Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আন্দোলনের সুফল পাওয়া শুরু করেছেন ক্রিকেটাররা

খেলা

ইউএনবি
28 October, 2019, 08:10 pm
Last modified: 28 October, 2019, 08:13 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

আন্দোলনের সুফল পাওয়া শুরু করেছেন ক্রিকেটাররা

আন্দোলনের পর প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি, ভাতা এবং সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ইউএনবি
28 October, 2019, 08:10 pm
Last modified: 28 October, 2019, 08:13 pm

বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে ধর্মঘট ডেকে তার সুফল পাওয়া শুরু করেছেন ক্রিকেটাররা।

আন্দোলনের পর প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি, ভাতা এবং সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান জাতীয় ক্রিকেট লিগের শুরু থেকেই এই পরিবর্তন কার্যকর হবে।

আগে খেলোয়াড়দের ম্যাচ ফি হিসেবে ৩৫ হাজার টাকা (প্রথম স্তর) এবং ২৫ হাজার টাকা (দ্বিতীয় স্তর) দেয়া হত। এখন তা বাড়িয়ে যথাক্রমে ৬০ হাজার এবং ৫০ হাজার টাকা করা হয়েছে।

তার মানে দ্বিতীয় স্তরে ম্যাচ ফি শতভাগ বৃদ্ধি করা হয়েছে এবং প্রথম স্তরে বাড়ানো হয়েছে ৭১ ভাগ।

পাশাপাশি বিসিবি ক্রিকেটারদের জন্য দৈনিক ভাতা এবং যাতায়াত ভাতাও বাড়িয়েছে। আগে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ১৫০০ এবং ২৫০০ টাকা করে যথাক্রমে দৈনিক ও যাতায়াত ভাতা দেয়া হত। এখন দৈনিক ভাতা হিসেবে তারা পাবেন ২৫০০ টাকা এবং যাতায়াতের জন্য বিমানের টিকিট অথবা যেখানে বিমানে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে ৩৫০০ টাকা পাবেন।

এ ছাড়া আবাসনের ক্ষেত্রে দলের জন্য বরাদ্দ ও ম্যাচের দিনের খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ভেন্যু এবং টিম হোটেলে ক্রিকেটারদের যাতায়াতের জন্য এসি বাস দেয়া হবে।

প্রথমে ১১ দফা এবং পরে ১৩ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অধিকাংশ দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে খেলায় ফিরেছেন খেলোয়াড়রা।

ক্রিকেটারদের সাম্প্রতিক আন্দোলনের মধ্যে একটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো।

গত ২১ অক্টোবর ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। নানা নাটকীয়তার পর বিসিবি তাদের দাবি মেনে নিলে দুদিন পর ২৩ অক্টোবর তা প্রত্যাহার করা হয়। 

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / ক্রিকেটারদের ধর্মঘট / বাংলাদেশ ক্রিকেট বোর্ড / বিসিবি / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net