Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বিক্ষোভের মুখে পদত্যাগ করছে লেবানন সরকার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 August, 2020, 10:35 pm
Last modified: 10 August, 2020, 11:23 pm

Related News

  • বৈরুত বিস্ফোরণ: ধ্বংসস্তূপের কাঁচ ও পাথরকুঁচি যেভাবে প্রেরণাদায়ী ভাস্কর্যে রূপ নিলো
  • লেবাননের টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে নেটফ্লিক্স, সোয়া ৪ কোটি টাকা জরুরি সাহায্যের ঘোষণা
  • বৈরুতের 'সেই' জায়গায় আবার অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল গোটা লেবাননজুড়ে
  • বৈরুত বিস্ফোরণ: বিশ্বের আর কোথায় অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ আছে
  • শিল্পকর্মে বৈরুত বিস্ফোরণ

বিক্ষোভের মুখে পদত্যাগ করছে লেবানন সরকার 

গত মাস থেকেই দেশটিতে শোচনীয় অর্থনৈতিক অবস্থার মধ্যে সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। প্রথম থেকেই কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে অসন্তুষ্ট ছিল দেশটির আপামর জনগণ। এরমধ্যেই আবার ঘটে বৈরুত বন্দরে মজুদকৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণের ঘটনা। 
টিবিএস ডেস্ক
10 August, 2020, 10:35 pm
Last modified: 10 August, 2020, 11:23 pm
লেবানিজ বিচারমন্ত্রী ম্যারি- ক্লঁদে নাজম (মাঝে) বৈরুত বন্দরের মারাত্মক বিস্ফোরণকে তার পদত্যাগের প্রধান কারণ বলে উল্লেখ করেন। ছবি: আরব নিউজ

ভূমধ্যসাগরের তীরবর্তী আরব দেশ- লেবাবন এখন বিক্ষোভে উত্তাল। এ অবস্থায় দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রীসভার পদত্যাগের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। 

স্থানীয় সময় সাড়ে ৭টায় দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণে উদ্ভূত পরিস্থিতির কারণে নিজ সরকারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করবেন তিনি। 

চলমান বিক্ষোভের মুখে গতকাল দেশটির পরিবেশমন্ত্রী ডেমিয়ানস কাত্তের এবং তথ্যমন্ত্রী মানাল আদেন সামাদ তাদের পদত্যাগপত্র জমা দেন। আজ সোমবার (১০ আগস্ট) সকালে পদত্যাগ করেন বিচারমন্ত্রী ম্যারি- ক্লঁদে নাজম। এরপরই মন্ত্রীসভার অন্য সদস্যের পদত্যাগের কথা জানান লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান।

#WATCH: #Lebanon minister @manal_a_samad resigns after #BeirutBlast, apologizing for failing the people #BeirutProtestshttps://t.co/8U877vEB8v pic.twitter.com/KDwO64ToGr— Arab News (@arabnews) August 9, 2020

কেবিনেট বৈঠক শেষে হামাদ হাসান উপস্থিত সাংবাদিকদের বলেন; ''সরকারের সবাই পদত্যাগ করছে।''

এসময় তিনি প্রেসিডেন্টের কাছে মন্ত্রীসভা সদস্যদের পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন, বলেও জানিয়েছিলেন। 

গত মাস থেকেই দেশটিতে শোচনীয় অর্থনৈতিক অবস্থার মধ্যে সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। প্রথম থেকেই কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়েও অসন্তুষ্ট ছিল দেশটির আপামর জনগণ। এরমধ্যেই আবার ঘটে বৈরুত সমুদ্র বন্দরে অবৈধভাবে মজুদকৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণের ঘটনা। 

মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলি জানায়, গত ৪ আগস্ট বৈরুত বন্দরে মজুদকৃত দুই হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট দুর্ঘটনাবশত বিস্ফোরিত হলে, তাতে ১৬৩ জন মারা যান। আহত হন কমপক্ষে ৬ হাজার। এতে বৈরুত নগরের একটি বড় অংশও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্পূর্ণ বিনষ্ট হয়েছে সমুদ্রতীর জুড়ে গড়ে ওঠা ১০ হাজার পর্যটন ব্যবসা। গৃহহীন হয়ে পড়াসহ কর্মসংস্থানের অবলম্বন হারিয়েছেন কমপক্ষে আড়াই লাখ মানুষ। 

স্মরণকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত জনতাকে যা আরও প্রতিবাদ মুখর করে তোলে। 

এদিকে লেবাননে সরকার পতনের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি গণমাধ্যম। আরব নিউজ জানায়, এর ফলে লেবাননে ইরানি সমর্থনপুষ্ট শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ'র অবস্থান আরো দুর্বল হবে। 

Related Topics

টপ নিউজ

বৈরুত বিস্ফোরণ / লেবাননের সরকার পতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • বৈরুত বিস্ফোরণ: ধ্বংসস্তূপের কাঁচ ও পাথরকুঁচি যেভাবে প্রেরণাদায়ী ভাস্কর্যে রূপ নিলো
  • লেবাননের টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে নেটফ্লিক্স, সোয়া ৪ কোটি টাকা জরুরি সাহায্যের ঘোষণা
  • বৈরুতের 'সেই' জায়গায় আবার অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল গোটা লেবাননজুড়ে
  • বৈরুত বিস্ফোরণ: বিশ্বের আর কোথায় অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ আছে
  • শিল্পকর্মে বৈরুত বিস্ফোরণ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net