Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
করোনা বাড়ার মুখে নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 November, 2021, 10:55 am
Last modified: 21 November, 2021, 11:15 am

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

করোনা বাড়ার মুখে নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রটার্ডামে গুলি চালায় পুলিশ; ফলে বিক্ষোভ পরিণত হয় সহিংসতায়।  এদিকে, গুলি চালানোর প্রতিবাদে হেগ শহরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর আতশবাজি নিক্ষেপ করে ও সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
টিবিএস ডেস্ক
21 November, 2021, 10:55 am
Last modified: 21 November, 2021, 11:15 am

ইউরোপে ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের মুখে নতুন লকডাউন জারি করেছে নেদারল্যান্ডস সরকার। কিন্তু দেশটির সাধারণ জনতা আবারও একটি নতুন বিধিনিষেধ মানতে নারাজ; লকডাউনের বিরুদ্ধে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করেছেন তারা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রটার্ডামে গুলি চালায় পুলিশ; ফলে বিক্ষোভ পরিণত হয় সহিংসতায়।  এদিকে, গুলি চালানোর প্রতিবাদে হেগ শহরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর আতশবাজি নিক্ষেপ করে ও সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও মহামারির নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী।

এদিকে, পুরো ইউরোপজুড়ে ক্রমবর্ধমান করোনা সংক্রমণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে। 

সংস্থাটির আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুজ বিবিসিকে বলেন, "করোনা সংক্রমণ আবারও ইউরোপজুড়ে মৃত্যুর এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে, আগামী বসন্তের মধ্যেই আরও অর্ধ মিলিয়ন মৃত্যুর রেকর্ড গড়তে পারে এই মহাদেশ।"

ইউরোপে বেশ কয়েকটি দেশে সম্প্রতি করোনা সংক্রমণের উচ্চ হার দেখা গেছে। ক্রমবর্ধমান এই সংক্রমণ মোকাবেলায় অনেক দেশের সরকারই জারি করেছে নতুন বিধিনিষেধ। 

বিক্ষোভ ও অস্থিরতা

শনিবার রাতে নেদারল্যান্ডের কয়েকটি শহরে দ্বিতীয়বারের মতো দাঙ্গা শুরু হয়।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, তারা হেগের রাস্তায় সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে জরুরি অবস্থা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা; বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৭ জনকে।

পুলিশের অভিযোগ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এতে আহত হয়েছেন ৫ জন পুলিশ সদস্য।

বার্তাসংস্থা রয়টার্সকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে।"

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

কোভিড-১৯ সংক্রমণের কবলে অস্ট্রিয়াতেও ২০ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে শুরু হবে দেশব্যাপী এই লকডাউন। তবে নতুন এই বিধিনিষেধে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনতা। ক্রোয়েশিয়ায় সরকারি কর্মচারীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করায় বিক্ষোভ মিছিল হয়েছে দেশটির রাজধানী জাগরেবে। একই ধরনের বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে ইউরোপের আরেক দেশ ইটালিতেও।

সূত্র: বিবিসি 
 
Related Topics

টপ নিউজ

ইউরোপ / লকডাউন / করোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net