Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
কেমন হবে ওমানে বাংলাদেশের জৈব সুরক্ষা বলয়

খেলা

টিবিএস রিপোর্ট
23 September, 2021, 04:30 pm
Last modified: 23 September, 2021, 04:35 pm

Related News

  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

কেমন হবে ওমানে বাংলাদেশের জৈব সুরক্ষা বলয়

ওমানে গিয়েই বিশ্বকাপের জৈব সুরক্ষা বলয়ে ঢোকার সুযোগ নেই বাংলাদেশের। আইসিসির জৈব সুরক্ষা বলয়ের প্রক্রিয়া শুরু হবে আরও পরে।
টিবিএস রিপোর্ট
23 September, 2021, 04:30 pm
Last modified: 23 September, 2021, 04:35 pm

আগামী অক্টোবরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম ফরম্যাটের এই আসরটির প্রথম পর্ব মাঠে গড়াবে ১৭ অক্টোবর। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্ব খেলে সুপার টুয়েলভে জায়গা করে নিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।  

প্রথম পর্বে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে, প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড। প্রথম দিনই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৭ অক্টোবর হলেও অক্টোবরের ৩-৪ চার তারিখ ওমানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ক্যাম্প করে অনুশীলন করার পাশাপাশি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা বাংলাদেশের। 

ওমানে গিয়েই আইসিসির তৈরি করা বিশ্বকাপের জৈব সুরক্ষা বলয়ে ঢোকার সুযোগ নেই। আইসিসির জৈব সুরক্ষা বলয়ের প্রক্রিয়া শুরু হবে আরও পরে। বাংলাদেশকে নিজ দায়িত্বে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। এর পাশাপাশি আর কী নির্দেশনা, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। 

তিনি বলেন, 'বিশ্বকাপের অফিসিয়াল যে সাপোর্ট, সেটা ৯-১০ সেপ্টেম্বর শুরু হবে। আগে বাংলাদেশ দল নিজের খরচে এবং নিজের তত্বাবধানে তাদের অনুশীলন সম্পন্ন করবে। এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স এবং ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা আশা করছি আগামী দুই একদিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা জানতে পারব।'

'ওমানে থাকাকালীন সময়ে আমরা কীভাবে পরিকল্পনা করব, আইসিসি বিশ্বকাপের মেডিকেল পরিকল্পনাও আমরা পূর্ণাঙ্গভাবে পাইনি। সব মিলিয়ে আমরা আশা করি আগামী দুই-একদিনের মধ্যে বিশ্বকাপের মেডিকেল পরিকল্পনা এবং ওমান থাকাকালীন কীভাবে আমরা এগোবো, সে ব্যাপারে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া যাবে।' যোগ করেন তিনি।

দেবাশিষ চৌধুরী জানান, ভ্যাকসিন সম্পন্ন থাকাসহ করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে সবাইকে। তিনি বলেন, 'আপাতত আমাদের কাছে যে তথ্য আছে ওমানের, এখান থেকে টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে। সবাইকে ভ্যাকসিন সম্পন্ন করতে হবে। যতটুকু জানি যে ওখানে ২৪ ঘণ্টার কোয়ারেন্টিনের কথা বলা আছে। এটা সম্পন্ন করে আমাদের অনুশীলন চালিয়ে যেতে পারবে।'

বিশ্বকাপ শুরুর আগে সব দলকে ছয় দিনের কোয়ারেন্টিন করতে হবে। কোনো দল যদি জৈব সুরক্ষা বলয় থেকে সরাসরি বিশ্বকাপে খেলতে চায়, তাদের কোয়ারেন্টিন করতে হবে না। দেবাশিষ চৌধুরী বলেন, 'আইসিসির নিয়ম অনুযায়ী ছয়দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। যে দল বাবল টু বাবল ট্রান্সফার হবে, তাদের জন্য ছয়দিনের কোয়ারেন্টিন প্রয়োজন নেই। তবে পূর্ণাঙ্গ নির্দেশনা আমরা পাইনি, পেলে আমরা জানাতে পারব।'

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ওমান / বাংলাদেশ ক্রিকেট দল / জৈব সুরক্ষা বলয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net