Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
দুই রাষ্ট্র ব্যর্থ! ইসরাইলের সমর্থকরা আশা ছেড়ে দিচ্ছেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 July, 2020, 06:30 pm
Last modified: 18 July, 2020, 06:36 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

দুই রাষ্ট্র ব্যর্থ! ইসরাইলের সমর্থকরা আশা ছেড়ে দিচ্ছেন

এটি এমন একটি ব্যবস্থা যেখানে একটি রাষ্ট্রের অধীনে ইহুদী ও ফিলিস্তিনিরা সমান অধিকার নিয়ে থাকবে, যেখানে দুটি জাতির স্বায়ত্তশাসন থাকবে।
টিবিএস ডেস্ক
18 July, 2020, 06:30 pm
Last modified: 18 July, 2020, 06:36 pm

বিখ্যাত কলামিস্ট ও অধ্যাপক পিটার বেইনার্ট সম্প্রতি ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রয়োজন ফুরিয়েছে বলে মন্তব্য করেন। বাস্তব অবস্থার সাপেক্ষে 'টু স্টেট সল্যুশন' সঠিকভাবে কার্যকর করা আর সম্ভব না দাবী করে তিনি বলেন, 'এখন প্রয়োজন ২ জাতির জন্য সমান সুবিধাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রচলন করা।'

মার্কিন ও ইউরোপীয় রাজনীতিবিদদের ইসরায়েলের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা ব্যর্থ হয়েছে, বলেন তিনি। 

'যুক্তরাষ্ট্রে আমার মতো টু স্টেট সল্যুশনে বিশ্বাসী মানুষেরা ধীরে ধীরে এর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে, এবং বিকল্প কোনো সমাধান খুঁজে পায়নি।' গত ৮ জুলাই নিউইয়র্ক টাইমসের সহ-সম্পাদকীয়তে এ নিয়ে লেখেন পিটার বেইনার্ট।

ইসরায়েল ক্রমাগত ভোটাধিকারবিহীন কয়েক মিলিয়ন ফিলিস্তিনির জীবনের নিয়ন্ত্রণ করলে, তাদের সামনে দুটি পথই খোলা আছে: একটি, বর্তমানের এই অস্থিতিশীল পরিবেশ বজায় রাখা। আরেকটি, ফিলিস্তিনিদের গণতান্ত্রিক রাষ্ট্রের অংশ হিসাবে ভোটাধিকার দেওয়া।

এতদিন এই সংকটের সমাধান হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকেই উভয় পক্ষের জন্য সুবিধাজনক হিসেবে দেখা হয়ে আসছে। যুগ যুগ ধরে চলা দখলদারিত্ব এবং সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির মাধ্যমে ধীরে ধীরে শুধু ফিলিস্তিনের অঞ্চলই কমছে, এ কারণে বর্তমানে টু স্টেট সল্যুশনের মাধ্যমে সংকট নিরসন অসম্ভব বলে মনে করছেন পিটার। 

তিনি বলেন, 'বাইন্যাশনাল স্টেট' বা ওয়ান স্টেট সল্যুশন এখন 'ডি ফ্যাক্টো', যেখানে ফিলিস্তিনিদের কোনোই নাগরিক সুবিধা নেই। 'দুটি আলাদা রাষ্ট্রের সহাবস্থানের মাধ্যমে সংকট নিরসনের যে পন্থার কথা আমরা এতদিন বিশ্বাস করে এসেছি, কষ্টকর সত্য হলো, এই পন্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উদারনৈতিক ইহুদিবাদীদের সময় এসেছে আলাদা ইহুদি রাষ্ট্রের কথা ভুলে গিয়ে ইহুদি আর ফিলিস্তিনিদের মধ্যে সম-অধিকারের লক্ষ্যকে বাস্তবায়ন করা,' যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে বেইনার্টের এই মন্তব্যের ফলে উদারনৈতিক রাজনীতি মহলে বিতর্কের শুরু হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্ডান নদীর পশ্চিম তীরবর্তী অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার কথা বলায় এ বিতর্ক জোরালো হয়ে উঠেছে। 

