Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
দল গঠনে ভুল ছিল, বলছেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
21 November, 2020, 02:40 pm
Last modified: 21 November, 2020, 03:51 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

দল গঠনে ভুল ছিল, বলছেন তামিম

কেমন হয়েছে দল- এমন প্রশ্নে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল নিশ্চয়ই তার দলকে পিছিয়ে রাখবেন না। কিন্তু দল নিয়ে যে তিনি সন্তুষ্ট, সেটাও বলা যাচ্ছে না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ কিছু করে দেখানোর মতো দল যে হয়নি, সরাসরি না বললেও তামিমের কথায় তা স্পষ্ট।
টিবিএস রিপোর্ট
21 November, 2020, 02:40 pm
Last modified: 21 November, 2020, 03:51 pm

কেমন হয়েছে দল- এমন প্রশ্নে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল নিশ্চয়ই তার দলকে পিছিয়ে রাখবেন না। কিন্তু দল নিয়ে যে তিনি সন্তুষ্ট, সেটাও বলা যাচ্ছে না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ কিছু করে দেখানোর মতো দল যে হয়নি, সরাসরি না বললেও তামিমের কথায় তা স্পষ্ট। দল গঠনে ফরচুন বরিশাল ভুল করেছে বলে মনে করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

পাঁচ দলের অংশগ্রহণে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের দিন দেশে ছিলেন না তামিম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন তিনি। দল থেকে তার সঙ্গে সেভাবে যোগাযোগ করাও সম্ভব হয়নি। পরে দল দেখে তামিমের মনে হয়েছে, ক্রিকেটার নির্বাচনে ভুল করেছে ফরচুন বরিশাল।

দল হিসেবে শনিবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে ফরচুন বরিশাল। মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর দল গঠন নিয়ে তামিম বলেন, 'কোনো সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই এই কথাটা উঠছে।'

ভুল হলেও দলের ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে চান তামিম। দেশসেরা এই ব্যাটসম্যান বলেন, 'এটাও বুঝতে হবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমার দলে এমন কিছু খেলোয়াড় আছে, যাদের আমরা হয়তো কেউ কাউন্ট করছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটতে পারে। যেকোনো কিছু হতে পারে।'

উদাহরণ হিসেবে বিসিবি প্রেসিডেন্টস কাপের কথা উল্লেখ করেন তামিম। ইরফান শুক্কুর, সুমন খানদের মতো অনেক ক্রিকেটারই আলো ছড়িয়েছেন, যাদের দিকে শুরুতে কারও নজর ছিল না। তামিম বলেন, 'বিসিবি প্রেসিডেন্টস কাপ দেখেন। দুই-তিন জন খেলোয়াড় ছিল, আমরা কেউই আশা করিনি যে ওরা এতো ভালো খেলবে। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। আমি এটাই আশা করি যে যারা লাইম লাইটে নেই, তারা ওই রকম পারফরম্যান্স করবে।'

যে মানের ক্রিকেটাররা দলে আছেন, তাদের নিয়ে ভালো করতে হলে ভিন্ন কিছু করতে হবে বলে মনে করেন তামিম, 'যতটুকু দলকে দেয়া দরকার, তার চেয়ে বেশি দিতে হবে। আমার যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সফল হতে হয়, ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে হবে। সব সময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। যদি আমরা আলাদা রকমের ক্রিকেট খেলে অন্য দলকে চমকে দিতে পারি, তাহলে অবশ্যই সম্ভব।'

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net