Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 November, 2021, 08:25 pm
Last modified: 03 November, 2021, 11:52 am

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • কৃষি প্রকল্পের জন্য দ্রুত বন উজাড়ে সেনাবাহিনী নামাল ইন্দোনেশিয়া, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ
  • বন ধ্বংস করে গড়ে উঠছে কারখানা, মিরসরাইয়ের আশঙ্কাজনক বাস্তবতা
  • জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা বানাতে আমাজনে ১০ হাজার একর বন উজাড় ব্রাজিলের
  • আলতাদীঘি: কীভাবে একটি সংরক্ষণ প্রকল্প জাতীয় উদ্যানের সর্বনাশ ঘটাল

২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, বন উজাড় বন্ধে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার তহবিল গড়ে তোলা হবে।
টিবিএস ডেস্ক 
02 November, 2021, 08:25 pm
Last modified: 03 November, 2021, 11:52 am

কপ-২৬ শীর্ষ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন শতাধিক দেশের নেতৃবৃন্দ। জলবায়ু নিয়ন্ত্রণ শীর্ষক এ সম্মেলনের প্রথম বড় চুক্তি এটি। 
 
আমাজন বনের একটি বড় অংশ নির্মূল করে দেওয়া ব্রাজিলও সাক্ষর করেছে এই চুক্তিতে। 
 
আজ মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, বন উজাড় বন্ধে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার তহবিল গড়ে তুলবে বিশ্বনেতারা। 
 
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা । তবে ২০১৪ সালে বন উজাড় নিয়ন্ত্রণে বিশ্বনেতাদের পক্ষ থেকে যে ঘোষণা এসেছিল সেটি পূরণে ব্যর্থ হওয়ার কথা স্মরণ করিয়ে সবাইকে সতর্কও করে দিয়েছেন তারা।
গাছ কাটা এবং বন উজাড় করা জলবায়ু পরিবর্তনে সরাসরি ভূমিকা রাখে। কেননা গাছ উষ্ণায়নকারী গ্যাস কার্বন ডাই-অক্সাইড শোষণে অবদান রাখে। 
 
গ্লাসগোর কপ-২৬ সম্মেলনের আয়োজক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, "পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি বিশ্বনেতা নেতা এবার এই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিতে একত্র হয়েছেন।" 
 
বন উজাড় রোধের এই চুক্তিতে সাক্ষর করেছে মোট ১১০টি দেশের প্রতিনিধিরা। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ব্রাজিল, রাশিয়া ও ইন্দোনেশিয়া। 

চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর মধ্যেই বিশ্বের ৮৫ শতাংশ বন সম্পদ বিরাজমান।  

এছাড়া চুক্তিতে যে তহবিল গড়ে তোলার কথা বলা হয়েছে, সেই তহবিলের একাংশ যাবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল নিয়ন্ত্রণ ও আদিবাসী সম্প্রদায়কে সহযোগিতা করার কাজে। 
 
২৮টি দেশ খাদ্য ও অন্যান্য কৃষিপণ্যের বাণিজ্যের ক্ষেত্রে বন উজাড় বন্ধ করার ব্যাপারে সম্মত হয়েছে। কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত পশুচারণ ও শস্য উৎপাদনের জন্য বন উজাড় করে থাকে।
 
আভিভা, শ্রোডার্স এবং এএক্সএ'র মতো ৩০টিরও বেশি বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান বন উজাড়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বন্ধের ব্যাপারে একমত হয়েছে। 
 
এছাড়া, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রান্তীয় বন কঙ্গো ব্যাসিনকে রক্ষায় ১১০ কোটি ডলারের তহবিল বরাদ্দ করার পরিকল্পনা করা হয় এ সম্মেলনে।
 
এই চুক্তির ব্যাপারে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জলবায়ু ও বনবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক সাইমন লুইস বলেন, "এতগুলো দেশ থেকে বন উজাড় করা রোধে রাজনৈতিক প্রতিশ্রুতি পাওয়া এবং প্রতিশ্রুতি পূরণে উল্লেখযোগ্য অর্থায়ন পাওয়াটা ভালো সংবাদ।" 

বন উজাড়ের গতি কমাতে ২০১৪ সালে নিউইয়র্কে বিশ্বনেতাদের দেওয়া ঘোষণাটির কথাও মনে করিয়ে দেন লুইস। তিনি বলেন, "এরকম ঘটনা আগেও দেখেছি আমরা। কিন্তু বন উজাড়ের গতি একেবারেই কমাতে সক্ষম হননি তারা।" 
 
এবারের চুক্তির ভবিষ্যতও এমন হয় কি না, সেটিই এখন দেখার বিষয়। 
 
সূত্র: বিবিসি। 
 
Related Topics

টপ নিউজ

কপ-২৬ / বন উজাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • কৃষি প্রকল্পের জন্য দ্রুত বন উজাড়ে সেনাবাহিনী নামাল ইন্দোনেশিয়া, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ
  • বন ধ্বংস করে গড়ে উঠছে কারখানা, মিরসরাইয়ের আশঙ্কাজনক বাস্তবতা
  • জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা বানাতে আমাজনে ১০ হাজার একর বন উজাড় ব্রাজিলের
  • আলতাদীঘি: কীভাবে একটি সংরক্ষণ প্রকল্প জাতীয় উদ্যানের সর্বনাশ ঘটাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net