Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
সারভান্তেসকে টপকে গেলেন মার্কেস

ইজেল

টিবিএস ডেস্ক
01 April, 2023, 08:10 pm
Last modified: 01 April, 2023, 08:11 pm

Related News

  • অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলান স্তাভান্সের সঙ্গে আলাপচারিতা
  • অনুবাদকের শেষ দিন, নাকি এআইয়ের শুরু?
  • এআই: লেখালেখি যন্ত্রই করে দেবে তাহলে?
  • ‘নিজের পেশার কবর নিজেই খোঁড়ার মতো’; এআই কেড়ে নিচ্ছে কাজ, বিপাকে বিশ্বজুড়ে হাজারো অনুবাদক
  • আইজ্যাক বাবেলের গল্প | বুড়ো শ্লয়মি

সারভান্তেসকে টপকে গেলেন মার্কেস

স্প্যানিশ ভাষার লেখকদের মধ্যে গত আট দশকের সর্বাধিক অনূদিত লেখকের কৃতিত্বটি ছিল দোন কিহোতের স্রষ্টা সারভান্তেসের।
টিবিএস ডেস্ক
01 April, 2023, 08:10 pm
Last modified: 01 April, 2023, 08:11 pm
সারভান্তেসকে টপকে স্প্যানিশ ভাষার সর্বাধিক অনূদিত লেখক এখন মার্কেস। ছবি: উল্ফ অ্যান্ডারসেন

মিগুয়েল সারভেন্তেসকে টপকে চলতি শতাব্দীতে স্প্যানিশ ভাষার সর্বাধিক অনূদিত লেখকের স্থান দখল করে নিয়েছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবর এটা।

তবে স্প্যানিশ ভাষার লেখকদের মধ্যে গত আট দশকের সর্বাধিক অনূদিত লেখকের কৃতিত্বটি ছিল দোন কিহোতের স্রষ্টা সারভেন্তেসের।

স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করা ইনস্টিটিউটো সারভেন্তেসের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটি ওয়ার্ল্ড ট্রান্সলেশন ম্যাপ তৈরির সময় এ পরিসংখ্যান বের করে।

১০টি ভিন্ন ভিন্ন ভাষায়—আরবি, চীনা, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ, রুশ ও সুইডিশ—স্প্যানিশ ভাষার কোন কোন লেখক সবচেয়ে বেশি অনূদিত হচ্ছেন, তার একটি চিত্র তৈরির জন্য প্রতিষ্ঠানটি অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টারের ওয়ার্ল্ডক্যাট ডেটাবেজের সঙ্গে পরামর্শ করে। তথ্যভান্ডারে ৪৮৩টি ভাষার ৫৫ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৬৪৮টি গ্রন্থপঞ্জির রেকর্ড আছে।

এ তথ্য ব্যবহার করে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত স্প্যানিশ ভাষার অনূদিত বইগুলোর ম্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ ম্যাপে সার্চ করা যায়। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, মারিও বার্গাস ইয়োসা, কার্লোস ফুয়েন্তেস, হুলিও কোর্তাসারদের হাত ধরে স্প্যানিশ সাহিত্যের ব্যাপক সমৃদ্ধি হয়। ওই সময়টাকে শুরুর কাল ধরা হয়েছে অনূদিত বইয়ের পরিসংখ্যান বের করার জন্য।

ইনস্টিটিউটো সারভেন্তেসের সংস্কৃতি বিভাগের প্রধান রাকুয়েল কালেয়া বলেন, ভবিষ্যতে এ ম্যাপের আরও বিস্তৃতি ঘটানো হবে, যতগুলো সম্ভব ভাষা যোগ হবে।

