Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2021, 02:40 pm
Last modified: 05 October, 2021, 02:47 pm

Related News

  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো

প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান

প্যান্ডোরা পেপারসে ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ কয়েক'শ পাকিস্তানি নাগরিকের সংযোগ পাওয়া গেছে।
টিবিএস ডেস্ক
05 October, 2021, 02:40 pm
Last modified: 05 October, 2021, 02:47 pm
ইমরান খান। প্রতিকৃতি: কামরান খান/ফ্লিকার

প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারির সঙ্গে জড়িত সব পাকিস্তানি নাগরিককে তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানান, বিশ্বব্যাপী গোপন সম্পদের তথ্য ফাঁসে যেসব পাকিস্তানির নাম উঠে এসেছে, তার সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে তদন্ত করবে। কোনো অন্যায় হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া, গোপন আর্থিক সম্পদের তথ্য ফাঁসের এই তদন্ত উদ্যোগকে সোমবার এক টুইটবার্তায় স্বাগত জানান তিনি।

প্যান্ডোরা পেপারসে ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ কয়েক'শ পাকিস্তানি নাগরিকের সংযোগ পাওয়া গেছে।

পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া কাগজপত্রে দেশটির ৭০০ জনেরও বেশি লোকের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিসভার দুজন সদস্য।

তদন্তে উঠে এসেছে, দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন এবং তার পরিবারের সদস্যরা চারটি অফশোর ফার্মের মালিক। সেই কোম্পানির আর্থিক উপদেষ্টা তারিক ফাওয়াদ মালিকের দাবি, তারিন পরিবার সৌদি আরবের সঙ্গে ব্যবসায় বিনিয়োগের জন্য কোম্পানিগুলো প্রতিষ্ঠা করেছিল। তবে শেষ পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

My govt will investigate all our citizens mentioned in the Pandora Papers & if any wrongdoing is established we will take appropriate action. I call on the international community to treat this grave injustice as similar to the climate change crisis.

— Imran Khan (@ImranKhanPTI) October 3, 2021

মন্ত্রিসভার আরেক সদস্য, পানিসম্পদমন্ত্রী চৌধুরী মুনিস এলাহিকে তার অফশোর ট্যাক্স হেভেনে বিনিয়োগের খবর দেশের কর কর্তৃপক্ষকে জানানো হবে বলে সতর্ক করার পর তিনি একটি পরিকল্পিত বিনিয়োগ থেকে সরে আসেন।

তবে এলাহি পরিবারের একজন মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সকল সম্পদ বৈধ।

লুকিয়ে রাখা সম্পদের আর্থিক নথিপত্র- প্যান্ডোরা পেপারসে রয়েছে কমপক্ষে ১২ মিলিয়ন ফাইল। বিবিসি প্যানোরামা এবং যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা গার্ডিয়ানের নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এই কেলেঙ্কারির সকল তথ্য নিশ্চিত করেছে। আইসিআইজে ১৪০টিরও বেশি মিডিয়া সংস্থার সঙ্গে বৈশ্বিক এ তদন্তে কাজ করছে। এছাড়া, ১১৭টি দেশের ৬০০ জনেরও বেশি সাংবাদিক সম্পৃক্ত রয়েছেন এই তদন্ত কাজে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / প্যান্ডোরা পেপারস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net