Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আফগানিস্তান নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন নেই: তালেবান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 December, 2021, 01:35 pm
Last modified: 26 December, 2021, 01:39 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

আফগানিস্তান নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন নেই: তালেবান

সাবেক প্রশাসনের এক সিনিয়র রাজনীতবিদ হালিম ফিদাই জানান, নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণার মাধ্যমে তালেবান দেখিয়ে দিয়েছে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
টিবিএস ডেস্ক
26 December, 2021, 01:35 pm
Last modified: 26 December, 2021, 01:39 pm
ছবি: রয়টার্স

আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক প্রশাসনের নির্বাচন কমিশনকে বিলুপ্ত ঘোষণা করেছে ক্ষমতাসীন তালেবান। তালেবানদের ভাষ্যে, আফগানিস্তান নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন নেই। গেল শনিবার (২৫ ডিসেম্বর) তালেবানদের এক মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন (আইইসি) এবং ইন্ডিপেনডেন্ট ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশনের দিকে ইঙ্গিত করে মুখপাত্র বিলাল কারিমি বলেন, "এসব নির্বাচন কমিশন টিকে থাকার বা এদের কার্যক্রমের কোনো প্রয়োজন নেই। পরে যদি কখনো আমরা এসবের প্রয়োজন বোধ করি, তাহলে ইসলামি আমিরাত এই কমিশনগুলো আবার ফিরিয়ে আনবে।" 

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই আফগানিস্তান সরকার দুর্বল হয়ে পড়ে এবং চলতি বছরের আগস্টে আরও একবার দেশের ক্ষমতা দখল করে তালেবান।

২০০৬ সালে প্রতিষ্ঠিত আইইসি'র ওয়েবসাইট সূত্রে জানা যায়, আফগানিস্তানে প্রেসিডেন্সিয়াল নির্বাচনসহ সব ধরনের নির্বাচন কার্যক্রম পরিচালনা ও তদারকি করার দায়িত্ব ছিল আইইসির। 

আফগানিস্তান সরকারের পতনের আগপর্যন্ত নির্বাচন কমিশন প্যানেলের প্রধান ছিলেন আওরঙ্গজেব। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, "তারা তাড়াহুড়া করে এই সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচন কমিশন বিলুপ্ত করে দিয়েছে যার পরিণাম হবে অনেক বড়।"

তিনি আরও বলেন, "এই কাঠামো যদি টিকে না থাকে, আমি শতভাগ নিশ্চিত যে আফগানিস্তানের সমস্যাগুলো আর কখনোই সমাধান করা যাবে না; কারণ এখানে আর কোনো নির্বাচনই হবে না।"

সাবেক প্রশাসনের এক সিনিয়র রাজনীতবিদ হালিম ফিদাই জানান, নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণার মাধ্যমে তালেবান দেখিয়ে দিয়েছে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

গত ২০ বছর যাবত ৪টি প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করা ফিদাই বলেন, "তারা সব ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তারা শুধু বন্দুকের গুলির মাধ্যমে ক্ষমতা চায়, ব্যালট দিয়ে নয়।"

এছাড়া, তালেবানরা ক্ষমতা দখলের আগে একাধিক নির্বাচন কমিশন কর্মকর্তাকে হত্যা করে সশস্ত্র বাহিনী।

কারিমি আরও জানান, চলতি সপ্তাহে আরও দুটি সরকারি বিভাগ, শান্তি মন্ত্রণালয় এবং সংসদীয় মন্ত্রণালয়কেও বিলুপ্ত ঘোষণা করেছে তালেবান।

এরই মধ্যে আফগানিস্তানের প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনেছে তালেবান। আরও আগেই সাবেক প্রশাসনের নারী কল্যাণ মন্ত্রণালয়কে সরিয়ে দিয়ে সে জায়গায় পূণ্য কাজ প্রচার ও পাপ থেকে বিরত থাকার জন্য বিশেষ মন্ত্রণালয় চালু করেছে তারা। নব্বইয়ের দশকে যখন তালেবানরা প্রথম ক্ষমতা দখল করে, সে সময় কট্টর ধর্মীয় অনুশাসন আরোপের জন্য কুখ্যাতি লাভ করে এ মন্ত্রণালয়।

তবে সাম্প্রতিক সময়ে এসব অনুশাসন কিছুটা শিথিল করেছে তালেবান সরকার। এই মুহূর্তে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য পাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / নির্বাচন কমিশন / বিলুপ্ত / তালেবান / পশিমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net