Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আফগানিস্তান নিয়ে হিসাবে ভুল হওয়ার কথা স্বীকার করল বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 August, 2021, 02:05 pm
Last modified: 16 August, 2021, 02:16 pm

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান নিয়ে হিসাবে ভুল হওয়ার কথা স্বীকার করল বাইডেন প্রশাসন

এর আগে, কাবুল সরকারের পতন ঘটাতে তালেবানের কয়েক মাস সময় লাগবে বলে জানায় মার্কিনিরা। মার্কিন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে কীভাবে এত বড় ভুল করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সদস্যরা।
টিবিএস ডেস্ক
16 August, 2021, 02:05 pm
Last modified: 16 August, 2021, 02:16 pm
ব্রিফিংয়ে অ্যান্টনি ব্লিংকেন। ছবি: সিএনএন

তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুত পতনে হতভম্ব হয়ে পড়েছে বাইডেন এবং তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। রোববার কাবুলে তালেবান যোদ্ধাদের প্রবেশের পর মার্কিন ও অন্যান্য বিদেশিরা আফগানিস্তান ছাড়তে হুমড়ি খেয়ে পড়ায় নতুন কোনো সিদ্ধান্ত জানাতে হিমশিম খেতে হয় বাইডেন প্রশাসনকে।

মাত্র গত মাসে কাবুল সরকারের পতন ঘটাতে তালেবানের কয়েক মাস সময় লাগবে বলে জানায় মার্কিনিরা। ফলে, ধারণা করা হয়েছিল মার্কিন সেনা প্রত্যাহারের পরেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে।

প্রাথমিক ভাবে আগস্টের আগেই আড়াই হাজার সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে ছয় হাজার সেনা সদস্য পাঠাতে হচ্ছে।

হিসাবে গড়মিল করার কথা অকপটেই স্বীকার করছেন মার্কিন কর্মকর্তারা।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীর কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিএনএনকে বলেন, "বিষয়টি হলো, দেশ রক্ষার্থে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা ব্যর্থ হতে দেখেছি। তবে, আমরা যা ধারণা করেছিলাম, তার থেকেও দ্রুত সব ঘটে গেছে।"

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কয়েক দিনের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। তবে, শীর্ষ একজন প্রশাসনিক কর্মকর্তার মতে, বাইডেনের বক্তব্য এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন ভ্রমণও এখন পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়নি বলে জানান তিনি।

তবে, আফগানিস্তান পরিস্থিতি বাইডেনকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। জনমত জরিপে অধিকাংশ আমেরিকান আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ২০ বছরের দীর্ঘায়িত যুদ্ধ যুক্তরাষ্ট্রের দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছিলেন বাইডেনের সহযোগীরা।

তবে, কংগ্রেসের অনেক সদস্যই ইতোমধ্যে প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি উত্থাপন করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা কীভাবে মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে এত বড় ভুল করেছে তা জানতে চান তারা।

এছাড়া, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সরিয়ে আনার বিষয়ে কেন জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্নও তুলেছেন তারা।

রোববার আইন প্রণেতাদের ব্রিফিং চলাকালে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কঠিন সব প্রশ্নের সম্মুখীন হন। আফগান দোভাষী এবং যুদ্ধে মার্কিনিদের সহায়তাকারী অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গেও প্রশ্ন উত্থাপিত হয়।

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

বাইডেন প্রশাসন / আফগানিস্তান / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net