Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 May, 2021, 10:55 am
Last modified: 22 May, 2021, 11:01 am

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • চট্টগ্রামে করোনার সঙ্গে নতুন বিপদ ডেঙ্গু ও ব্ল্যাক ফাঙ্গাস 
  • চট্টগ্রামে প্রথমবারের মত ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
  • আক্রান্তদের বয়ানে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াবহতা
  • ভারতে এবার নতুন সংক্রমণ ‘গ্রিন ফাঙ্গাস’  

কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

টিবিএস ডেস্ক
22 May, 2021, 10:55 am
Last modified: 22 May, 2021, 11:01 am
ছবিটি প্রতীকি

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় মৃত্যু হল এক নারীর (৩২)। তার নাম শম্পা চক্রবর্তী। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শম্পা ভর্তি ছিলেন কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। হরিদেবপুরের বাসিন্দা শম্পা করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসেও আক্রান্ত হন।

তার ডেথ সার্টিফিকেটে করোনাভাইরাস এবং ব্ল্যাক ফাঙ্গাস- দুটি বিষয়েরই উল্লেখ আছে। ফলে করোনাভাইরাস এবং ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যু হল কলকাতায়।

বুধবার চিকিৎসকরা জানান, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন শম্পা। করোনার চিকিৎসার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসাও করা হয়েছিল তার। এ জন্য তাকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ 'অ্যাম্ফোটিরিসিন-বি' দেওয়া হয়েছিল।

কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণে তার মস্তিষ্ক, চোখ, চোয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। 

'ব্ল্যাক ফাঙ্গাস' বা মিউকরমাইকোসিস কী

এটি অত্যন্ত গুরুতর এবং বিরল ছত্রাক সংক্রমণ। যা করোনাভাইরাসের কারণে আরও মারাত্মক হয়েছে। সেই সংক্রমণের ফলে একাধিক সমস্যা তৈরি হচ্ছে, আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয়। গত বছর ভারতে যে অ্যাডভাইজারি জারি করা হয়েছিল, সেই অনুযায়ী সার্বিকভাবে মিউকরমাইকোসিসের ক্ষেত্রে মৃত্যুর হার ৫০ শতাংশের মতো।

সংক্রমণের ফলে সাইনাস বা ফুসফুসে বেশি প্রভাব পড়ে (শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীর প্রবেশ করলে)। আবার শরীরের কোনও কাটা, পুড়ে যাওয়া জায়গা বা ত্বকে অন্যান্য কোনও আঘাত দিয়ে ছত্রাক প্রবেশ করলে ত্বকে ক্ষতিকর প্রভাব পড়ে। অ্যাডভাইজারি অনুযায়ী, শরীরের যে কোনও জায়গায় সংক্রমণ হতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস আক্রান্তদের এমনিতেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ফলে ছত্রাক সংক্রমণে শিকার হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে স্বস্তির বিষয় যে মানুষ থেকে মানুষের দেহে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে না। একইসঙ্গে মানুষ এবং প্রাণীর মধ্যে 'ব্ল্যাক ফাঙ্গাস' ছড়ায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

উপসর্গ

অসাড় মুখ, নাকের একদিক বন্ধ, চোখে ফোলা বা ব্যথা। কাশি, জ্বর, মাথা যন্ত্রণার মতো উপসর্গও দেখা দিতে হবে। প্রাথমিকভাবে ত্বকের যেখানে আঘাত আছে, সেখানে সংক্রমণ হতে পারে। তারপর তা দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে। গায়ে ফোসকা, ত্বকে লালভাব-ফোলাভাবের মতো উপসর্গ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রতিরোধের উপায়

বিশেষজ্ঞদের বক্তব্য, অসাড় মুখ, নাকের একদিক বন্ধ, চোখে ফোলা বা ব্যথার মতো উপসর্গগুলো দেখা দিলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ মতো যত দ্রুত সম্ভব অ্যান্টি-ফাঙ্গাস থেরাপি শুরু করে ফেলতে হবে। এড়িয়ে যেতে হবে ধুলোর সঙ্গে সরাসরি সংস্পর্শ। মাটি বা শ্যাওলা নিযে ঘাঁটাঘাটির সময় জুতো, লম্বা প্যান্ট পরতে হবে। সাবান এবং জল দিয়ে ত্বকের আঘাত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

সূত্র-হিন্দুস্তান টাইমস 

 

Related Topics

টপ নিউজ

ব্ল্যাক ফাঙ্গাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • চট্টগ্রামে করোনার সঙ্গে নতুন বিপদ ডেঙ্গু ও ব্ল্যাক ফাঙ্গাস 
  • চট্টগ্রামে প্রথমবারের মত ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
  • আক্রান্তদের বয়ানে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াবহতা
  • ভারতে এবার নতুন সংক্রমণ ‘গ্রিন ফাঙ্গাস’  

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net