Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
করোনার দ্বিতীয় টিকা নিলেন ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
10 April, 2021, 02:35 pm
Last modified: 12 April, 2021, 12:10 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

করোনার দ্বিতীয় টিকা নিলেন ক্রিকেটাররা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের আগে করোনাভাইরাসের দ্বিতীয় টিকা নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
টিবিএস রিপোর্ট
10 April, 2021, 02:35 pm
Last modified: 12 April, 2021, 12:10 am

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের আগে করোনাভাইরাসের দ্বিতীয় টিকা নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সফরে প্রাথমিক দলে ডাক পাওয়া ২১ ক্রিকেটার ছাড়াও আরও কয়েকজন শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেন। ২৯ জন ক্রিকেটারের মধ্যে কেউ কেউ প্রথম টিকা নিয়েছেন, আবার কেউ দ্বিতীয় নিয়েছেন দ্বিতীয় টিকা। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। তিনি বলেন, 'আজ সব মিলিয়ে ২৯ জন ক্রিকেটার টিকা নিয়েছেন। এর মধ্যে কেউ প্রথম টিকা নিয়েছেন, কেউ আবার দ্বিতীয়।' এরআগে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কয়েক ভাগে ভাগ হয়ে করোনার প্রথম টিকা নেন ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত কয়েকদিন ধরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা যাওয়ার আগে রোববার পুরো দল মিরপুরে অনুশীলন করবে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দল বড় করা হয়েছে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।

করোনাকাল হওয়ায় নিজেদের ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে প্রস্তুতি ম্যাচের জন্য দল দেবে না বলে জানিয়েছে আয়োজক দেশ শ্রীলঙ্কা। এমনকি নেট বোলারও দেবে না তারা। শ্রীলঙ্কায় তিন দিনের কোয়ারেন্টিনের পর নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে চূড়ান্ত দল নির্বাচন করবে বিসিবি।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এই মাঠে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে পাল্লেকেলেতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। 

২০১৭ সালের পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। চার বছর আগের সেই সফরে দারুণ প্রাপ্তি ছিল বাংলাদেশের। মুশফিকুর রহিমের নেতৃত্বে নিজেদের শততম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। 

টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / করোনার দ্বিতীয় টিকা / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net