Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
বেইজিং উইন্টার অলিম্পিক কেন বিতর্কিত?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 January, 2022, 02:25 pm
Last modified: 21 January, 2022, 02:38 pm

Related News

  • বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য ইসিকে বলেছি: মঈন খান
  • ‘বিতর্কিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বিচারকদের অপসারণের আহ্বান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
  • ইসরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা সহায়তা সংস্থার প্রধানের পদত্যাগ
  • সৌদি আরবের বিতর্কিত ‘শর্তহীন বিয়ে’ নিয়ে নেটফ্লিক্সের ছবি ‘দ্য ম্যাচমেকার’  
  • সো ফ্রেশ, সো ক্লিন! রিয়ানার বিতর্কিত ফ্যাশন শো’তে দুর্দান্ত লুকে জনি ডেপ! 

বেইজিং উইন্টার অলিম্পিক কেন বিতর্কিত?

বেইজিং অলিম্পিকের বিরুদ্ধে কূটনৈতিক বয়কটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, লিথুয়ানিয়া ও কসোভো। উল্লিখিত দেশগুলো তাদের অ্যাথলেটদের পাঠালেও অলিম্পিক আসরে যোগ দিবেন না শীর্ষ কোনো কর্মকর্তা বা মন্ত্রী।
টিবিএস ডেস্ক
21 January, 2022, 02:25 pm
Last modified: 21 January, 2022, 02:38 pm
ছবি: বিবিসি

আসছে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়ার কথা বেইজিং উইন্টার অলিম্পিক এবং প্যারালিম্পিক। কিন্তু চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এরই মধ্যে চীনকে কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে একাধিক দেশ; অর্থাৎ শীতকালীন অলিম্পিকে যোগ দিচ্ছেন না সেসব দেশের শীর্ষ নেতারা।

কিন্তু প্রশ্ন হচ্ছে, অলিম্পিক গেমস কিভাবে এতটা বিতর্কিত হয়ে উঠলো? কিন্তু তার আগে জানতে হবে অলিম্পিক গেমসের আসর ঠিক কত বড় এবং এর গুরুত্ব কতখানি।

অলিম্পিক আসর এবং চীনের আয়োজন 

বেইজিং উইন্টার অলিম্পিকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে বিশ্বের ১০৯টি দেশের ৩০০০ অ্যাথলেট অংশ নিবেন। তাই বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া যায় যে অলিম্পিকই 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'!

অন্যদিকে শীতকালীন প্যারালিম্পিক চলবে ৪ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত। এখানে মোট ৭৮টি ইভেন্টে অংশ নিবেন ৭৩৬ জন প্রতিযোগী। তবে কার্লিং বা এ ধরনের কিছু ইভেন্ট মূল পর্বের কয়েকদিন আগেই শুরু হয়ে যাবে।

জানা গেছে, বেইজিং অলিম্পিককে কেন্দ্র করে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার ব্যয় করতে যাচ্ছে চীন সরকার এবং দেশটির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।

শুধু তাই নয়, বিশেষ কিছু অঞ্চলে প্রতিযোগিতার ভেন্যুগুলোতে ১ দশমিক ২ মিলিয়ন কিউবিক মিটার কৃত্রিম তুষারপাতের ব্যবস্থা করবে আয়োজ়কেরা। কিন্তু এই উদ্যোগ পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে সমালোচনার মুখে পড়েছে চীন।

করোনা মহামারির কারণে প্রতিযোগী এবং কর্মকর্তাদের সুরক্ষিত রাখা হবে এবং দর্শকদের জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না.

কারা বয়কট করছে অলিম্পিক?

বেইজিং অলিম্পিকের বিরুদ্ধে কূটনৈতিক বয়কটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, লিথুয়ানিয়া ও কসোভো। উল্লিখিত দেশগুলো তাদের অ্যাথলেটদের পাঠালেও অলিম্পিক আসরে যোগ দিবেন না শীর্ষ কোনো কর্মকর্তা বা মন্ত্রী। 

যুক্তরাষ্ট্রের ভাষ্যে, "শিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন ও মুসলিম সংখ্যালঘুদের উপর নৃশংসতার প্রতিবাদে' এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ এমপি ও ইন্টার-পার্লামেন্টারি এলায়েন্স অন চায়না'র প্রতিনিধি ডানকান স্মিথ বলেছেন, "চীনা সরকার উইঘুর অঞ্চল ও তিব্বতে চরম মানবতাবিরোধী কর্মকান্ড চালিয়েছে এবং তাইওয়ানের আকাশসীমায় সামরিক অনুপ্রবেশ করেছে। চীনের এই স্বৈরাচারী শাসনকে আমরা বৈধতা দিতে পারি না।"

