Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2026, 09:45 pm
Last modified: 23 October, 2026, 09:56 pm

Related News

  • সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক
  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

বৃহস্পতিবার রাতে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে শওকত আলী নামে এক যুক্তরাজ্যপ্রবাসীর উদ্যোগে তার বাড়ির আঙিনায় এ গানের আসর বসে।
টিবিএস রিপোর্ট
23 October, 2026, 09:45 pm
Last modified: 23 October, 2026, 09:56 pm
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তি ও অভিযোগ উপেক্ষা করেই বাউল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে একাধিক নারী শিল্পীও সংগীত পরিবেশন করেছেন।

বৃহস্পতিবার রাতে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে শওকত আলী নামে এক যুক্তরাজ্যপ্রবাসীর উদ্যোগে তার বাড়ির আঙিনায় এ গানের আসর বসে।

যদিও নারী শিল্পীদের অংশগ্রহণে গানের অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে 'এলাকাবাসীর পক্ষে' থানায় লিখিত আবেদন করেছিলেন ওই গ্রামের দুই বাসিন্দা আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু। তাদের মধ্যে আতাহার আলী রাহাত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিরাই উপজেলা শাখার আহ্বায়ক। নারী শিল্পীরা গান পরিবেশন করলে অশ্লীলতা ও বেহায়াপনা হতে পারে—এমন আশঙ্কা থেকে 'ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায়' অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়েছিলেন তারা।

এমন আবেদন পাওয়ার পর দিরাই থানার ওসি আমিনুল ইসলাম গানের আয়োজক প্রবাসী শওকত আলীকে নিয়ে বসেন।

এ বিষয়ে দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বৃহস্পতিবার বলেছিলেন, গানের অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি পাওয়ার পর তারা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলেন। আয়োজকেরা তাদের আশ্বস্ত করেছিলেন, তারা গান-বাজনা করবেন না।

তবে আপত্তি ও বাধা উপেক্ষা করেই বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির আঙিনায় বাউল গানের আয়োজন করেন প্রবাসী শওকত আলী। এতে স্থানীয়রা তাকে সহযোগিতা করেন বলে জানা গেছে। এই গানের আসরে একাধিক নারী শিল্পীও গান পরিবেশন করেন।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শুক্রবার বলেন, কুলঞ্জ গ্রামে ধর্মীয় অনুভূতি বিনষ্ট হওয়ার আশঙ্কায় প্রবাসীর বাড়িতে গানের আসর না করার ব্যাপারে একটি পক্ষ থানায় আবেদন করে। এ বিষয়ে আয়োজক ও অভিযোগকারীদের সঙ্গে তারা কথা বলেছেন। আপত্তির কারণে আয়োজক শওকত আলী প্রথমে গান করতে না চাইলেও রাতে তার নিজ বাড়িতে গানের আয়োজন করেছেন। যতদূর জানেন, সেখানে নারী শিল্পীরাও গান করেছেন।

বাউলসম্রাট শাহ আব্দুল করিমের দিরাইয়ে এবার নারী শিল্পীদের গানে আপত্তি, বন্ধ হলো অনুষ্ঠান

এ নিয়ে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে গানের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রবাসী শওকত আলী। এ সময় তিনি বলেন, একটি পক্ষ অপপ্রচার করেছে, তিনি নাকি যাত্রা ও ঘাটু গান করবেন। তারা শিক্ষিত হলেও তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা অনুষ্ঠান বানচাল করতে পারেননি। মানুষ দেখেছে, তিনি কী আয়োজন করেছেন। যারা গানের আসর বন্ধ করতে চেয়েছিলেন, তাদের সমালোচনাও করেন তিনি।

গানের নামে অশালীনতার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও গানের অনুষ্ঠানে বাধা দেননি বলে জানিয়েছেন থানায় অভিযোগকারী কামরুল হাসান মিটু। তিনি বলেন, তাদের গ্রামে শতভাগ মানুষ মুসলমান। গ্রামে মসজিদ, মাদ্রাসা ও একজন ওলির মাজার রয়েছে। গ্রামে কখনোই মেয়েদের দিয়ে গান হয়নি।

তিনি বলেন, 'আমরা গানের বিরুদ্ধে নয়, আমরা চেয়েছি মেয়েদের দিয়ে যাতে অশালীন গান না হয়। তাই অভিযোগ করেছি। রাতে মেয়েদের দিয়ে গান হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি। আমরা আইনকে শ্রদ্ধা করি। তাদের গানের কোনো ঝামেলা কেউ করেনি। তাদের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে।'

স্থানীয় কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন বলেন, তিনি ছোটকাল থেকে দেখেছেন, ওই প্রবাসী দেশে এলে বাড়িতে গানের ঘরোয়া আসর করেন। তিনি সৌখিন মানুষ। বৃহস্পতিবার দিনে শুনছিলেন, গান হবে না। এখন তিনিও শুনছেন, রাতে সেখানে গান হয়েছে। নারী শিল্পীরাও গান করেছেন। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে এ ব্যাপারে থানায় একটি আপত্তি ছিল বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / বাউল / গানের আসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক
  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net