২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০টি ভাষায় সবচেয়ে বেশি অনূদিত স্প্যানিশ লেখকদের মধ্যে প্রথমেই আছেন গার্সিয়া মার্কেস। তারপরেই আছেন যথাক্রমে ইসাবেল আয়েন্দে, হোর্হে লুইস বোর্হেস, মারিও বার্গাস ইয়োসা, সারভেন্তেস, কার্লোস রুইজ সাফন, আর্তুরো পেরেজ-রেভার্তে, লুই সেপুলভেদা, রবার্তো বোলানিও ও হাভিয়ের মারিয়াস।

তবে দুই দশকের হিসাব বাদ দিয়ে পুরো সময়ের বিবেচনায় সবচেয়ে বেশি অনূদিত লেখকের তালিকায় মার্কেসকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে সারভেন্তেস এক নম্বর স্থান দখল করেছেন। তারপরই জায়গা পেয়েছেন আয়েন্দে, বোর্হেস, বার্গাস ইয়োসা, ফেদেরিকো গার্সিয়া লোর্কা, পাবলো নেরুদা, ফুয়েন্তেস, পেরেজ-রিভার্তে ও রুইজ সাফন।

২০০০-২০২১ সময়কালের ম্যাপে আরেকটা মজার বিষয় দেখা গেছে। চিলিয়ান-ফ্রেঞ্চ চলচ্চিত্রনির্মাতা ও লেখক আলেহান্দ্রো হোদরোফস্কি হলেন ফরাসিতে সর্বাধিক অনূদিত স্প্যানিশ ভাষার লেখক। অন্যদিকে ইংরেজি ভাষায় সর্বাধিক অনূদিত দুই স্প্যানিশ লেখক হলেন আয়েন্দে ও শিশুসাহিত্যিক ইসাবেল সানচেজ ভেগারা।

ইতালিতে অনূদিত শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ ভাষার লেখক ভাসকুয়েস মন্টালবান।

নারীদের উপস্থিতি অনুবাদ ম্যাপে কম। স্প্যানিশ ভাষার সবচেয়ে বেশি অনূদিত শীর্ষ ১০ নারী লেখক হলেন আয়েন্দে, সানচেজ ভেগারা, সেইন্ট তেরেসা অব আভিলা, লরা এসকুইবেল, আলমা ফ্লোর আদা, আানা ইমোস প্লমার, আলমুন্দেনা গ্রান্দেস, পালোমা নাভারেতে, সিস্টার হুয়ানা ইনেস দে লা ক্রুজ এবং জো ভালদেস।

'ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড' মার্কেসকে শীর্ষ স্থান পাইয়ে দিতে সাহায্য করেছে। তবে বিল ক্লিনটন যখন বলেছিলেন মার্কেস তার সবচেয়ে প্রিয় লেখকদের একজন, ওই মন্তব্যের প্রভাবেও মার্কেসের কাজ বেশি অনূদিত হয়েছে।

তবে ভবিষ্যতে অনুবাদ ম্যাপের যত পরিবর্তনই হোক, কালেয়া নিশ্চিত যে একজন লেখক ও তার সবচেয়ে বিখ্যাত কাজের জায়গা কখনো বদলাবে না। তিনি বলেন, 'দোন কিহোতে বৈশ্বিক ক্লাসিক। কিহোতে অপরাজেয়, সব সময় তা-ই থাকবে—যত উপন্যাসই আসুক না কেন।'

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

অনুবাদ / সর্বাধিক অনূদিত লেখক / গাব্রিয়েল গার্সিয়া মার্কেস / সারভান্তেস / ডন কিহোতে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলান স্তাভান্সের সঙ্গে আলাপচারিতা
  • অনুবাদকের শেষ দিন, নাকি এআইয়ের শুরু?
  • এআই: লেখালেখি যন্ত্রই করে দেবে তাহলে?
  • ‘নিজের পেশার কবর নিজেই খোঁড়ার মতো’; এআই কেড়ে নিচ্ছে কাজ, বিপাকে বিশ্বজুড়ে হাজারো অনুবাদক
  • আইজ্যাক বাবেলের গল্প | বুড়ো শ্লয়মি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net