Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
চীনের সমালোচনা করে তোপের মুখে ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম, নাইকি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
25 March, 2021, 06:10 pm
Last modified: 25 March, 2021, 06:11 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

চীনের সমালোচনা করে তোপের মুখে ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম, নাইকি

বহু চীনা নাগরিক ইতিমধ্যেই ফ্যাশন ব্র্যান্ড দুটিকে বয়কটের ডাক দিয়েছেন এবং তারকারা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
টিবিএস ডেস্ক 
25 March, 2021, 06:10 pm
Last modified: 25 March, 2021, 06:11 pm

চীনের জিংঝিয়াং প্রদেশে তুলা উৎপাদন কাজে উইঘুর সম্প্রদায়ের মানুষদের জোরপূর্বক বাধ্য করা প্রসঙ্গে উদ্বেগ জানানোয় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম ও নাইকি।

বহু চীনা নাগরিক ইতিমধ্যেই ফ্যাশন ব্র্যান্ড দুটিকে বয়কটের ডাক দিয়েছেন এবং তারকারা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এছাড়াও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মও এইচ অ্যান্ড এম কে বাদ দিয়ে দিয়েছে বলে বিবিসি সূত্রে জানা যায়।

এ সপ্তাহেই জিনঝিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের বিষয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেশকিছু পশ্চিমা দেশ চীনের উপর নিষেধাজ্ঞা জারি করে।

এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি আটকানো। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে সিনিয়র অফিসারদের উপর নজরদারির উদ্দেশ্যও রয়েছে এখানে।

দুটি আলাদা বিবৃতিতে দুই কোম্পানি জানায় যে জিনঝিয়াং এ উইঘুরদের তুলা তোলার কাজে বাধ্য করার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন এবং এ অঞ্চল থেকে তারা নিজেদের পণ্য আনবেন না।

কিন্তু এই উন্মাদনার আগুনে ঘি ঢেলেছে চীনের কম্যুনিস্ট পার্টির অঙ্গসংগঠন 'কম্যুনিস্ট ইউথ লীগ' এর সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্ট।

বুধবার এইচ অ্যান্ড এম এর বিবৃতির স্ক্রিনশট শেয়ার করে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো তে এক পোস্টে ওই দলটি লিখে, "জিনঝিয়াং এর তুলাকে বয়কট করে আবার চীন থেকেই টাকা আয় করতে চাও? বেশ দারুণ চিন্তা!"

চীনে সরকার নিয়ন্ত্রিত মিডিয়া আউটলেটগুলোও জিনঝিয়াং এর তুলা উৎপাদনের পক্ষে প্রচারের জন্য ক্যাম্পেইন শুরু করেছে। সেই সাথে তারা ব্র্যান্ডগুলোর সমালোচনার কাজটিও পুরোদমে করে যাচ্ছে।

চীনের রাষ্ট্রায়ত্ত মিডিয়া সিজিটিএন ওয়েইবো তে একটি ভিডিও শেয়ার করে সেখানকার আসল চিত্র দেখাতে চেয়েছে। ভিডিওতে দেখা যায় সেখানে অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং একজন উইঘুর কৃষক বলেছেন, "এখানে বেশি উপার্জনের জন্য কাজ পেতে রীতিমত যুদ্ধ করেছে মানুষ।"

চীনা স্টেট ব্রডকাস্টার সিসিটিভি জানায়, এইচ অ্যান্ড এম 'ন্যায়নিষ্ঠ হিরো' সাজবার জন্যেই চীনের বিরুদ্ধে এমন ভুল মন্তব্য করেছে এবং তাদেরকে অবশ্যই এই কাজের চরম মূল্য দিতে হবে।  
 
Related Topics

টপ নিউজ

এইচ অ্যান্ড এম / নাইকি / ফ্যাশন ব্র্যান্ড / চীন / উইঘুরদের ওপর নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net