Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
শপথ নিলেন ৪ মন্ত্রী, সর্বদলীয় সরকার গঠনে সব দলকে আমন্ত্রণ রাজাপাকসের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 April, 2022, 05:00 pm
Last modified: 04 April, 2022, 05:47 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

শপথ নিলেন ৪ মন্ত্রী, সর্বদলীয় সরকার গঠনে সব দলকে আমন্ত্রণ রাজাপাকসের

শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদে প্রেসিডেন্ট রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হয়েছেন বিচারপতি আলী সাবরি।
টিবিএস ডেস্ক
04 April, 2022, 05:00 pm
Last modified: 04 April, 2022, 05:47 pm

শ্রীলঙ্কায় একযোগে মন্ত্রিসভার ২৬ মন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে শপথ নিয়েছেন নতুন চার মন্ত্রী। একই সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলকে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদে প্রেসিডেন্ট রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হয়েছেন বিচারপতি আলী সাবরি।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জিএল পেইরিস। শিক্ষামন্ত্রী হিসেবে দীনেশ গুনাওয়ার্দা এবং সড়ক ও জনপথ মন্ত্রী হিসেবে জনস্টন ফার্নান্দো শপথ নেন।  

আজ (৪ মার্চ) রাষ্ট্রপতির সচিবালয়ে রাজাপাকসের সামনে নতুন মন্ত্রীরা শপথ নেন।

ডেইলি মিরর শ্রীলঙ্কার প্রতিবেদন অনুযায়ী, চলমান জাতীয় সংকট কাটিয়ে উঠতে সকল রাজনৈতিক দলের সাহায্য প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি। 

রাষ্ট্রপতির গণমাধ্যম বিভাগ (পিএমডি) এক বিবৃতিতে জানায়, বিভিন্ন অর্থনৈতিক ও বৈশ্বিক কারণে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। এশিয়ার গণতন্ত্রের অন্যতম প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে সমস্যার সমাধানও গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত।

পিএমডি আরও জানায়, চলমান জাতীয় সংকট কাটিয়ে উঠতে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

তীব্র অর্থনৈতিক সংকটের কারণে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে আজ সোমবার (৪ মার্চ) শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ব্যতীত মন্ত্রিসভার ২৬ জন সদস্যই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বিগত ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে সেখানে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ব্যাহত হচ্ছে।

দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ সঙ্কট। দিনের বেশিরভাগ সময়েই বর্তমানে শ্রীলঙ্কায় বিদ্যুৎ থাকে না। জ্বালানি ছাড়াও খাদ্য এবং ওষুধপত্রের অভাব দেখা দিয়েছে। 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / রাজাপাকসে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net