Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নিজের সুরক্ষায় ২১ উপপত্নীসহ জার্মান হোটেলে থাই রাজা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 March, 2020, 03:40 pm
Last modified: 30 March, 2020, 05:16 pm

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড

নিজের সুরক্ষায় ২১ উপপত্নীসহ জার্মান হোটেলে থাই রাজা

থাইল্যান্ডের বর্তমান রাজা মহাভাজিরালংকর্ণ তার নিজস্ব কর্মচারীদের মাঝে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন আতঙ্কে জার্মানির একটি হোটেলে সস্ত্রীক সেলফ আইসোলেশনে! থাকছেন। তার আগে সন্দেহভাজন ১১৯ কর্মচারীকে দেশে ফেরত পাঠান তিনি।  
টিবিএস ডেস্ক
30 March, 2020, 03:40 pm
Last modified: 30 March, 2020, 05:16 pm

নোভেল করোনা ভাইরাস সংক্রমণের জেরে দক্ষিণ জার্মানির এক হোটেলে ২১ উপপত্নীকে নিয়ে 'স্বেচ্ছা নির্বাসনে' গেলেন থাইল্যান্ডের রাজা মহাভাজিরালংকর্ণ। থাই নাগরিকরা তাকে দশম রাম হিসেবেই চেনেন।

সাধারণত জার্মানিতেই বছরের বেশিরভাগ সময় কাটান রাজা দশম রাম। সম্প্রতি তাঁর পার্শ্বচরের মধ্যে ১১৯ জনকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে থাইল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। উপপত্নী-সহ পারিষদ দলের অন্যদের নিয়ে বেভেরিয়ার গ্র্যান্ড হোটেল সনেনবিয়েখল-এ আপাতত সেলফ কোয়ারেনটাইনে রয়েছেন তিনি। 

তাঁর চতুর্থ স্ত্রী তথা থাইল্যান্ডের বর্তমান রানি সুতিদা-ও এই হোটেলে বসবাস করছেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়। তবে বেভারিয়ার প্রাদেশিক প্রশাসনের সঙ্গে কথা বলে গোটা হোটেলই দখল করেছেন রাজা ও তাঁর অনুচরেরা। খবর হিন্দুস্তান টাইমসের

এর আগে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লা সু্লতান আহমদ শাহ ও রানী টুঙ্কু আজিজা আমিনা মৈমুনা ইস্কান্দারিয়া তাঁদের অনুচরদের মধ্যে সংক্রমণ দেখা দিলে নিজেদেরকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেন। এরপরেই স্বেচ্ছা নিভৃতবাসের সিদ্ধান্ত নিয়েছেন ৬৭ বছরের থাই নৃপতি।

এদিকে মালয়েশিয়ার রাজ দম্পতির নমুনায় সংক্রমণের চিহ্ন পাওয়া না গেলেও তাঁরা নিজ সিদ্ধান্তে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। ইতিমধ্যে তাঁদের সংক্রমিত অনুচরদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাজপ্রাসাদে কিভাবে করোনা ভাইরাস ছড়ালো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

পাশাপাশি, সংক্রমণমুক্ত করার উদ্যোগ চালু হয়েছে মালয়েশিয়ার রাজপ্রাসাদে। দেশটিতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ২১ জনের। 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / মালয়েশিয়া / রাজ পরিবার / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net