেট পড়লেও দলকে সেই চাপ বুঝতে দেননি চোখ জুড়ানো ব্যাটিং করা নাঈম শেখ। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন নাঈম। বাঁহাতি এই ওপেনার ৪৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও এ সময় সাজঘরে ফিরতে পারতেন নাঈম। কিন্তু তার তোলা ক্যাচ মাটিতে ফেলে দেন বাংলাদেশের টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। 

এই একটা ক্যাচ মিসই কাল হয়ে দাঁড়ায় বরিশালের জন্য। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব শুরু করে নাঈম শেখ। ব্যাটকে তরবারিতে পরিণত করা তরুণ এই ব্যাটসম্যান ৬০ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে জয়ের পথে এগোতে থাকে ঢাকা। অপর প্রান্ত থেকে ইয়াসিরও ব্যাট চালাতে থাকেন। ১০৫ রানে করে নাঈম বিদায় নিলে ভাঙে ১১০ রানের জুটি। 

নাঈমের বিদায়ের পর অন্য ব্যাটসম্যানদের নিয়ে দলকে জয় এনে দিতে পারেননি ইয়াসির। ডানহাতি এই ব্যাটসম্যান ২৮ বলে একটি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে রান আউটের মিকার হন। শেষ ওভারে মুক্তার আলী, আকবর আলীরা ছক্কা মারলেও ২ রানের ব্যবধান থেকে যায়। টুর্নামেন্টে প্রথম সুযোগ পাওয়া বরিশালের অভিজ্ঞ স্পিনার সোহরাওয়ার্দী শুভ ১৩ রান খরচায় ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান সুমন খান ও কামরুল ইসলাম রাব্বি।  

এরআগে ব্যাটিং করা ফরচুন বরিশালের ৫ জন ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন। অধিনায়ক তামিম ইকবাল ১৯ ও পারভেজ হোসেন ইমন ১৩ রান করে থামলেও বাকি তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নেন। আফিফ হোসেন ও তৌহিদ হৃদয় রীতিমতো ঝড় তোলেন মিরপুরের ২২ গজে।  

ওপেনার সাইফ ৪৩ বলে ৮টি চারে ৫০ রান করে আউট হওয়ার পর শেষ পর্যন্ত তাণ্ডব চালিয়েছেন আফিফ ও হৃদয়। চতুর্থ উইকেটে ৩৮ বলে ৯১ রানের জুটি গড়েন এই দুই তরুণ তুর্কি। শেষ ৫ ওভারে ৭৮ রান তোলেন আফিফ-হৃদয়। বিশ্বজয়ী যুব দলের সদস্য হৃদয় একটু বেশিই খুনে মেজাজে ছিলেন।

চোখ জুড়ানো সব শটে মাত্র ২২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় হার না মানা ৫১ রান করেন হৃদয়। যা চলতি আসরে এখন পর্যন্ত দ্রুততম হাফ সেঞ্চুরি। আফিফও কম যাননি। ২৫ বলে একটি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যা চলতি আসরের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ঢাকার তিন পেসার রুবেল হোসেন, আল আমিন ও মুক্তার আলী একটি করে উইকেট পান।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / বেক্সিমকো ঢাকা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net