Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ড্রোনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দিবে ভারত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 October, 2021, 05:30 pm
Last modified: 07 October, 2021, 08:20 pm

Related News

  • ‘ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে প্রতিদিন ১৪ লাখ আক্রান্ত হবে’  
  • ‘আমি চরম আতঙ্কিত’: ভুয়া কোভিড-১৯ টিকা নিয়ে শঙ্কায় আছেন হাজারো ভারতীয় নাগরিক
  • ভারতে ১৬ জানুয়ারি থেকে টিকাদান শুরু
  • ভারতে মাত্র ২১ দিনে করোনায় আক্রান্ত ১০ লাখ!
  • ভারতে আনলকের প্রথম দিনেই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াল

ড্রোনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দিবে ভারত 

ভ্যাকসিন পরিবহনের কাজে ভারত যেসব ড্রোন ব্যবহার করছে, তা সর্বোচ্চ সাড়ে চার কেজি বা ৯০০ ভ্যাকসিন ডোজ বহন করতে সক্ষম। ভ্যাকসিন পৌঁছাতে ড্রোনগুলো অন্তত ৭০ কিলোমিটার পথ উড়ে যেতে পারে।  
টিবিএস ডেস্ক
07 October, 2021, 05:30 pm
Last modified: 07 October, 2021, 08:20 pm
মনিপুরের প্রত্যন্ত অঞ্চলে ড্রোন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে দশ ডোজ টিকা। ছবি: বিবিসির সৌজন্যে

দেশের টিকাদান প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য বাণিজ্যিক ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দিতে শুরু করেছে ভারত। দেশটির একজন সিনিয়র বিজ্ঞানী সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞানী ডা. সমীরণ পান্ডা জানান, ভারতের  উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।  

২০২১ সালের মধ্যে দেশের সকল প্রাপ্তবয়স্কদের টিকাদান নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে ভারত। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্য পূরণ করতে হলে দেশের সব জায়গায় একই গতিতে টিকাদান ক্যাম্পেইন চালাতে হবে।  

সোমবার উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে প্রথম ড্রোন পরীক্ষা চালানো হয়।  ভ্যাকসিনের দশটি ডোজ বহনকারী একটি ড্রোন বিষ্ণুপুর থেকে লোকটাক হ্রদের কারাং দ্বীপে অবস্থিত একটি প্রাইমারি হেলথ ক্লিনিকে উড়ে যায়। দ্বীপে ঘেরা ২৪০ বর্গ কিলোমিটারের এই হ্রদ পাড়ি দিয়ে ক্লিনিকে পৌঁছাতে ড্রোনটির ১২ মিনিট সময় লাগে।

মণিপুরের কারাং দ্বীপে ৩৫০০ মানুষের বসবাস। সাধারণত, নৌকা ও স্থলপথে এই দ্বীপে পৌঁছাতে চার ঘণ্টা সময় লেগে যায়।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর মহামারিবিদ্যা বিভাগের প্রধান ডা. পান্ডা জানান, পরীক্ষামূলকভাবে ড্রোন পরিচালনা সফল হয়েছে এবং সেদিন দ্বীপের ১০ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন।

পান্ডা আরও জানান, পাহাড়ি পথ ও ঝরনা পাড়ি দিয়ে প্রত্যন্ত গ্রামগুলোতে  পৌছাতে প্রায় ১২ ঘণ্টা সময় লেগে যায়। তাই এই মুহূর্তে মণিপুর ও নাগাল্যান্ড রাজ্য সেসব গ্রামে ড্রোন দিয়ে ভ্যাকসিন পাঠানোর কথা ভাবছে।

এছাড়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন ডোজ পাঠানো হবে। 

ডা. পান্ডা বলেন, "আমরা এসব জনবিরল অঞ্চলের বাসিন্দাদের টিকা দেওয়ার মাধ্যমে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাই। কারণ তারা যদি করোনায় আক্রান্ত হয় এবং জটিল রোগ বাধিয়ে বসে; তাদের পক্ষে দ্রুত অক্সিজেন বা ভেন্টিলেশন সুবিধা পাওয়া কঠিন।"  

ভ্যাকসিন পরিবহনের কাজে ভারত যেসব ড্রোন ব্যবহার করছে, তা সর্বোচ্চ সাড়ে চার কেজি বা ৯০০ ভ্যাকসিন ডোজ বহন করতে সক্ষম। ভ্যাকসিন পৌঁছাতে ড্রোনগুলো অন্তত ৭০ কিলোমিটার পথ উড়ে যেতে পারে।  

সরকারি ডেটা অনুযায়ী, এখনও পর্যন্ত ভারত অনুমোদিত তিনটি ভ্যাকসিনের মোট ৯২৫ মিলিয়ন ডোজ দিয়েছে দেশের জনগণকে। দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।   

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের পর ভারতে সর্বোচ্চ ৩৩ মিলিয়ন মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ৪ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।   

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

ভারতে করোনা / ভারতে টিকাদান কর্মসূচী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘ব্রিটেনের গতিতে ওমিক্রন ছড়ালে, ভারতে প্রতিদিন ১৪ লাখ আক্রান্ত হবে’  
  • ‘আমি চরম আতঙ্কিত’: ভুয়া কোভিড-১৯ টিকা নিয়ে শঙ্কায় আছেন হাজারো ভারতীয় নাগরিক
  • ভারতে ১৬ জানুয়ারি থেকে টিকাদান শুরু
  • ভারতে মাত্র ২১ দিনে করোনায় আক্রান্ত ১০ লাখ!
  • ভারতে আনলকের প্রথম দিনেই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াল

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net