Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিই ছিল পশ্চিমাদের ভুল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 March, 2022, 07:55 pm
Last modified: 14 March, 2022, 08:06 pm

Related News

  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ

ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিই ছিল পশ্চিমাদের ভুল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল বলেন, “আমি মনে করি যেই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন না, তা দেওয়াই একটি ভুল।"
টিবিএস ডেস্ক
14 March, 2022, 07:55 pm
Last modified: 14 March, 2022, 08:06 pm
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা (এল) এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল ১০ মার্চ, ২০২২ তারিখে ফ্রান্সের ভার্সাইয়ে একটি গোল টেবিল বৈঠকে বসেন। ছবি: এপি

ইউক্রেনকে ন্যাটোর সদস্য বনানোর প্রতিশ্রুতি দেওয়াসহ রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমারা বেশকিছু ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল।

শুক্রবার (১১ মার্চ) টিএফওয়ান টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি স্বীকার করতে প্রস্তুত যে আমরা অনেক ভুল করেছি এবং আমরা পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্থাপনের সম্ভাবনা হারিয়ে ফেলেছি। এমন কিছু আমরা প্রস্তাব করেছিলাম, যা পরবর্তীতে বাস্তবায়ন করতে পারিনি, যেমন- ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোর অংশ বানানোর প্রতিশ্রুতি দেওয়া।"

"আমি মনে করি যেই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন না, তা দেওয়াই একটি ভুল", যোগ করেন বোরেল। 

বিগত কয়েকমাস ধরে ইউরোপীয় নেতারা এবং ন্যাটো কর্মকর্তারা ইউক্রেনকে ট্রান্সআটলান্টিক সামরিক এই জোটের সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন; এতে ক্ষুব্ধ হয় মস্কো। এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। আর এর সঙ্গে সঙ্গেই পশ্চিমাদের সমস্ত অঙ্গীকার একযোগে ব্যর্থ প্রমাণিত হয়।

ইউক্রেনকে সদস্যপদ না দিলেও সামরিক জোট ন্যাটোর ৩০ সদস্যের মধ্যে বেশ কয়েকটি সদস্যদেশ অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করে যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কিয়েভকে সহায়তা করছে। তবে একটি একক সংস্থা হিসেবে ন্যাটো তা অস্বীকার করছে না। এমনকি চলমান যুদ্ধে ইউক্রেনের সহায়তায় কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না বলেও ঘোষণা দিয়েছে সংস্থাটি। তাই যুদ্ধের আগে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার যে প্রতিশ্রুতি পশ্চিমারা দিয়েছিল, তা দ্রুতই বাস্তবায়ন হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

বৃহস্পতিবার ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সহায়তা করার উপায় নিয়ে ফ্রান্সে বৈঠক করেছেন ইইউ নেতারা। আলোচনায় ইউক্রেনকে দ্রুতই ন্যাটোর সদস্যপদ দেওয়ার দাবিকে অস্বীকার করা হয়েছে। তবে, রাশিয়াকে দুর্বল করতে গত দুই সপ্তাহ ধরে দেশটির ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো। 

তবে ইইউ কত দ্রুত ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে, তা নিয়ে ২৭ সদস্যের এই আঞ্চলিক জোটের নেতাদের মধ্যে মতভেদ রয়েছে।

রাশিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ-তে জরুরি সদস্যপদের আবেদন করেন, যা এখনও প্রক্রিয়াধীন।


 

  • সূত্র: ডেইলি সাবাহ
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / রাশিয়া / ইউক্রেন / যুক্তরাষ্ট্র / ইউরোপীয় ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net