Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভারতীয় রাজ্যসভায় পাস হলো নাগরিকত্ব বিল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 December, 2019, 09:45 pm
Last modified: 11 December, 2019, 09:59 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতীয় রাজ্যসভায় পাস হলো নাগরিকত্ব বিল

ভোটাভুটিতে ১২৫ ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে ভোট ১০৫টি
টিবিএস রিপোর্ট
11 December, 2019, 09:45 pm
Last modified: 11 December, 2019, 09:59 pm
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হলো বহুল আলোচিত নাগরিকত্ব (সংশোধনী) বিল। 

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের উচ্চকক্ষে বিলটি উত্থাপনের পর তার পক্ষে বিপক্ষে ভোটাভোটি হয়।  

ভোটাভুটিতে ১২৫ ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে ভোট ১০৫টি। এ বার রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই এই বিল আইনে পরিণত হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

নাগরিকত্ব সংশোধনী এই বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ ও খ্রিস্টান) ধর্মীয় পীড়নের কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। 

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: হিন্দুস্তান টাইমস

সোমবার লোকসভায় পাশ হওয়ার পর আজ বুধবারই রাজ্যসভায় পেশ হয় এই বিল। এ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী পক্ষের সাংসদের মধ্যে। 

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ‘‘লাখ লাখ মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সব শরণার্থীদের অধিকার দেওয়া হবে।’’ 

বিলের সমালোচনা করে বিরোধীদল কংগ্রেসের সাংসদ আনন্দ শর্মা বলেন, ‘‘এই বিল ‘ভারতের আত্মার উপরে আঘাত।’’ 

Statement by Congress President Smt. Sonia Gandhi on the unconstitutional Citizenship Amendment Bill. #CABseBharatBachao pic.twitter.com/RS4OxrYsgg— Congress (@INCIndia) December 11, 2019

বিক্ষোভে উত্তাল আসামে কারফিউ জারি, ত্রিপুরায় সেনা মোতায়েন

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসাম ও ত্রিপুরা রাজ্যের রাস্তায় নেমে এসে বিক্ষোভের পর পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন হাজারো মানুষ।

বিক্ষোভের মধ্যেই আসামের গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশা আগারওয়াল বলেন, “গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়েছে। আমরা আর্মিকে ডেকে পাঠিয়েছি।”

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। 
এদিকে বিক্ষোভ দমনে ত্রিপুরাতে দুই কলাম সেনা মোতায়েন করা হয়েছে। আসামে মোতায়েনের অপেক্ষায় আছে আরও এক কলাম সেনাবাহিনী। প্রতি কলামে ৭০ জন সেনা সদস্য থাকেন। 

বুধবার সন্ধ্যা ৭টা থেকে আসামের ১০ জেলায় মোবাইল সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

গুয়াহাটিতে সচিবালয়ের সামনে রাজ্যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভরত ছাত্ররা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ, এছাড়াও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। 

বিক্ষোভরতরা জানিয়েছেন, সচিবালয়ের সামনে পুলিশের পদক্ষেপে আহত হন বহু বিক্ষোভকারী। আগুন ধরিয়ে দেওয়ায় ব্যবহার করা হয় জল কামান।   

Related Topics

টপ নিউজ

ভারত / নাগরিকত্ব সংশোধন বিল / ভারতের নাগরিকত্ব বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net