Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চাকরি হারালেন মরিনহো

খেলা

19 April, 2021, 04:30 pm
Last modified: 19 April, 2021, 11:13 pm

Related News

  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?

চাকরি হারালেন মরিনহো

ইউরোপিয়ান সুপার লিগ আয়োজন নিয়ে ফুটবল বিশ্বে ঝড় বইছে। এর মাঝে চাকরি হারালেন হোসে মরিনহো। টটেনহ্যাম হটস্পার তাকে বরখাস্ত করেছে।
19 April, 2021, 04:30 pm
Last modified: 19 April, 2021, 11:13 pm

ইউরোপিয়ান সুপার লিগ আয়োজন নিয়ে ফুটবল বিশ্বে ঝড় বইছে। এর মাঝে চাকরি হারালেন হোসে মরিনহো। টটেনহ্যাম হটস্পার তাকে বরখাস্ত করেছে।

দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় চাকরি হারাতে হলো পর্তৃগিজ এই কোচকে। টানা ব্যর্থতার দায়ে মরিনহো ও তার কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি বাতিল করেছে টটেনহ্যাম। ইংলিশ ক্লাবটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। 

টটেনহ্যামের আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি আন্তরিকভাবে বিদায় জানান মরিনিহোকে। বিবৃতিতে বলা হয়, 'ক্লাব হিসেবে আমাদের সবচেয়ে কঠিন কিছু সময়ে ক্লাবের সঙ্গে ছিল হোসে ও তার কোচিং স্টাফ। হোসে সত্যিকারের পেশাদার, মহামারীকালে যিনি প্রচণ্ড দৃঢ়তা দেখিয়েছেন।'

'ব্যক্তিগতভাবে তার সঙ্গে কাজ আমি উপভোগ করেছি এবং এ জন্য আক্ষেপ হচ্ছে যে, উভয়পক্ষ যেভাবে চেয়েছে, ব্যাপারগুলো সেভাবে এগোয়নি। এই ক্লাব তাকে সব সময়ই স্বাগত জানাবে এবং তাকে ও তার কোচিং স্টাফকে আমরা ধন্যবাদ জানাই তাদের অবদানের জন্য।' 

টটেনহ্যামের পরবর্তী কোচ কে হতে পারেন, তা নিয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। বিবৃতিতে টটেনহ্যাম জানিয়েছে, সোমবার দলের অনুশীলন পরিচালনা করবেন রায়ান ম্যাসন এবং সময়মতো পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

মরিনহোর বরখাস্ত হওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহী লিগ ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে যাচ্ছে ১২টি ক্লাব। এর মধ্যে টটেনহ্যাম একটি। টটেনহ্যাম সুপার লিগে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর দিনই কোচিং স্টাফসহ চাকরি হারালেন মরিনহো। 

সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বরখান্ত হয়েছিলেন মরিনহো। ম্যান ইউ থেকে চাকরি হারানোর পর প্রায় এক বছর কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন না পর্তুগিজ এই কোচ। লম্বা ছুটি কাটিয়ে ২০১৯ সালের নভেম্বরে চার বছরের চুক্তিতে টটেনহ্যামের দায়িত্ব নেন তিনি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারাতে হলো তাকে। 

Related Topics

টপ নিউজ

হোসে মরিনহো / টটেনহ্যাম হটস্পার / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net