Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
হুমকি হয়ে ওঠা টেলরকে ফেরালেন মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2021, 06:00 pm
Last modified: 10 July, 2021, 08:31 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

হুমকি হয়ে ওঠা টেলরকে ফেরালেন মিরাজ

হাফ সেঞ্চুরি করে টি-টোয়েন্টি স্টাইলেই ব্যাটিং করে যাচ্ছিলেন ব্রেন্ডন টেলর। সেঞ্চুরির পথেই ছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কিন্তু তাকে তিন অঙ্কে পৌঁছাতে দিলেন না মেহেদী হাসান মিরাজ।
টিবিএস রিপোর্ট
10 July, 2021, 06:00 pm
Last modified: 10 July, 2021, 08:31 pm

৩৩ বলে হাফ সেঞ্চুরি, হয়ে গেছেন টেস্টে জিম্বাবুয়ের দ্রুত হাফ সেঞ্চুরিয়ান। হাফ সেঞ্চুরি করে টি-টোয়েন্টি স্টাইলেই ব্যাটিং করে যাচ্ছিলেন ব্রেন্ডন টেলর। সেঞ্চুরির পথেই ছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কিন্তু তাকে তিন অঙ্কে পৌঁছাতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে টেলরকে ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই স্পিনার। 

ফেরার আগে ৭৩ বলে ১৬টি চারে ৯২ রান করেন প্রথম ইনিংসেও মিরাজের বলে আউট হওয়া টেলর। বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের বড় লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভারে ২ উইকেটে ১৩২ রান তুলেছে জিম্বাবুয়ে। ডিওন মায়ার্স ১৭ ও টাকুদজওয়ানশে কাইটানো ৭ রানে ব্যাটিং করছেন।     

টেস্ট ম্যাচে টি-টোয়েন্টি ব্যাটিং, টেলরের রেকর্ড

হারারে টেস্টে বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রেন্ডন টেলর যেন ভুলে গেছেন তিনি টেস্ট খেলতে নেমেছেন। পুরো টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে যাচ্ছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাংলাদেশ বোলারদের তুলোধুনো করে মাত্র ৩৩ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। 

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টেস্ট হাফ সেঞ্চুরির মালিক হলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরিটি ১০টি চারে সাজিয়েছেন টেলর। এখন পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংসে চারই হয়েছে ১২টি। 

ব্যক্তিগত ৪২ রানে ফিরে যেতে পারতেন টেলর। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। কিন্তু ঝাঁপিয়ে পড়েও ক্যাচটি নিতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক লিটন কুমার দাস। 

৪৭৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৬ ওভার শেষে ১ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৭০ রান। টেলর ৫৫ রানে ব্যাটিং করছেন। ৩৭টি বল মোকাবিলা করা টাকুদজওয়ানশে কাইটানো এখনও রানের খাতা খোলেননি। 

শুরুতেই উইকেট এনে দিলেন তাসকিন

প্রথম টেস্ট থেকেই দারুণ বোলিং করে আসছেন তাসকিন। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে বল হাতে দারুণ শুরু করলো বাংলাদেশ। ১৫ রানের মধ্যেই জিম্বাবুয়ে ওপেনার মিল্টন শুম্বাকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারের একটি লেংন্থ বলে স্লিপে ক্যাচ দেন ১১ রান করা শুম্বা।

৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান। ব্রেন্ডন টেলর ১০ ও টাকুদজওয়ানশে কাইটানো শূন্য রানে অপরাজিত আছেন। এরআগে ১ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 

জিম্বাবুয়েকে পাহাড়সম লক্ষ্য দিল বাংলাদেশ

দ্বিতীয় ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়ের ফিল্ডারদের সঙ্গে মাঠ ছাড়ছেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান সাদমান ও শান্ত (পেছনে)। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

এবার আর কঠিন লড়াই নয়, ব্যাট হাতে শাসন করলো বাংলাদেশ। হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিল মুমিনুল হকের দল। ১ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। 

প্রথম ইনিংসে ১৯২ রানের লিড ও দ্বিতীয় ইনিংসের ২৮৪; জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ালো ৪৭৭ রান। টেস্ট ক্রিকেটে এতো রান তারা করে জেতার রেকর্ড নেই কোনো দলের। সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, ৪১৮ রানের।

দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান। ৪৩ রান করে সাইফ ফেরার পর বাংলাদেশ আর উইকেট হারায়নি। সাদমানের সঙ্গে যোগ দিয়ে দারুণ ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত। 

এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে গড়েন ১৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান। বাঁহাতি এই ওপেনার ১৯৬ বলে ৯টি চারে ১১৫ রানে অপরাজিত থাকেন। 

টেস্ট হলেও শান্ত খেলেছেন ওয়ানডে স্টাইলে। বাঁহাতি এই ব্যাটসম্যান ১০৯ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১১৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ১১৭ রানে অপরাজিত থাকেন তিনি। 

রান পাহাড়কে সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। ৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। মিল্টন শুম্বা ১১ ও অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো শূন্য রানে ব্যাটিং করছেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net