Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অ্যাপল বস স্বাগতম বিলিয়নিয়ার ক্লাবে 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 August, 2020, 06:10 pm
Last modified: 11 August, 2020, 06:19 pm

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • ১.৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিলেন শাহরুখ খান
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’

অ্যাপল বস স্বাগতম বিলিয়নিয়ার ক্লাবে 

বিশ্বের প্রথম দুই লাখ কোটি ডলারের বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার মাইলফলক ছুঁতে চলেছে অ্যাপল। দুই বছর আগে কোম্পানিটি অর্জন করেছিল বিশ্বের প্রথম এক লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার বিরল রেকর্ড।
টিবিএস ডেস্ক
11 August, 2020, 06:10 pm
Last modified: 11 August, 2020, 06:19 pm
ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের বিখ্যাত মুঠোফোন এবং অত্যাধুনিক গ্যাজেট নির্মাতা-অ্যাপল। পুঁজিবাজারে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির শেয়ার দর চড়তে থাকায়- ভাগ্য পরিবর্তন হচ্ছে সংশ্লিষ্টদের। যা থেকে বাদ পড়েননি অ্যাপলের মুখ্য নির্বাহী টিম কুক। নিজ মালিকানায় থাকা কোম্পানির শেয়ারের বর্ধিত মূল্যায়ন তাকে অভিজাত বিলিয়নিয়ার ক্লাব বা শত কোটি ডলারের মালিকদের অন্তর্ভুক্ত করেছে।  

মহামারির মধ্যেও সদ্য সমাপ্ত প্রান্তিকে পাঁচ হাজার ৯৭০ কোটি ডলার মুনাফা ঘোষণা করে অ্যাপল। গত ৩০ জুলাই প্রান্তিক ফলাফল ঘোষণার পরই শেয়ারপ্রতি দর ২ দশমিক ৫৮ ডলার বা ১৮ শতাংশ পর্যন্ত বাড়ে। তারপর থেকে ইতিবাচক দর প্রবৃদ্ধির মুখই দেখেছে অ্যাপলের বাজার মূল্যায়ন। সবচেয়ে বড় কথা হচ্ছে; যুক্তরাষ্ট্রে স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান আরো দৃঢ় হচ্ছে কোম্পানিটির। গেল প্রান্তিকের ৬০ শতাংশ মুনাফাই হয় আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির মাধ্যমে।  

এই প্রেক্ষিতে কোম্পানিটিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ বেড়েই চলেছে। সাফল্যের এই ধারা অব্যাহত যার নেতৃত্বে সেই টিম কুক- অ্যাপলের ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ারের মালিক। তাছাড়া, গত বছর বেতন-ভাতা বাবদ তাকে সাড়ে ১২ কোটি ডলার দেয় কোম্পানি। খবর বিবিসির। 

তবে টিমের চাইতেও সিলিকন ভ্যালির অনেক নির্বাহী বিপুল বিত্তের অধিকারী। এমনই একজন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গত সপ্তাহে ফেসবুক নির্বাহীর ব্যক্তিগত সম্পদ পৌছায় ১০ হাজার কোটি ডলারের ঘরে।  

যার মূল কারণ; শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য মহামারির কল্যাণকর অবদান! হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। বিশ্বব্যাপী প্রযুক্তি আলিঙ্গন বাড়িয়েছে মানুষ; লকডাউন আর শাটডাউনের ফেরে। ক্ষেত্রবিশেষ প্রযুক্তি পণ্যের ক্রয়ও বাড়ে। অনলাইন ডেলিভারির ব্যবসা আকাশছোঁয়ার কথা তো সকলেই জানেন। 

সবকিছু মিলিয়ে সিলিকন ভ্যালির; শীর্ষ তিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, ফেসবুক এবং অ্যামাজনের মুনাফা বেড়েছে। অবশ্য সবাইকে ছাড়িয়ে অচিরেই বিশ্বের প্রথম দুই লাখ কোটি ডলারের বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার মাইলফলক ছুঁতে চলেছে অ্যাপল। দুই বছর আগে কোম্পানিটি অর্জন করেছিল বিশ্বের প্রথম এক লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার বিরল রেকর্ড।

নয় বছর আগে স্টিভ জবসের প্রস্থানের পর অ্যাপলের দায়িত্ব নেন টিম কুক। এই সময়ে তার কর্মতৎপরতায় অ্যাপলের বৈশ্বিক ব্যবসার পরিধি বেড়ে চলে। তাই টিমের বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ মূলত কোম্পানি প্রদত্ত শেয়ারের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য ভাতা মিলিয়ে পাওয়া আর্থিক সুবিধার কল্যাণে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এ তথ্য জানিয়েছে।   

অবশ্য নিজের সম্পদ জমিয়ে রেখে একা সুবিধা ভোগের চিন্তা করেন না টিম কুক। এর আগে ২০১৫ সালেই ঘোষণা দিয়েছিলেন; অর্জিত অধিকাংশ সম্পদ দানের কথা। এরপর কয়েক মিলিয়ন (১ মিলিয়ন =১০ লাখ) ডলার দানও করেন।  

আবার শত কোটি ডলারের মালিকদের তালিকায় থাকায়- এখন টিমকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনকে ৫০ শতাংশ হারে আয়কর পরিশোধ করতে হবে। 
 

Related Topics

টপ নিউজ

অ্যাপল / টিম কুক / বিলিয়নিয়ার ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • ১.৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিলেন শাহরুখ খান
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net