Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালেও সংক্রমণের হার কমেছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 May, 2020, 11:30 am
Last modified: 04 May, 2020, 11:47 am

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালেও সংক্রমণের হার কমেছে

গত মাসে সংক্রমণ এবং তাতে প্রাণহানির সংখ্যা পূর্ণ গতিতে বাড়লেও চলতি মাসে এসব প্রবণতা কিছুটা পড়তির দিকে। আশার কথা হলো; মৃত এবং নতুন করে আক্রান্তের হার দুটোই কমেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব হিসাবের বরাত দিয়ে এসব তথ্য জানায়।
টিবিএস ডেস্ক
04 May, 2020, 11:30 am
Last modified: 04 May, 2020, 11:47 am
ছবি: মানিকন্ট্রোল

পৃথিবীকে ঘিরে ধরেছে মহামারির কালো ছায়া, যার কবলে পড়ে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ সোমবার নাগাদ ৩৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও আড়াই লাখ ছুঁইছুঁই। 

গত মাসে সংক্রমণ এবং তাতে প্রাণহানির সংখ্যা পূর্ণ গতিতে বাড়লেও চলতি মাসে এসব প্রবণতা কিছুটা পড়তির দিকে। আশার কথা হলো; মৃতের হার এবং নতুন করে আক্রান্তের হার দুটোই কমেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব হিসাবের বরাত দিয়ে এসব তথ্য জানায়।

সাম্প্রতিক দিনগুলোতে অধিকাংশ সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গেছে ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোতে। তবে এর পাশাপাশি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং রাশিয়ায় সংক্রমণের কয়েকটি উপকেন্দ্র লক্ষ্য করা যাচ্ছে। 

রয়টার্সের হিসাবে, গত ২৪ ঘনটায় বিশ্বে ৮৪ হাজার ৪ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নানা দেশের সরকারি তথ্যসূত্রের ভিত্তিতে বার্তা সংস্থাটি তাদের হিসাব প্রকাশ করে। অর্থাৎ, সরকারি হিসাবেই ৩৫ আক্রান্তের সংখ্যা এখন ৩৫ লাখের বেশি। 

সেই তুলনায় প্রতি বছর গুরুতর অসুস্থতা সৃষ্টিকারী মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ৩০ থেকে ৫০ লাখ লোক আক্রান্ত হন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নানা দেশের সরকারের দেওয়া তথ্যের চাইতে অনেকটাই বেশি। বেশিরভাগ বিশেষজ্ঞ এই বিষয়ে একমত। তবে এরপরেও ১৯১৮ সালের স্প্যালিশ ফ্লু মহামারিতে সংক্রমিতদের তুলনায় করোনাভাইরাস এখনও অনেক পিছিয়ে। স্প্যানিশ ফ্লুতে আজ থেকে ১০২ বছর আগে প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন বলে অনুমান করা হয়। 

আজ সোমবার নাগাদ কোভিড-১৯ এ বিশ্বব্যাপী দুই লাখ ৪৫ হাজার ৯৯২ জন মারা গেছেন। এই ভাইরাসে সর্বপ্রথম মৃত্যুর খবর সরকারি সূত্রে জানা গিয়েছিল গত ১০ জানুয়ারি, চীনের উহান শহরে। 
 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / বৈশ্বিক মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net