Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তিন বছরে ১২.৪ বিলিয়ন ডলার, অনুদানের পরিধি বাড়াচ্ছেন ম্যাকেনজি স্কট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 April, 2022, 02:20 pm
Last modified: 06 April, 2022, 02:25 pm

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?

তিন বছরে ১২.৪ বিলিয়ন ডলার, অনুদানের পরিধি বাড়াচ্ছেন ম্যাকেনজি স্কট

ব্লুমবার্গের তথ্য অনুসারে, গত বছরের জুন থেকে ম্যাকেনজি মোট ৪৬৫টি অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন, যার মধ্যে ৬০টিই আমেরিকার বাইরের। এসব প্রতিষ্ঠানে তার দেওয়া অর্থের পরিমাণ ৩.৯ বিলিয়ন ডলার।
টিবিএস ডেস্ক
06 April, 2022, 02:20 pm
Last modified: 06 April, 2022, 02:25 pm
ইলাস্ট্রেশন- সংগৃহীত

গত তিন বছরে রেকর্ড পরিমাণ অর্থ অনুদান দিয়ে বরাবরই আলোচনায় উঠে এসেছেন ম্যাকেনজি স্কট। সম্প্রতি আমেরিকা ছাড়িয়ে বাইরেও অনুদানের পরিমাণ বাড়াচ্ছেন তিনি; যেখানে তার অর্থ আরও বেশি প্রভাব ফেলবে।

৫১ বছর বয়সী বিলিয়নিয়ার ম্যাকেনজি ২০১৯ সালে গিভিং প্লেজ স্বাক্ষর করার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৫৭টি অনুদানে প্রায় ১২.৪ বিলিয়ন ডলার দান করেন।

এছাড়া ব্লুমবার্গের তথ্য অনুসারে, গত বছরের জুন থেকে ম্যাকেনজি মোট ৪৬৫টি অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন, যার মধ্যে ৬০টিই আমেরিকার বাইরের। এসব প্রতিষ্ঠানে তার দেওয়া অর্থের পরিমাণ ৩.৯ বিলিয়ন ডলার।

মাইক্রোনেশিয়ার ছোট প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ থেকে শুরু করে রিও ডি জেনিরোর বস্তি পর্যন্ত পাঁচটি মহাদেশ জুড়ে কাজ করে এ প্রতিষ্ঠানগুলো। ইউক্রেনে ত্রাণ প্রচেষ্টাসহ বিশ্বব্যাপী তহবিল বিতরণকারী আমেরিকা ভিত্তিক সংস্থাগুলোতেও তার অনুদানের পরিমাণ বেশি ছিল।

তার প্রায় ৮০০ অনুদান প্রাপকদের মধ্যে প্রায় ৩০টিই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এরমধ্যে ভারত এবং কেনিয়ার প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।

তবে, অর্থের পরিমাণ পরিবর্তিত হলেও ম্যাকেনজির একটি দিক অপরিবর্তিত রয়ে গেছে। তিনি সাধারণত এমন প্রতিষ্ঠানে অনুদান দেন, যারা অনুদানের আশাও করেনি।

অনুদানের পরিধির মতো ম্যাকেনজির অনুদান দেওয়ার কারণগুলোর পরিধিও বেশ ব্যাপক। ভারতে জনস্বাস্থ্যের উন্নতি, ল্যাটিন আমেরিকায় তরুণ নারীবাদীদের সাহায্য করা থেকে শুরু করে অ্যামাজন রেইনফরেস্ট রক্ষা করতেও অর্থ দান করেছেন তিনি।

উদাহরণস্বরূপ বলা যায়, মাইক্রোনেশিয়া কনজারভেশন ট্রাস্টের কথা। পালাউ প্রজাতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ামের মতো জায়গায় জীববৈচিত্র্য সুরক্ষার কাজ করা এই প্রতিষ্ঠানকে তিনি ৬ মিলিয়ন ডলার অনুদান  উপহার দিয়েছেন।

প্রতিষ্ঠানের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর লিসা অ্যান্ডন বলেন, "আমরা এখনও জানি না কিভাবে আমরা তার চোখে পড়েছি।"

নব্বইয়ের দশকে ভেরা কর্ডেইরো নামক একজন ডাক্তার রিও ডি জেনিরোর সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে একটি ছোট প্রকল্প শুরু করেন। তার ইনস্টিটিউট 'দারা' ম্যাকেনজির থেকে পেয়েছেন ১ মিলিয়ন অনুদান পেয়েছে।

কর্ডেইরো আশা করেন, ম্যাকেনজির অনুদানে অনুপ্রাণিত হবে ধনী ব্রাজিলিয়ানরাও।

"যদি আমার সংস্থাটি আমেরিকাভিত্তিক হতো, তাহলে আমাকে বছরের পর বছর অর্থের জন্য ভিক্ষা করতে হতো না। ম্যাকেনজি স্কটের এই অনুদান একটি ল্যান্ডমার্ক।"

  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

টপ নিউজ

ম্যাকেনজি স্কট / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net