Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
টেস্ট থেকে অবসর নিতে চান মাহমুদউল্লাহ!

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2021, 04:40 am
Last modified: 10 July, 2021, 04:43 am

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

টেস্ট থেকে অবসর নিতে চান মাহমুদউল্লাহ!

জিম্বাবুয়ে থেকে জাতীয় দলের এক ক্রিকেটার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়টি দলকে জানিয়েছেন মাহমুদউল্লাহ। 
টিবিএস রিপোর্ট
10 July, 2021, 04:40 am
Last modified: 10 July, 2021, 04:43 am

প্রায় ১৭ মাস পর টেস্টে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার পর্বটা সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। দলের বিপর্যয়ে ব্যাট হাতে ১৫০ রানের হার না মানা ইনিংস খেলে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি। সবাই যখন মাহমুদউল্লাহর প্রশংসায় করায় ব্যস্ত, এমন সময়ে তার টেস্ট থেকে অবসর নেওয়ার খবর ছড়িয়ে পড়েছে। 

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটকে বিদায় বলে দেবেন মাহমুদউল্লাহ, এমন গুঞ্জনে চাউর হয়েছে ক্রিকেটাঙ্গনে। তবে অবসর নিয়ে নিজে থেকে কিছুই বলেননি মাহমুদউল্লাহ। তৃতীয় দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে দল, তাসকিনের সঙ্গে রেকর্ড জুটি নিয়ে কথা বলেছেন তিনি। তার অবসরের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট থেকেও কিছু বলা হয়নি।

এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি মাহমুদউল্লাহ-বিসিবি; কোনো পক্ষ থেকেই। এ কারণেই ব্যাপারটি এখনও গুঞ্জনের পর্যায়ে। তবে তিনি যে ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটকে বিদায় বলতে চান, সেটার সত্যতা মিলেছে। জিম্বাবুয়ে থেকে জাতীয় দলের এক ক্রিকেটার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়টি দলকে জানিয়েছেন মাহমুদউল্লাহ। 

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, 'সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন রিয়াদ ভাই। আমাদের কোনো ধারণাই ছিল না। উনি টিম মিটিংয়ে হঠাৎ বলে ওঠেন, টেস্ট থেকে অবসর নেবেন। উনি বলেন "এটাই হবে আমার শেষ টেস্ট। এরপর আর টেস্ট খেলতে চাই না আমি।" 

গত বছরের ফেব্রুয়ারিতে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন মাহমুদউল্লাহ। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক বলে অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ক্যাচ দেন তিনি। এর আগে প্রথম ইনিংসে করেন ২৫ রান। তার আগে ৮ ইনিংসে হাফ সেঞ্চুরি ছিল না তার। 

সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাহমুদউল্লাহকে সাদা বলের ক্রিকেট মনোযোগ দিতে বলা হয়। জিম্বাবুয়ে সফরের ঘোষিত টেস্ট দলেও ছিলেন না তিনি। তবে দল ঘোষণার দুদিন পরই টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় তাকে। আর ফিরেই সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / অবসর গুঞ্জন / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net