Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিক্ষোভে উত্তাল আসামে কারফিউ জারি, ত্রিপুরায় সেনা মোতায়েন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 December, 2019, 09:10 pm
Last modified: 11 December, 2019, 09:23 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

বিক্ষোভে উত্তাল আসামে কারফিউ জারি, ত্রিপুরায় সেনা মোতায়েন

বিক্ষোভের মধ্যেই ভারতীয় নাগরিকত্ব (সংশোধন) বিল রাজ্যসভায় উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
টিবিএস রিপোর্ট
11 December, 2019, 09:10 pm
Last modified: 11 December, 2019, 09:23 pm
ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে আসামের রাস্তায় নেমে বিক্ষোভ করছেন লোকজন। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসাম ও ত্রিপুরা রাজ্যের রাস্তায় নেমে এসে বিক্ষোভের পর পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন হাজারো মানুষ।

বিক্ষোভের মধ্যেই আসামের গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশা আগারওয়াল বলেন, “গুয়াহাটিতে কারফিউ জারি করা হয়েছে। আমরা আর্মিকে ডেকে পাঠিয়েছি।”

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। 

ছবি: রয়টার্স

এদিকে বিক্ষোভ দমনে ত্রিপুরাতে দুই কলাম সেনা মোতায়েন করা হয়েছে। আসামে মোতায়েনের অপেক্ষায় আছে আরও এক কলাম সেনাবাহিনী। প্রতি কলামে ৭০ জন সেনা সদস্য থাকেন। 

বুধবার সন্ধ্যা ৭টা থেকে আসামের ১০ জেলায় মোবাইল সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

গুয়াহাটিতে সচিবালয়ের সামনে রাজ্যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভরত ছাত্ররা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ, এছাড়াও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। 

বিক্ষোভরতরা জানিয়েছেন, সচিবালয়ের সামনে পুলিশের পদক্ষেপে আহত হন বহু বিক্ষোভকারী। আগুন ধরিয়ে দেওয়ায় ব্যবহার করা হয় জল কামান।  

এর আগে প্রতিবেশী তিন দেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিল পাশ হয় ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায়।

নাগরিকত্ব সংশোধনী এই বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ ও খ্রিস্টান) ধর্মীয় পীড়নের কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। 

শুরু থেকেই বিলটির বিরোধিতা করে আসছে কংগ্রেসসহ বিরোধীদলগুলো। 

বুধবার (১১ ডিসেম্বর) বিলটি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিলটির বিষয়ে রাজ্যসভায় ভোটাভুটি চলছে। রাজ্যসভায় বিলটি পাশ হলেই তা ভারতীয় সংবিধানে যুক্ত হবে। 

Related Topics

টপ নিউজ

ভারত / নাগরিকত্ব সংশোধন বিল / ভারতের নাগরিকত্ব বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net