সমালোচনার মুখে ইসরায়েল অধিগ্রহণ স্থগিত রেখেছে। বরাবরই ইসরায়েলের নীতির বিরোধিতা করার জন্য তরুণ আমেরিকান ইহুদিদের মধ্যে বেইনার্ট জনপ্রিয় মুখ। বেইনার্টের এই অবস্থানের পরিবর্তন আমেরিকান ইহুদি মহলে হৈচৈ ফেলে দিয়েছে। ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র থাকা অনেক ইহুদির কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস।

বিভিন্ন রাজনৈতিক মহলে তার এই মত নিয়ে আলোচনা চলছে। তার এই মতকে অবাস্তব ও ইহুদিবিদ্বেষীও বলছেন অনেকে। 

আমেরিকান জিউশ কমিটির প্রধান নির্বাহী ড্যাভিড হ্যারিস ব্যঙ্গ করে টুইটবার্তায় বলেন, 'নিউইয়র্ক টাইমসের উপ-সম্পাদকীয়তে জাতিসংঘের সদস্য এবং অন্য কোনো জাতির সমাপ্তি সম্বন্ধীয় মতামত প্রকাশিত হয়েছে?' 

অন্যদিকে, ফিলিস্তিনের অনেক আন্দোলনকারী বলছেন, ইহুদিবাদীদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথেই হাঁটছেন পিটার। যদিও অনেক তরুণ ফিলিস্তিনিদের মধ্যেই বাইন্যাশনাল স্টেট ধারণার গ্রহণযোগ্যতা আছে।

সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাংবাদিকতার অধ্যাপক ও দ্য আটলান্টিকের লেখক পিটার বেইনার্ট টু স্টেট সল্যুশনের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে আচারনিষ্ঠ ইহুদি এই লেখক বিভিন্ন সময় ওই দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলেছেন। এর আগে, ইসরায়েলের নীতির প্রতি অন্ধ সমর্থন থাকায় আমেরিকান ইহুদি নেতৃবৃন্দের সমালোচনা করেন তিনি। সেনা মোতায়ন করে রেখে, দখলদারিত্ব বন্ধ না করেই নেওয়া টু স্টেট সল্যুশন নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের নীতির সমালোচনা করেন। সঙ্গে তিনি আরও কয়েকটি বিকল্প প্রস্তাবনার সঙ্গে এই গণতান্ত্রিক বাই-ন্যাশনাল স্টেটের কথা বলেন।

তার মতে, এটি এমন একটি ব্যবস্থা যেখানে একটি রাষ্ট্রের অধীনে ইহুদী ও ফিলিস্তিনিরা সমান অধিকার নিয়ে থাকবে, যেখানে দুটি জাতির স্বায়ত্তশাসন থাকবে।

পিটার বেইনার্ট ইসরায়েলে তেমন পরিচিত মুখ না হওয়া সত্ত্বেও তার এই মতকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। ঐতিহাসিক অসলো শান্তিচুক্তি পরিচালনাকারী ইসরায়েলের প্রাক্তন মন্ত্রী ইয়োসি বেইলিন বলেন,'আমার কাছে ইসরায়েলের গুরুত্ব হলো এটি একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র। এখন এর এই বৈশিষ্ট্য হারিয়ে গেলেই তো এটা আর আমার দেশ থাকে না।' 

প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান শাপিরো বলেন,'ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা যুক্তিপূর্ণ, কিন্তু এই প্রস্তাব অবাস্তব এবং অপরিণামদর্শী। টু স্টেট ব্যবস্থার মধ্যেই সংকট নিরসনের কাজ করাই অধিক ফলপ্রসূ।'

বেইনার্ট বলেন, তিনি এই তাৎক্ষণিক সমালোচনায় চিন্তিত নন। সম-অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি বিকল্প পথের দীর্ঘমেয়াদী আলোচনা গড়ে তুলতেই তিনি আশাবাদী।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ফিলিস্তিন / আন্তর্জাতিক রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net