Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বুল্লি বাই: বন্ধ করা হল ভারতে মুসলিম নারীদের হয়রানিমূলক ভুয়া অ্যাপ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2022, 10:20 am
Last modified: 04 January, 2022, 10:44 am

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

বুল্লি বাই: বন্ধ করা হল ভারতে মুসলিম নারীদের হয়রানিমূলক ভুয়া অ্যাপ

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এই ঘটনায় অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
টিবিএস ডেস্ক
04 January, 2022, 10:20 am
Last modified: 04 January, 2022, 10:44 am

ভারতে মুসলিম নারীদের হেনস্তায় 'বুল্লি বাই' অ্যাপ কাণ্ডে দেশটির দুইটি পৃথক রাজ্যের পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অ্যাপটির ডেভেলপার ও টুইটারে নারীদের ছবি ও ব্যক্তিগত তথ্য শেয়ারকারী ব্যক্তিরা। 

অভিযুক্তরা প্রায় ১০০ জনেরও বেশি মুসলিম নারীর ছবিসহ তাদের 'বিক্রির' বিজ্ঞাপন দিয়ে 'বুল্লি বাই' নামের একটি অ্যাপের মাধ্যমে নিলামে তুলেছিলেন। ভুক্তভোগী নারীদের মধ্যে খ্যাতনামা অভিনয়শিল্পী শাবানা আজমিসহ দিল্লি হাইকোর্টের বিচারপতির স্ত্রী, বেশ কয়েকজন সাংবাদিক, সমাজকর্মী ও রাজনীতিবিদদের মতো সুপরিচিত ব্যক্তিত্বও রয়েছেন।

এ ধরনের অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের হয়রানির ঘটনা এটিই প্রথম নয় ভারতে। প্রায় ছয় মাস আগে 'সুল্লি ডিলস' নামের আরেকটি অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের একইভাবে নিলামে তোলার ঘটনা ঘটেছিল। দ্বিতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তির পর ওয়েব প্ল্যাটফর্ম 'গিটহাবের' হোস্টকৃত 'বুল্লি বাই' নামের ওপেন সোর্স অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এই ঘটনায় অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, আটককৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে, 'বুল্লি বাই' অ্যাপ কাণ্ডে বেঙ্গালুরু থেকে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে আটক করেছে মুম্বই পুলিশের সাইবার সেল।

মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সতেজ পাতিল ডিজিটাল প্ল্যাটফর্ম গিটহাবকে 'দুর্নীতি ও সাম্প্রদায়িক বিদ্বেষে পরিপূর্ণ' হিসেবে আখ্যায়িত করেছেন। সেইসঙ্গে, ফেডারেল সরকারের কাছে 'সুল্লি ডিলস' মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েও তিনি প্রশ্ন করেছেন টুইটারে।

সমালোচকদের মতে, ভারতের এককেন্দ্রিক রাজনৈতিক পরিবেশের কারণে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম নারীদের বিরুদ্ধে ইন্টারনেট ট্রলিং বৃদ্ধি পাচ্ছে।

লেখিকা ও ভারতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মুখপাত্র নাজিয়া ইরুম বলেন, "শিক্ষিত মুসলিম নারীদের ওপর এ ধরনের অযাচিত আক্রমণের প্রধান উদ্দেশ্য একটাই; তাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া, যেন তারা নিজেদের মতামত প্রকাশ করতে না পারেন এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলতে না পারেন।"

  • সূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস
     
Related Topics

টপ নিউজ

বুল্লি বাই / ভারত / মুসলিম নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net