Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পশ্চিমাদের 'হাইব্রিড যুদ্ধের' মুখোমুখি রাশিয়া, ভুগতে হবে সবাইকে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 May, 2022, 12:00 pm
Last modified: 15 May, 2022, 12:12 pm

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

পশ্চিমাদের 'হাইব্রিড যুদ্ধের' মুখোমুখি রাশিয়া, ভুগতে হবে সবাইকে

"সরাসরি সংঘর্ষ এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি; কিন্তু এখন যেহেতু চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই এটি গ্রহণ করবো। আমরা নিষেধাজ্ঞার সঙ্গে অপরিচিত নই, প্রায় সবসময়ই কোনো না কোনো আকারে আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে", বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
টিবিএস ডেস্ক
15 May, 2022, 12:00 pm
Last modified: 15 May, 2022, 12:12 pm
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: রয়টার্স

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাবিশ্ব পুরোপুরিভাবে হাইব্রিড যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে, চীন ভারত ও অন্যান্যদের সঙ্গে ঘনিষ্ট অংশীদারিত্ব তৈরির মাধ্যমে নিষেধাজ্ঞাগুলোকে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে তিনি। শনিবার (১৪ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ৮০ তম দিনে এক বক্তৃতায় ল্যাভরভ বলেন, আগ্রাসনের প্রতিক্রিয়ায় নয় বরং অপরাধী হিসেবে রাশিয়াকে চিত্রিত করতেই পশ্চিমারা নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়ার ওপর। 

তিনি বলেন, "পশ্চিমাবিশ্ব সম্মিলিতভাবে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ হাইব্রিড যুদ্ধ ঘোষণা করেছে এবং এটি কতদিন স্থায়ী হবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে এটি স্পষ্ট যে, এর পরিণতি সবাই ভোগ করবে।" 

"সরাসরি সংঘর্ষ এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি; কিন্তু এখন যেহেতু চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই এটি গ্রহণ করবো। আমরা নিষেধাজ্ঞার সঙ্গে অপরিচিত নই, প্রায় সবসময়ই কোনো না কোনো আকারে আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে," যোগ করেন তিনি। 

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমাবিশ্ব ইউক্রেনীয় বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার শীর্ষ কোম্পানি, ব্যাংক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অভিজাত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংঘাত ও নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, বেড়েছে খাদ্যশস্য এবং ভোজ্যতেলের দাম। 

বক্তব্যে ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পশ্চিমাদের ব্যর্থ চেষ্টার বিরুদ্ধে অন্য কোথাও নতুন বাজার গড়ে তোলার কৌশল অবলম্বন করেছে মস্কো। প্রতিরোধের এই চেষ্টা আশা জাগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

"শুধু রাশিয়াই নয়, আরও অনেক দেশই মার্কিন ডলার, পশ্চিমা প্রযুক্তি ও বাজারের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনছে," যোগ করেন তিনি। 

গেল ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলছে সরাসরি সশস্ত্র সংঘাত। এই সংঘাতকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে উল্লেখ করলেও পশ্চিমাবিশ্ব তা মানতে নারাজ। পশ্চিমের মতে, ইউক্রেনে 'যুদ্ধ' পরিচালনা করছে রাশিয়া। এরমাঝে দুই দেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। প্রায় তিনমাস ধরে অব্যাহত রয়েছে এ সংঘাত।


 

  • সূত্র: রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / রাশিয়া / পশ্চিমাবিশ্ব / নিষেধাজ্ঞা / হাইব্রিড যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net