Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
'আমি এখন প্রেসিডেন্ট!' অথচ সাবেক প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে সবাই ব্যস্ত! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 April, 2022, 03:10 pm
Last modified: 06 April, 2022, 03:22 pm

Related News

  • ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: হোয়াইট হাউসকে আরিয়ানা গ্রান্ডে
  • হোয়াইট হাউজের পাশে বাঙ্কার-সদৃশ বলরুমের নতুন তথ্য প্রকাশ করলেন ট্রাম্প, থাকছে ড্রোন ঘাঁটি
  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
  • ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি—‘বড় মানুষদেরই নিশানা করা হয়’, বললেন ট্রাম্প

'আমি এখন প্রেসিডেন্ট!' অথচ সাবেক প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে সবাই ব্যস্ত! 

আমেরিকার ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ যা ওবামাকেয়ার হিসেবে বেশি পরিচিত, সেটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল ৬০ বছর বয়সী ওবামাকে।
টিবিএস ডেস্ক
06 April, 2022, 03:10 pm
Last modified: 06 April, 2022, 03:22 pm
ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউজে পেয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে উপেক্ষা করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ২০১৭ সালে প্রেসিডেন্টের কার্যালয় ছাড়ার পর এবারই প্রথম হোয়াইট হাউজে ফিরলেন আমেরিকার ৪৩তম প্রেসিডেন্ট ওবামা।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার হোয়াইট হাউজে আয়োজিত ওই অনুষ্ঠানে নিঃসঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছেন ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। এক পর্যায়ে তাকে দুই হাত তুলে হতাশ ভঙ্গি করতে দেখা যায়, পাশেই ওবামার পাশে ভিড় করে ছিল একদল অতিথি।

আমেরিকার 'অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' (যা ওবামাকেয়ার হিসেবেই বেশি পরিচিত) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল ৬০ বছর বয়সী ওবামাকে।

ওবামাকেয়ার আইনে থাকা 'ফ্যামিলি গ্লিচ' নামক নিয়ম পুনর্গঠন করতে চায় বাইডেন প্রশাসন। সে উপলক্ষেই একত্রিত হয়েছিলেন দুই প্রেসিডেন্ট। 

তবে ওবামার দাপটে বাইডেনের জৌলুস-প্রতিপত্তি ক্ষুণ্ণ হওয়ার আগেই অনুষ্ঠান মাতিয়েছেন দুই প্রেসিডেন্ট। ওবামা প্রশাসনের সময় দুজনের কাজকর্ম মশকরা করেন তারা। তুমুল করতালির মধ্যেই সোৎসাহে একে অপরকে আলিঙ্গন করেন এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।

ছবি: রয়টার্স

নিজের বক্তব্যের শুরুতেই ওবামা মজা করে বলেন, ভাইস প্রেসিডেন্ট বাইডেনই তাকে নিয়োগ দিয়েছিলেন এবং গত পাঁচ বছরে অনেক পরিবর্তন এসেছে। এমনকি সিক্রেট সার্ভিস এজেন্টদের এখন এভিয়েটর সানগ্লাস পরতে বাধ্য করা হচ্ছে! অনুষ্ঠানে টাই পরে আসা নিয়েও ঠাট্টা করেন তিনি। কথার শেষে 'ধন্যবাদ, ভাইস প্রেসিডেন্ট' বলে সবাইকে এক মুহূর্তের জন্য চমকে দিলেও, এর পরপরই বলেন, "ভাইস প্রেসিডেন্ট শব্দটা মজা করে বলেছি।"

তবে এ বক্তব্যের পরপরই ভক্ত-অনুরাগীদের ভিড় দেখা যায় ওবামার কাছে, সবার সাথে করমর্দন করেন তিনি। কিন্তু একই সময়ে বাইডেনকে আশেপাশে ঘুরতে দেখা গেলেও, বিশেষ কেউ এগিয়ে আসেননি তার সাথে কথা বলতে।

ভিন্ন আরেকটি ভিডিওতে দেখা যায়, ওবামা এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পেছনে দাঁড়িয়ে আছেন বাইডেন। প্রথম দুজনের সাথে অনেকে করমর্দন করলেও, খাতির পাননি বাইডেন।

পার্টিতে বারাক ওবামার আকাশচুম্বী জনপ্রিয়তার বিচারে বাইডেনের দ্যুতি ম্লান হয়ে যাওয়া খুব অবাক করা বিষয় নয়।  বরং বাইডেনের চাইতে সাবেক প্রেসিডেন্টকেই বেশি প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছিলো! 

এদিকে বাইডেনের এই ভিডিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে নেটিজেনদের কাছে। কেউ কেউ বলছেন, বাইডেনকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন ওবামা। এমনকি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও হোয়াইট হাউজকে নিজের আদেশমত চালাতে পারছেন না তিনি!

কেউ আবার আরেক কাঠি সরেস, তিনি টুইটারে মন্তব্য করেছেন, "হোয়াইট হাউজ আসলে কে চালাচ্ছে? দেখে তো মনে হয় না সেই ব্যক্তিটি বাইডেন!"

কেউ কেউ আবার বাইডেনের এই অসহায় পরিস্থিতি দেখে দুঃখই পেয়েছেন। টুইটারে একজন লেখেন, "ছবি দেখেই বলা যায় যে বাইডেন হেরে গেছেন! এটা খুব দুঃখজনক। আমি তার নীতি বা ডেমোক্রেটদের সাথে একমত নই। কিন্তু আমি থাকলে আমি নিজেই তার সাথে কথা বলতাম।"

সূত্র: ডেইলি মেইল 
 

Related Topics

টপ নিউজ

বারাক ওবামা / জো বাইডেন / হোয়াইট হাউজ / উপেক্ষিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: হোয়াইট হাউসকে আরিয়ানা গ্রান্ডে
  • হোয়াইট হাউজের পাশে বাঙ্কার-সদৃশ বলরুমের নতুন তথ্য প্রকাশ করলেন ট্রাম্প, থাকছে ড্রোন ঘাঁটি
  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
  • ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি—‘বড় মানুষদেরই নিশানা করা হয়’, বললেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net