Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এনএসও-এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 November, 2021, 01:25 pm
Last modified: 07 November, 2021, 01:47 pm

Related News

  • শীর্ষ সাংবাদিকদের ওপর নজরদারিতে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে ভারত: অ্যামনেস্টি 
  • সাইবারঅস্ত্র জগতে পেগাসাসের প্রতিদ্বন্দ্বীরা আসছে!
  • পেগাসাস: বাড়ছে ব্যবসা, বাড়ছে ইসরায়েলের প্রভাব
  • পেগাসাস স্পাইওয়্যার: কূটনৈতিক লক্ষ্য অর্জনের বাহন যখন  অস্ত্র ব্যবসা
  • যেভাবে শুরু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার অস্ত্র পেগাসাসের জন্য যুদ্ধ  

এনএসও-এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোন হ্যাকিংয়ের অভিযোগে ইসরায়েলের এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এবছরের জুলাইয়ে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, এনএসও-এর পেগাসাস সফ্টওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন দেশের সাংবাদিক, অধিকারকর্মী এবং সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন হ্যাক করা হয়েছে।
টিবিএস ডেস্ক
07 November, 2021, 01:25 pm
Last modified: 07 November, 2021, 01:47 pm
ছবি: রয়টার্স

বিতর্কিত এনএসও গ্রুপের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানালেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড। সম্প্রতি, এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ফোন হ্যাকিং স্পাইওয়্যার 'পেগাসাস' অপব্যবহারের অভিযোগে আনা হয় এই গ্রুপের বিরুদ্ধে। 

এবছরের জুলাইয়ে ১৭ টি গণমাধ্যম সংস্থার একটি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, এনএসও-এর পেগাসাস সফ্টওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন দেশের সাংবাদিক, অধিকারকর্মী এবং সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন হ্যাক করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লাইসেন্সের অধীনে থেকে এনএসও বিদেশে তাদের পণ্য রপ্তানি করে। কোম্পানির বিরুদ্ধে পেগাসাস অপব্যবহারের অভিযোগের পর এ বিষয়ে তদন্ত শুরু করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, এ তদন্তের কোনো ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তাছাড়া, এনএসও গ্রুপের রপ্তানির সুযোগ সীমিত করার বিষয়েও কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল।

জেরুজালেমে একটি সংবাদ সম্মেলনে ল্যাপিড বলেন, "এনএসও একটি বেসরকারি কোম্পানি। এটি কোনো সরকারি প্রকল্প নয়। ফলে, কোম্পানিটি কালো তালিকাভুক্ত হলেও, ইসরায়েলি সরকারের নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। বিশ্বের অন্য কোন দেশে সাইবার সিকিউরিটির বিষয়ে এতো কঠোর নিয়ম রয়েছে, তা মনে করি না আমি।"

গত বুধবার (৩ নভেম্বর) এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। এই ঘোষণার পর ইসরায়েলের কোনো সিনিয়র মন্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন ল্যাপিড।

এর আগে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এবং ক্যান্ডিরুর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের কাছে হ্যাকিং সরঞ্জাম বিক্রির অভিযোগ আনা হয়। তবে এনএসও জানিয়েছিল, এটি শুধুমাত্র আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার কাছে তাদের পণ্য বিক্রি করে এবং এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

এনএসও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তারা 'হতাশ'। কোম্পানিটি আরও জানায়, তাদের পণ্য অপব্যবহারকারী সরকারী সংস্থাগুলোর সাথে চুক্তি শেষ করেছে তারা। কালো তালিকাভুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে কোম্পানিটির পণ্য রপ্তানি সীমিত করা হবে।

স্পাইওয়্যার সংশ্লিষ্টতার উল্লেখ করে ইসরায়েল, রাশিয়া এবং সিঙ্গাপুরের চারটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ইসরায়েলের এনএসও গ্রুপ এবং ক্যান্ডিরু, রাশিয়ার সাইবার সিকিউরিটি ফার্ম পজিটিভ টেকনোলজিস এবং সিঙ্গাপুরের কম্পিউটার সিকিউরিটি ইনিশিয়েটিভ কনসালটেন্সি পিটিই লিমিটেড।

সূত্র: রয়টার্স 
 
Related Topics

টপ নিউজ

এনএসও গ্রুপ / পেগাসাস / স্পাইওয়্যার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • শীর্ষ সাংবাদিকদের ওপর নজরদারিতে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে ভারত: অ্যামনেস্টি 
  • সাইবারঅস্ত্র জগতে পেগাসাসের প্রতিদ্বন্দ্বীরা আসছে!
  • পেগাসাস: বাড়ছে ব্যবসা, বাড়ছে ইসরায়েলের প্রভাব
  • পেগাসাস স্পাইওয়্যার: কূটনৈতিক লক্ষ্য অর্জনের বাহন যখন  অস্ত্র ব্যবসা
  • যেভাবে শুরু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার অস্ত্র পেগাসাসের জন্য যুদ্ধ  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net