এদিকে জাপান পুরোপুরি কূটনৈতিক বয়কট না করলেও, বেইজিং অলিম্পিকে নিজেদের কোনো মন্ত্রী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্তে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

হংকংয়ে সরকাবিরোধী আন্দোলনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে চীন। ছবি: বিবিসি

অলিম্পিকের বিষয়ে মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করছে ইউরোপিয়ান ইউনিয়ন।

কিন্তু চীনকে বয়কট করতে রাজি নন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। মাখো বলেন, আমার মনে হয়না এ ধরনের ইস্যুকে রাজনীতিকরণ করার প্রয়োজ়ন আছে। বিশেষ করে এমন কোনো পদক্ষেপ নেওয়ার মানেই হয়না যা কিনা ক্ষুদ্র এবং প্রতীকী।"

বিভিন্ন দেশের কূটনৈতিক বয়কট বাদেও বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীরা চীনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

চীনের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি?

চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের উপর গণহত্যা ও নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে চীনা সরকারের বিরুদ্ধে। মানবাধিকার গোষ্ঠীগুলোর বিশ্বাস, গত কয়েক বছরে এক মিলিয়নেরও বেশি উইঘুরকে 'রি-এডুকেশন ক্যাম্প' নামক ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে চীনা সরকার।

শিনজিয়াংয়ে সন্দেহজনক একটি 'রি-এডুকেশন' ক্যাম্প। ছবি: বিবিসি

এছাড়া উইঘুরদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা এবং উইঘুর নারীদের বন্ধ্যাত্বকরণের অভিযোগও রয়েছে। ক্যাম্পের বেশকিছু উইঘুর জানিয়েছেন ক্যাম্পে থাকাকালীন তাদের শারীরিকভাবে অত্যাচার ও যৌন হয়রানি করা হয়।

'হংকং জাতীয় নিরাপত্তা আইন'-এর নামে হংকং এর স্বাধীনতা খর্ব করায়ও বেইজিংয়ের দিকে আঙুল তুলেছেন রাজনীতিবিদরা।

চীনা টেনিস তারকা পেং শুয়াই। ছবি: বিবিসি

এদিকে অলিম্পিক গেমসকে বয়কট করার কারণ হিসেবে জার্মান মন্ত্রীরা জানিয়েছেন, তারা টেনিস চ্যাম্পিয়ন পেং শুয়াইয়ের প্রতি চীনের নিপীড়ণের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছেন। চীনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়ণের অভিযোগ আনার পর গত তিন সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে আছেন এই টেনিস তারকা।

চীনের বক্তব্য কি?

ইতোমধ্যেই টেনিস খেলোয়াড় পেং শুয়াইয়ের যৌন নিপীড়ণের অভিযোগকে অস্বীকার করেছে চীনা সরকার।

শিনজিয়াংইয়ে উইঘুরদের উপর নির্যাতনের কথাও বারবার অস্বীকার করে যাচ্ছে চীন। শুধু তাই নয়, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করলে এর ফল ভালো হবে না বলে যুক্তরাষ্ট্র ও জার্মানিকে হুমকি দিয়েছে তারা। বিশেষত, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বয়কটের বিরুদ্ধে বেশ জোরেশোরেই প্রতিবাদ জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, "যুক্তরাষ্ট্র এই বয়কটের মাধ্যমে অলিম্পিকের চেতনা নষ্ট করেছে এবং এর জন্য মূল্য দিতে হবে।"

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

বেইজিং অলিম্পিক / কূটনৈতিক বয়কট / উইঘুর / বিতর্কিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • বিতর্কিত ও প্রশ্নবিদ্ধরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য ইসিকে বলেছি: মঈন খান
  • ‘বিতর্কিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বিচারকদের অপসারণের আহ্বান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
  • ইসরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা সহায়তা সংস্থার প্রধানের পদত্যাগ
  • সৌদি আরবের বিতর্কিত ‘শর্তহীন বিয়ে’ নিয়ে নেটফ্লিক্সের ছবি ‘দ্য ম্যাচমেকার’  
  • সো ফ্রেশ, সো ক্লিন! রিয়ানার বিতর্কিত ফ্যাশন শো’তে দুর্দান্ত লুকে জনি ডেপ! 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net