Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দাদার গুলিবিদ্ধ লাশের ওপর বসা অবুঝ শিশু: ক্ষুব্ধ কাশ্মীর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2020, 08:50 pm
Last modified: 02 July, 2020, 09:11 pm

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

দাদার গুলিবিদ্ধ লাশের ওপর বসা অবুঝ শিশু: ক্ষুব্ধ কাশ্মীর

নিহতের এক আত্মীয় বলেছেন, 'তারা টেনে-হিচড়ে লাশ বের করে, শিশুটিকে লাশের ওপর বসিয়ে দিয়েছে। দাদার রক্তে ভিজে গেছে শিশুটির পোশাক।'
টিবিএস ডেস্ক
02 July, 2020, 08:50 pm
Last modified: 02 July, 2020, 09:11 pm
নিহতের পরিবারের আহাজারি। ছবি: এপি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সপোরে শহরে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকা দাদার মৃতদেহের ওপর তিন বছর বয়সী অবুঝ নাতির বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন নির্মম নিয়তির চিত্র দেখে ফুঁসে উঠেছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ ওই অঞ্চলের মানুষ। বন্দুকযুদ্ধে নিহত ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর জন্য নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে তার পরিবার।

নিহত বশির আহমাদ খানের ভাই নাজির আহমাদ বলেন, 'আমার ভাই কোনো সশস্ত্র যোদ্ধা ছিলেন না। তার কাছে কোনো অস্ত্রও ছিল না। তাহলে কেন তাকে মারা হলো?'

আল জাজিরাকে তিনি আরও বলেন, 'প্রয়োজনে আমি উর্ধ্বতন যেকোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে এ দাবির পক্ষে কথা বলতে রাজি।'

পরিবারের অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়ে পুলিশ বলেছে, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার এক বন্দুকযুদ্ধে পড়ে গিয়েছিল বশিরের গাড়িটি। সেখানেই তিনি বেঘোরে প্রাণ হারান।

দাদার মৃতদেহের ওপর বসে আছে নাতি, এই ছবি ক্ষুব্ধ করে তুলেছে কাশ্মীরবাসীদের

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, বুধবার সপোরে শহরের উত্তরাঞ্চলের একটি মসজিদ থেকে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে ওই বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও তিন সদস্য আহত হওয়ারও দাবি করেন বিজয় কুমার।

এদিকে পুলিশের দাবী বারবার প্রত্যাখ্যান করেছে নিহতের পরিবার। তার ছেলে সুহাইল আহমাদ বলেন, 'বাবা সড়ক দুর্ঘটনায় পড়েছেন, আমরা প্রথমে ফোনে এমন খবর পেয়েছি। যখন সপোরে গিয়ে পৌঁছলাম, আমাদের বলা হলো, তিনি ক্রসফায়ারে পড়ে মারা গেছেন। যদি ক্রসফায়ারই হতো, তাহলে তার লাশ তো গাড়ির ভেতরেই থাকত; অথচ সেটি রাস্তায় পড়ে ছিল।'

নিহতের ভাতিজা আইজাজ আহমাদ কুদসি গণমাধ্যমে জানান, তার চাচার গাড়িটির এতটুকুও ক্ষতি হয়নি, এমনকি তাতে একটা আঁচড় লাগেনি! কুদসির দাবি, তার চাচাকে গাড়ি থেকে নামিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে মেরেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

আর নিহতের মৃতদেহের ওপর তার শিশু নাতিকে বসিয়ে ছবি তুলতে বাধ্য করার অভিযোগেও নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করেছে তার পরিবার। বশিরের এক আত্মীয় বলেছেন, 'তারা টেনে-হিচড়ে লাশ বের করে, শিশুটিকে লাশের ওপর বসিয়ে দিয়েছে। দাদার রক্তে ভিজে গেছে শিশুটির পোশাক।'

নিহত বশির আহমাদ খানের জানাজা

পরিবার সূত্রে জানা গেছে, মাসে ৬ রুপি বেতনে ছোটখাট চাকরি করতেন বশির আহমাদ খান।

এদিকে দাদার লাশের ওপর শিশুর বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এরইমধ্যে শাসকগোষ্ঠী বিজেপির একজন মুখপাত্র এই ছবি নিয়ে মশকরা করে বেশ সমালোচিত হয়েছেন।

ছবিটি টুইটারে পোস্ট করে সম্বিত পাত্রা লিখেছেন, 'পুলিৎজার প্রেমী?'

এর আগে, মে মাসে কাশ্মীরের তিন সাংবাদিকের পুলিৎজার পদক জয়ের সমালোচনা করেছিলেন পাত্রা-সহ বিজেপির আরও বেশ কিছু নেতা। তারা ওই সাংবাদিকদের 'ভারতবিরোধী' বলে আখ্যা দিয়েছিলেন।

এদিকে, বশির হত্যাকাণ্ডের প্রতিবাদে কাশ্মীরে শত শত লোক রাস্তায় নেমে আসে। '(ভারতের কাছ থেকে) স্বাধীনতা চাই' স্লোগান দিয়ে, শ্রীনগরের কাছে এক গোরস্তানে নিহতের লাশ দাফন করে তারা।

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

কাশ্মীর / ক্রসফায়ার / বন্দুকযুদ্ধ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net